Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

ভেতরের ক্লান্তি

0 পছন্দ 0 অপছন্দ
257 বার প্রদর্শিত
করেছেন (28,359 পয়েন্ট)   31 মে "সাহিত্য(বিশ্লেষণ ধর্মী)" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

 ভেতরের ক্লান্তি

মোহাম্মদ জাহিদ হোসেন

বিশ্লেষণধর্মী  । ৩১ মে , ২০২৬


আমাদের এখানে শরীরের অসুখ মানুষ সহজে বুঝে।


জ্বর হলে বলে ডাক্তার দেখাও। হাত কেটে গেলে ওষুধ এনে দেয়। কিন্তু কেউ যদি বলে, “কিছু ভালো লাগছে না”, “মাথার ভেতর সব সময় চাপ লাগে”, “কিছুতেই মন বসে না”, তখন বেশিরভাগ মানুষ ব্যাপারটা তেমন গুরুত্ব দেয় না।


উল্টো এমনসব কথা বলে, যেগুলো শুনলে মানুষ আরও চুপ হয়ে যায়।


“এত চিন্তা করিস কেন?”

“এসব তোর মাথার মধ্যে।”

“মানুষের কত সমস্যা, তুই আবার কী নিয়ে কষ্টে আছিস?”

“বাইরে ঘুরে আয়, ঠিক হয়ে যাবে।”


সবকিছু ঠিক হয়ে যায় না।


এই কথাটা আমরা এখনও ঠিকভাবে মানতে শিখিনি।


আমার নিজেরও একটা সময় মনে হতো, মন খারাপ মানে সাময়িক ব্যাপার। কয়েক দিন গেলে ঠিক হয়ে যায়। পরে বুঝেছি, কিছু কষ্ট চুপচাপ মানুষের ভেতরে বসে থাকে।


আমাদের অনেকের কাছেই মানসিক সমস্যা মানে একেবারে পাগল হয়ে যাওয়া। এর মাঝেও যে অনেক ধরনের কষ্ট আছে, সেটা নিয়ে খুব কম কথা হয়।


অথচ বাইরে থেকে কাউকে দেখে বোঝার উপায়ও থাকে না অনেক সময়।


মানুষ অফিস করছে, ক্লাস করছে, বন্ধুদের সঙ্গে হাসতেছে, ফেসবুকে পোস্ট দিচ্ছে। সব স্বাভাবিক লাগছে। কিন্তু ভেতরে ভেতরে হয়তো সে একদম ক্লান্ত।


রাতে ঘুম হচ্ছে না। ছোট ছোট বিষয়েও রাগ উঠে যাচ্ছে। কারও ফোন ধরতে ইচ্ছা করছে না। মানুষের সঙ্গে কথা বলতে কেমন যেন বিরক্ত লাগে।


এই জিনিসগুলো বাইরে থেকে সব সময় ধরা পড়ে না।


আর যেটা চোখে দেখা যায় না, সেটা মানুষ সহজে বিশ্বাসও করতে চায় না।


আমার মনে হয়, সবচেয়ে খারাপ জায়গাটা হলো, অনেক মানুষ নিজের কষ্টটার ভাষাই খুঁজে পায় না।


বিশেষ করে ছেলেরা।


ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়,

“ছেলেরা কাঁদে না।”

“এত দুর্বল হলে চলবে?”

“এত আবেগ দেখাস কেন?”


একসময় তারা আসলেই চুপ হয়ে যায়।


তারপর সেই চেপে রাখা জিনিসগুলো অন্যভাবে বের হয়। কেউ খুব রাগী হয়ে যায়। অনেকে আবার সব মানুষ এড়িয়ে চলে। আবার কেউ ছোট ছোট বিষয়েও হঠাৎ বিস্ফোরিত হয়।


আমরা তখন শুধু আচরণটা দেখি।


ভেতরের কারণটা দেখি না।


একটা বাচ্চা স্কুলে খুব জেদ করছে। সবাই বলছে, “ছেলেটা সমস্যা।” কিন্তু কেউ জানে না, বাসায় সে কী দেখে বড় হচ্ছে।


একজন মানুষ খুব খিটখিটে হয়ে গেছে। আমরা বলি ব্যবহার খারাপ। কিন্তু হয়তো সে অনেক দিন ধরে ঠিকমতো ঘুমাতে পারছে না।


কেউ হঠাৎ সবার সঙ্গে কথা বলা কমিয়ে দিয়েছে। আমরা ভাবি অহংকারী হয়ে গেছে। অথচ হয়তো সে নিজের সঙ্গেই লড়তে লড়তে ক্লান্ত।


