Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

একজন ভালো বাবা হওয়ার আগে ভালো স্বামী হওয়া জরুরি

0 পছন্দ 0 অপছন্দ
536 বার প্রদর্শিত
করেছেন (27,767 পয়েন্ট)   26 ডিসেম্বর 2025 "সাহিত্য(বিশ্লেষণ ধর্মী)" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

একজন ভালো বাবা হওয়ার আগে ভালো স্বামী হওয়া জরুরি image

মোহাম্মদ জাহিদ হোসন

বিশ্লেষণধর্মী। ডিসেম্বর ২৬, ২০২৫


প্রতিটি মেয়ের বাবা তার মেয়েকে দিয়ে বুঝতে পারেন, তিনি নিজের স্ত্রীর সঙ্গে কী করেছেন আর কী করা উচিত ছিল...


আজ সকালে খবরের কাগজ পড়ছিলাম। আমার আড়াই বছরের ছোট্ট মেয়েটা বারান্দায় গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে তার খেলনার হাঁড়িপাতিলে «রান্না» করছে। হঠাৎ ভ্রূ কুঁচকে দৌড়ে এসে জিজ্ঞেস করল,  

«বাবা, চা খাবে?»


চা খাওয়ার এই বদভ্যাসটা আমার বেশ পুরোনো। আমি তার খেলনার ছোট্ট বাটিতে মুখ ডুবিয়ে এক চুমুক দিয়ে তৃপ্তির সঙ্গে বললাম,  

«খুব ভালো হয়েছে, মা।»


সে আবার জিজ্ঞেস করল,  

«আর এক কাপ খাবে?»


«না মা, বাবা এখন পড়াশোনা করছে।»


«তাহলে নিডো খাও! শক্তি হবে!»


আমি তার দিকে তাকালাম। আমাকে নিয়ে এমন চিন্তিত চেহারা আমার গর্ভধারিণী মায়ের পর আর কাউকে দেখিনি। হাত বাড়িয়ে বুকে টেনে নিলাম। সে আমার ঘাড়ে মাথা রেখে চুপ করে শুয়ে রইল। তার মাথার ঘ্রাণে আমার চোখ ভিজে উঠল। আহা, মা! আহা, এই বন্ধন! মাঝেমাঝেই চোখ ঝাপসা হয়ে আসে। সব কন্যাসন্তানের বাবাই বোধ হয় এভাবে আবেগ লুকিয়ে কাঁদেন।


বিয়ের দিন বিদায়ের মুহূর্তে আমার শ্বশুর মেয়েকে বুকে জড়িয়ে কেঁদেছিলেন। আমার হাত শক্ত করে ধরে বলেছিলেন,  

«মেয়েটা আমার খুব আদরের। ও কোনো ভুল করলে আমাকে বলো বাবা, বকাঝকা করো না।»


তেজি ঘোড়ার মতো পাগড়ি নাচিয়ে আমি সুবোধ বালকের মতো বলেছিলাম,  

«অবশ্যই, বাবা।»


কথা রাখিনি।  

সংসারের চড়াই-উতরাইয়ে আরেকজনের কন্যাকে কাঁদাই, বকাঝকা করি, পুরুষত্বের অহংকার দেখাই। আমার স্ত্রী আজ আমাদের সংসার নিয়েই চিন্তিত। বাবার বৃত্ত ছেড়ে সে গড়ে তুলেছে নতুন বৃত্ত—যার কেন্দ্রে শুধু আমাদের সন্তান আর এই বদমেজাজি আমি। একজন নারী তার সংসারের জন্য কতটা ত্যাগ স্বীকার করে, সেটা কখনো পুরোপুরি বোঝা যায় না।


আমার ছোট্ট মেয়েটাও একদিন হাউমাউ করে কাঁদিয়ে আরেকজনের হাত ধরে চলে যাবে। তখন আমাকেও হয়তো একই কথা বলতে হবে কোনো যুবকের হাতে। আমি চাই না আমার ব্যর্থতা আমার কন্যাকে স্পর্শ করুক। আমি ক্ষমাপ্রার্থী—কথা রাখতে না পারার জন্য অনুতপ্ত।


কন্যার বাবা হওয়া খুব কষ্টের। কতটা কষ্টের, সেটা কন্যাসন্তান জন্মানোর আগে বোঝা যায় না। চোখের কোণায় পানি জমে আসছে...


