[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

মেন্টালি স্ট্রং হওয়ার গোপন সূত্র

৪৮৬ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

মেন্টালি স্ট্রং হওয়ার গোপন সূত্রimage

মোহাম্মদ জাহিদ হোসেন 

বিশ্লেষণধর্মী। ডিসেম্বর ২৬, ২০২৫


মেন্টালি স্ট্রং হতে চাইলে প্রথমে অযাচিত আগ্রহ কমিয়ে দিন। মেপে মেপে চলুন। কেউ যদি বলে, ‘তুমি বেশি কথা বলো’, তাহলে তার সঙ্গে কথা কমিয়ে দিন। যখন বুঝবেন আপনার সব অভিযোগ শেষ পর্যন্ত আপনার বিপক্ষেই যাবে, আপনার কথাগুলো অন্যের কাছে শুধুই শব্দদূষণ—তখন চুপ করে শুনুন। বলার ইচ্ছে আর থাকবে না।


কথা বলতে চাওয়া, দেখা করতে চাওয়ার সেই তীব্র তৃষ্ণা একবার পার করে ফেললেই জীবনটা অনেকটা অন্যরকম হয়ে যায়। ভয়ংকর সেই কথার ঝড় আর গলা আঁকড়ে ধরে না।


একসঙ্গে পথ চলার ইচ্ছের দায় শুধু আপনার একার নয়—এটা বুঝে গেলেই সেই ঘ্যানঘেনে ভাবটা চলে যায়।


“তাকে ভালোবাসি, কিন্তু একসঙ্গে জীবন কাটাতে চাই না”—কারো প্রতি এমন আগ্রহ হারিয়ে ফেলার চেয়ে কঠিন আর কিছু নেই। আগ্রহ চলে গেলেই একটা “হলেই হলো” ভাব নিয়ে দিব্যি ঘুরে বেড়ানো যায়। কে কী বলল, কে কী ভাবল—এগুলো নিয়ে আর মাথাব্যথা হয় না। মনে হয়, যে যা জানে জানুক। কোনো সমস্যা নেই। কেউ আমার জীবনটা চালাচ্ছে না।


অন্যের কাছে ‘গুড ভাইবস’ বজায় রাখতে গিয়ে মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি সেই গুড ভাইবস ধরে রাখতে রাখতে অনেকে মাঝবয়সে এসে জীবনটাই হারিয়ে বসে।


যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেওয়ার অদম্য চেষ্টায় হাঁপিয়ে উঠেও হাল ছাড়ে না। নিজের মধ্যে প্রচণ্ড পজিটিভিটি আনতে আনতে একসময় টের পাবেন—আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে। পজিটিভ মানুষ যেমন দেখতে সুন্দর, তেমনি তার স্ট্রাগলও অনেক বেশি।


“অনুভূতি দিয়ে কিছু হয় না। মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন।” ছোটবেলার পড়া এই সহজ ব্যাকরণটা এবার আয়ত্ত করে নিন। ঝগড়াঝাঁটির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন। শব্দ-বাক্যের ঘনঘটা কমে আসলে মনখারাপগুলো ধীরে ধীরে খিঁচিয়ে যায়। নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন—এই উঠে দাঁড়ানোটা অসম্ভব শক্তিশালী। এর মধ্যে আর ছিটেফোঁটা বাড়তি ইমোশন থাকবে না।


যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না, সেখান থেকে চুপচাপ সরে আসুন। ঈগলের মতো সাহস করে সম্পর্কের সুতোগুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন। কোনো মেকি বাঁধন রাখবেন না। যে কাজটা করতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন—একটা সুন্দর ভবিষ্যতের দায়ে। নিজের শান্তি বজায় রাখার জন্য একপ্রকার মরিয়া হয়ে উঠুন।


মেন্টালি স্ট্রং হওয়া মানে নিজের সঙ্গে একটা অটুট চুক্তি করা—যেখানে আর কেউ আপনাকে ভাঙতে পারবে না।


#মেন্টালস্ট্রং #মেন্টালহেলথ #ইনারস্ট্রেংথ #সেল্ফলাভ #লাইফলেসন #পজিটিভিটি #শান্তি #ঈগলমাইন্ডসেট #নিজেকেবদলাও #আবেগকন্ট্রোল

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1570 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 31958। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: "নিজস্ব আইডিয়া"
eID: 2255
প্রকাশিত26 ডিসেম্বর 2025 (31,958 পয়েন্ট)

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 169 অদৃশ্য হওয়ার আগে

অদৃশ্য হওয়ার আগে মোহাম্মদ জাহিদ হোসেন গদ্য কবিতা । মে ১৬,২০২৬ শরীরটা আজকাল খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়। সিঁড়ি ভাঙলে বুকের ভেতর কেমন অচেনা ধ্বনি ওঠে। ডাক্তার বলেছে রাতে জেগে থাকতে নেই, তবু মাঝরাতে ঘুম ভেঙে গেলে আর শোয়া…

০ ০ ৪৫০ ২ মিনিটের পড়া

পর্ব 74 একজন ভালো বাবা হওয়ার আগে ভালো স্বামী হওয়া জরুরি

একজন ভালো বাবা হওয়ার আগে ভালো স্বামী হওয়া জরুরি মোহাম্মদ জাহিদ হোসন বিশ্লেষণধর্মী। ডিসেম্বর ২৬, ২০২৫ প্রতিটি মেয়ের বাবা তার মেয়েকে দিয়ে বুঝতে পারেন, তিনি নিজের স্ত্রীর সঙ্গে কী করেছেন আর কী করা উচিত ছিল... আজ সকালে…

০ ০ ৫৫১ ৩ মিনিটের পড়া

পর্ব 600 শক্তি গোপন রাখার কৌশল

শক্তি গোপন রাখার কৌশল মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণমূলক লেখা ৩ নভেম্বর ২০২৬ অফিসের মিটিংয়ে সেদিন আমার কাজ নিয়ে প্রশ্ন উঠেছিল। বিভাগের প্রধান কয়েকজন সহকর্মীর সামনে বলেছিলেন, আমি নাকি নিজের ইচ্ছেমতো কাজ করি। কথাটা শুনে…

০ ০ ১৮ ২ মিনিটের পড়া

পর্ব 465 দুঃখের গোপন ঘর

দুঃখের গোপন ঘর মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণধর্মী | ২৩ আগস্ট ২০২৬ রাত প্রায় দুইটা। ঘুম আসছে না। মোবাইলটা হাতে নিয়ে একজন পরিচিত মানুষের নাম পর্যন্ত গিয়ে থামলাম। ফোন করা যায়। মানুষটা হয়তো শুনবে। কিন্তু কী বলব? “ভালো…

০ ০ ৫৪ ৫ মিনিটের পড়া

পর্ব 216 চারজন, চারটি গোপন কষ্ট

চারজন, চারটি গোপন কষ্ট মোহাম্মদ জাহিদ হোসেন ছোটগল্প | ১৯ আগস্ট ২০২৬ সেদিন রাত সাড়ে দশটার দিকে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ঘরটা এক মুহূর্তে অন্ধকার। মিশি নিজের ঘর থেকে চিৎকার করে উঠল, আবার গেল! মেঘলা মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে…

০ ০ ৫৪ ৩ মিনিটের পড়া
...