আমরা মানুষকে খুব তাড়াতাড়ি বিচার করি।


কিন্তু বোঝার চেষ্টা কম করি।


এই কারণেই অনেক মানুষ সাহায্য চাইতে ভয় পায়। কারণ তারা জানে, মানুষ শুনবে কম, বিচার করবে বেশি।


আমাদের দেশে এখনও কাউন্সেলিং বা থেরাপি নিয়ে অদ্ভুত ধারণা আছে।


কেউ মনোরোগ বিশেষজ্ঞের কাছে গেলে ফিসফিস শুরু হয়। কেউ কাউন্সেলিং নিলে অনেকে বলে, “এত দুর্বল নাকি?” কেউ ডিপ্রেশনের কথা বললে বলা হয়, “এসব কিছু না। ঠিক হয়ে যাবে।”


কিছু জিনিস ঠিক হয়।


কিছু জিনিস ভেতরে জমতে জমতে আরও ভারী হয়।


ধর্ম অনেক মানুষের জন্য শান্তির জায়গা, এটা সত্যি। কিন্তু শুধু “ধৈর্য ধর” বললেই একজন মানুষের ভেতরের কষ্ট শেষ হয়ে যায় না।


কারণ মানসিক ক্লান্তিও সত্যি জিনিস।


যেমন কেউ ইচ্ছে করে অসুস্থ হয় না, তেমনি কেউ ইচ্ছে করে ভেতর থেকে ভেঙে পড়ে না।


আর একটা জিনিস আমি খুব কাছ থেকে দেখেছি।


মানুষ যখন বারবার অনুভব করতে শুরু করে যে তাকে কেউ বুঝবে না, তখন সে ধীরে ধীরে নিজের ভেতরেই ঢুকে যায়।


বাইরে থেকে তখন তাকে স্বাভাবিকই লাগে।


কিন্তু ভেতরে ভেতরে সে ক্লান্ত হয়ে যায়।


তাই কাউকে “ড্রামাবাজ”, “পাগল” বা “অতিরিক্ত আবেগপ্রবণ” বলার আগে একটু থামা দরকার।


সব সমস্যার সমাধান আমাদের জানা লাগবে না। অনেক সময় মানুষ শুধু চায়, কেউ তাকে মন দিয়ে শুনুক।


সাহায্য চাওয়া দুর্বলতা না।


বরং নিজের কষ্টটা মুখে বলতে পারাটাই অনেক কঠিন।


যেমন শরীর খারাপ হলে ডাক্তার দেখানো স্বাভাবিক, তেমনি মানসিকভাবে ভেঙে পড়লে সাহায্য নেওয়াও স্বাভাবিক।


কারণ সব ক্ষত চোখে দেখা যায় না।


কিছু ক্ষত মানুষ একা একাই নিয়ে ঘুরে বেড়ায়।


চুপচাপ।


#মানসিকস্বাস্থ্য #সচেতনতা #বাংলালেখা #জীবন #মানুষimage


আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 2 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1403 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 28359। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
Enolej ID(eID): 3963
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
শক্ত মেয়েটির ক্লান্তি মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণমূলক লেখা | ২৪ সেপ্টেম্বর ২০২&#[...] বিস্তারিত পড়ুন...
41 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
যে ক্লান্তি দেখা যায় না মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণমূলক লেখা | ২৩ সেপ্টেম্বর ২০২[...] বিস্তারিত পড়ুন...
43 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
কিশোরীদের আবেগগত ক্লান্তি মোহাম্মদ জাহিদ হোসেন   বিশ্লেষণধর্মী। জানুয়ারি ১২, ২০[...] বিস্তারিত পড়ুন...
537 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
মণ্ডপ থেকে জীবনে: দুর্গা পূজা নিয়ে ভাবনা মন্ত্রের ভেতরের মানুষ মোহাম্মদ জাহিদ হো&[...] বিস্তারিত পড়ুন...
23 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
মনের ভেতরের অদৃশ্য দেয়াল মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণমূলক লেখা | ৬ অক্টোবর ২০২৬ [...] বিস্তারিত পড়ুন...
32 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    755 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    7 মন্তব্য

    37 টি আইডিয়া ব্লগ

  2. প্রিন্স ফ্রেরাসে

    125 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  3. জামিনুল রেজা

    83 পয়েন্ট

    1 প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

  4. শামীমা আকতার

    82 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

...