এদিকে আমার ছোট্ট মেয়েটা অস্থির হয়ে উঠেছে। ভ্রূ কুঁচকে আমার কোলে উঠে এসেছে যেন এক অপরাধীর জবানবন্দি পড়ার চেষ্টা করছে। তার চোখেও জল। কী জানি—মেয়েরাই বোধ হয় বাবার অনুভূতি পড়তে পারে। আল্লাহ মেয়েদের এই অদ্ভুত শক্তি দিয়েই পৃথিবীতে পাঠান।


একজন বাবা তার সন্তানের কাছে কেমন, তা নির্ভর করে তিনি স্বামী হিসেবে স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করছেন তার ওপর। সন্তানেরা মায়ের চোখ দিয়েই বাবাকে দেখে।


যদি স্ত্রী স্বামীকে শ্রদ্ধা করে, ভালোবাসে—সন্তানেরাও বাবাকে ভালোবাসতে ও শ্রদ্ধা করতে শেখে।  

যদি স্ত্রী স্বামীকে ঘৃণা করে—সন্তানেরাও সারা জীবন বাবাকে ঘৃণার চোখে দেখে।


একজন বাবার মূল্যায়ন তার নিজের কাজ দিয়ে হয় না। বরং মা কীভাবে বাবাকে সন্তানের সামনে উপস্থাপন করেন, সেই আলোতেই নির্ধারিত হয়। সন্তানেরা মায়ের চোখ দিয়েই বোঝে—বাবা হিরো, নাকি ভিলেন।


তাই, একজন ভালো বাবা হওয়ার আগে একজন ভালো স্বামী হওয়া খুবই জরুরি।


বেলা শেষে সবার টনক নড়ে—তার আগে নয়।


#ভালোস্বামী #ভালোবাবা #কন্যাসন্তান #বাবারঅনুভূতি #সংসার #পিতৃত্ব #মেয়েরবাবা #পরিবার #ভালোবাসা #আবেগ

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1374 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 27767। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
"নিজস্ব আইডিয়া"
Enolej ID(eID): 2254
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
  অদৃশ্য হওয়ার আগে মোহাম্মদ জাহিদ হোসেন গদ্য কবিতা  । মে ১৬,২০২৬ শরীরটা আজকাল খুব ত&[...] বিস্তারিত পড়ুন...
434 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
ভালো বাবা হতে গিয়ে মোহাম্মদ জাহিদ হোসেন ছোটগল্প | ১৯ আগস্ট ২০২৬ মেঘলা ছোটবেলায় একদ[...] বিস্তারিত পড়ুন...
43 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
আদর্শ পরিবার: স্বামী-স্ত্রীর অধিকার ও যৌথ কর্তব্য (শেষ পর্ব) মোহাম্মদ জাহিদ হোসেন  [...] বিস্তারিত পড়ুন...
257 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
ভালো হওয়া নাকি ভালো দেখানো মোহাম্মদ জাহিদ হোসেন  বিশ্লেষণধর্মী। ফেব্রুয়ারি ০৩,[...] বিস্তারিত পড়ুন...
159 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
শেষ না হওয়া শ্বাস মোহাম্মদ জাহিদ হোসেন ছোট গল্প এপ্রিল ২০, ২০২৬ সিসিইউর নিঃশব্দ স[...] বিস্তারিত পড়ুন...
391 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    163 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    3 মন্তব্য

    8 টি আইডিয়া ব্লগ

  2. প্রিন্স ফ্রেরাসে

    82 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

  3. ফাহিম আহমাদ

    61 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    3 টি আইডিয়া ব্লগ

  4. শামীমা আকতার

    41 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

...