Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

বিবাহ—সামাজিক চুক্তি, নাকি অপ্রচলিত বিলাসিতা?

0 পছন্দ 0 অপছন্দ
967 বার প্রদর্শিত
করেছেন (27,767 পয়েন্ট)   14 নভেম্বর 2025 "সাহিত্য(বিশ্লেষণ ধর্মী)" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

বিবাহ—সামাজিক চুক্তি, নাকি অপ্রচলিত বিলাসিতা?

মোহাম্মাদ জাহিদ হোসেন

বিশ্লেষনধর্মী৷ ১৪ নভেম্বর, ২০২৫



আমার ছোটবেলায় মা বলতেন, image

“বিয়ে হলেই সব ঠিক হয়ে যায়।”

আজকে যখন মা একই কথা বলেন, আমি হাসি। হাসি কারণ জানি, ঠিক আর হয় না। বরং উল্টোটা হয় বেশিরভাগ সময়।


গত সপ্তাহে আমার কাজিন শখর ডিভোর্সের কাগজে সই করেছে। বিয়ের বয়স সাত বছর। ছেলে হয়েছে, কিন্তু দুজনের মধ্যে কথা বন্ধ ছিল গত তিন বছর। শেখর বলছিল, “ভাই, আমি ভেবেছিলাম বিয়ে করলেই জীবনটা গুছিয়ে যাবে। কিন্তু এটা যেন আরেকটা ফুল-টাইম জব, যার বেতন নেই, প্রমোশন নেই, আর রিজাইন করতেও লোকে বকে।”


আমার বন্ধু রিয়া ত্রিশ ছুঁইছুঁই। ব্যাঙ্কে ভালো পোস্টিং। বাবা-মা বিয়ের জন্য পাগল। কিন্তু রিয়া বলে, “আমার একা থাকতে ভালো লাগে। কারো সঙ্গে রোজ রাতে খাবারের মেনু ঠিক করতে ইচ্ছে করে না।” 

আমি জিজ্ঞেস করি, 

“তোর একা লাগবে না বুড়ো বয়সে?” 

ও হেসে বলে, “বিয়ে করলেও তো একা লাগে। শুধু বিছানায় একটা লোক বেশি থাকে।”


আমি নিজেও একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছি। ত্রিশ পেরিয়েছি। বিয়ের প্রস্তাব এসেছে অনেক। কয়েকজনকে ভালোও লেগেছিল। কিন্তু শেষ মুহূর্তে পা চলেনি। 


কারণটা নিজেও ঠিক বুঝি না। হয়তো ভয়। ভয় যে, যে মানুষটাকে আজ ভালো লাগছে, কাল আর লাগবে না। ভয় যে, আমার স্বাধীনতা হারিয়ে ফেলব। ভয় যে, আমি পারব না রোজ একজনের জন্য নিজেকে বদলাতে।


আমরা আগে শুনতাম, 

“বিয়ে না করলে সমাজ মানবে না।”

আজকে সমাজ বলে, 

“বিয়ে করলেও তো টিকছে না।”


ডিভোর্স রেট চারিদিকে চোখে পড়ার মতো হয়ে গেছে। আমার অফিসের দশজনের মধ্যে চারজনের বিয়ে ভেঙেছে। 


কেউ কেউ আবার দ্বিতীয়বার করেছে, সেটাও ভাঙার পথে। আমরা যেন বিয়েকে একটা ট্রায়াল পিরিয়ড ভাবতে শিখে গেছি। যেমন মোবাইল কিনে দেখি, পছন্দ না হলে রিটার্ন। শুধু এখানে রিটার্ন করতে গেলে একটু বেশি কষ্ট হয়, আর টাকা ফেরত পাওয়া যায় না।


লিভ-টুগেদারও বেড়েছে। অনেকে বলে, এটা স্বাধীনতা। আমার মনে হয়, এটা একটা সুন্দর অজুহাত। 


কারণ যারা সত্যি ভালোবাসে, তারা কাগজের একটা সইয়ের জন্য ভয় পায় না। আর যারা ভয় পায়, তারা আসলে বিয়ে করতে চায় না, শুধু সঙ্গ চায়। সঙ্গ আর সম্পর্ক কিন্তু এক জিনিস নয়।


আমি মাঝে মাঝে ভাবি, আমরা কি সত্যি বেশি স্বাধীন হয়েছি, নাকি শুধু বেশি ভিতু হয়েছি?

