ডিগ্রি নয়, চিন্তাশক্তিই ভবিষ্যৎ গড়ে
মোহাম্মদ জাহিদ হোসপন
চিন্তাশীল লেখা ⋄ ১৯ নভেম্বর ২০২৫
ছোটবেলা থেকেই আমি শুনে এসেছি,
“ভালো রেজাল্ট কর, তবেই ভালো চাকরি পাবি।”
এই একটা লাইন, যেন পুরো শৈশবটা সার্টিফিকেটের পেছনে দৌড়াতে বাধ্য করে।
কিন্তু বড় হয়ে দেখি, সেই সার্টিফিকেটটা অনেক সময় কেবল একটা কাগজ—তার বেশি কিছু না।
নিজের চোখে দেখেছি এই ফারাকটা। জীবনের কোন এক প্রান্তে আমার ছোট এক ভাই তারেক
২০১৮ সালে আমার এক বন্ধু GPA-5 নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছিল।
আজ ২০২৫, এখনও সে চাকরির জন্য লাইনে দাঁড়িয়ে আছে।
অন্যদিকে, আরেকজন, আমার পাশের বাসার একটি ছেলে ক্লাস টেন পর্যন্তই পড়েছে। নিজের ইউটিউব চ্যানেল আর ছোট্ট ডিজিটাল মার্কেটিং টিম বানিয়ে এখন মাসে লাখের ওপর টাকা আয় করছে।
তাহলে দুজনের পার্থক্য কোথায়?
একজন শিখেছে কীভাবে পরীক্ষায় পাশ করতে হয়, আরেকজন শিখেছে কীভাবে সমস্যার সমাধান করতে হয়।
ডিগ্রি হয়তো আপনাকে ইন্টারভিউ টেবিল পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করবে, কিন্তু টিকে থাকতে হলে দরকার আরও কিছু—
- নিজের মতো করে শেখার ইচ্ছা
- হেরে গেলেও আবার উঠে দাঁড়ানোর সাহস
- আর সমস্যা দেখলে বলার মানসিকতা,
“এটা আমি ঠিক করতে পারি।”
মজার বিষয় হচ্ছে এসব কিন্তু কোনো বইয়ে লেখা নেই। এগুলো আসে চলমান জীবন প্রবাহ থেকে, হোঁচট খেয়ে, আবার উঠে দাঁড়িয়ে।
আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো যেন ১৯৫০-এর দশকের কারখানার মতো। ছাত্ররা ‘প্রোডাক্ট’, শিক্ষকরা ‘মেশিন’। কিন্তু এখন তো প্রোডাক্ট নয়, দরকার প্রবলেম-সলভার—যে শুধু উত্তর দিতে পারে না, প্রশ্ন তুলতেও পারে।
আমি নিজেও যখন প্রথম চাকরি ছেড়ে নিজের পথে হাঁটতে শুরু করি, তখন আমার সিভিতে কোনো বড় ডিগ্রি ছিল কিন্তু ছিল না কোন লবিং আমার ছিল বাস্তব জীবনের অভিজ্ঞতা আর বিশ্বাস ।
শুধু বিশ্বাসের উপর ভর করেই বললাম —
“আমি পারবো, আমি বদলাতে পারবো।”
এখন পেছনে তাকিয়ে দেখি, ওই বিশ্বাসটাই ছিল আমার আসল ডিগ্রি।
তাই বলছি,
ডিগ্রি নিন, কিন্তু তাকে একমাত্র নির্ভরতার হাতিয়ার বানাবেন না।
পড়াশোনা করুন, নম্বরের জন্য না, নিজেকে বদলাতে।
সবচেয়ে বড় কথা, নিজের চিন্তাশক্তির ওপর ভরসা রাখুন। কারণ যারা দুনিয়া বদলায়, তারা সার্টিফিকেট দেখায় না—দেখায় কাজ আর কৌশল।
আপনাদের কাছে কোন লাইনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় ?
নাকি আপনি এমন কোনো গল্প জানো, যেখানে ডিগ্রি হেরে গেছে দক্ষতার কাছে?
কমেন্টেস এ লিখুন, শুনতে চাই।
#ডিগ্রি_নয়_চিন্তা #দক্ষতার_জয় #নিজেকে_গড়ে_তোলো
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।