আগে মানুষ একসঙ্গে থাকত বলে থাকতে হতো। এখন থাকতে চাইলেও পারি না, কারণ ছাড়ার রাস্তা খুব সহজ হয়ে গেছে।


আমার বাবা-মা আজও একসঙ্গে আছেন। ঝগড়া হয়, কিন্তু ছাড়াছাড়ি হয় না। কারণ তাঁদের কাছে বিয়ে মানে ছিল “একটা সংসার চালিয়ে যাওয়া”। 


আমাদের কাছে বিয়ে মানে “একটা সম্পর্ক চালিয়ে যাওয়া যতক্ষণ ভালো লাগে”।


এইটুকু পার্থক্যই সব ভাঙাচোরা করে দিয়েছে।

তাই আজকে বিয়ে আর বাধ্যতামূলক কিছু নয়। এটা একটা বিকল্প। যেমন কেউ গাড়ি কেনে, কেউ উবারে চড়ে। দুটোই চলে। কেউ কেউ গাড়ি কিনে আবার বেচেও দেয়। কেউ উবারে চড়তে চড়তেই বুড়ো হয়ে যায়। দুটোর কোনোটাই ভুল নয়। শুধু নিজে বুঝতে হবে কোনটা নিজের জন্য ঠিক।

আমি এখনো ঠিক করিনি।


কখনো মনে হয় বিয়ে করব। কখনো মনে হয়, একাই ভালো আছি।

কিন্তু একটা জিনিস নিশ্চিত জানি—যে করব, 

সেটা আর “সবাই করছে বলে” করব না।

নিজে চাইলে করব। নিজে পারব বলে করব।

আর যদি না পারি, তাহলে একা থাকব।

অন্তত নিজের সঙ্গে তো ডিভোর্স করতে হবে না।


#বিয়ে #একা_থাকা #ডিভোর্স #লিভটুগেদার #মধ্যবিত্তের_সংকট #ভালোবাসা_আজকাল #বাঙালির_বিয়ে #সম্পর্ক_২০২৫ #একবিংশ_শতাব্দীর_প্রেম #আমার_গল্প

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1374 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 27767। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
"নিজস্ব আইডিয়া"
Enolej ID(eID): 1443
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
ফেসবুক মনিটাইজেশন এবং সামাজিক অবক্ষয় লেখকঃ মোহাম্মদ জাহিদ হোসেন লেখার ধরণঃ বিশ্[...] বিস্তারিত পড়ুন...
195 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
অসৌজন্য ব্যবহার: এক নীরব সামাজিক মহামারী লেখকঃ মোহাম্মদ জাহিদ হোসেন ধরণঃ বিশ্লেষ[...] বিস্তারিত পড়ুন...
190 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
“তুমি অলস না, তুমি অতিরিক্তভাবে exploited।” আমরা কি সত্যিই অলস জাতি, নাকি আমরা পরিকল্পিতভা[...] বিস্তারিত পড়ুন...
483 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
টক্সিক প্যারেন্টস — নাকি টক্সিক সন্তান? মোহাম্মাদ জাহিদ হোসেন বিশ্লেষণধর্মী | ১৪ ন&[...] বিস্তারিত পড়ুন...
98 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
প্রজন্মের পালাবদল, নাকি সম্পর্কের অবক্ষয়? মোহাম্মাদ জাহিদ হোসেন বিশ্লেষনধর্মী৷ [...] বিস্তারিত পড়ুন...
163 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    163 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    3 মন্তব্য

    8 টি আইডিয়া ব্লগ

  2. প্রিন্স ফ্রেরাসে

    82 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

  3. ফাহিম আহমাদ

    61 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    3 টি আইডিয়া ব্লগ

  4. শামীমা আকতার

    41 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

...