Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

শীতের দিনে

0 পছন্দ 0 অপছন্দ
536 বার প্রদর্শিত
করেছেন (27,767 পয়েন্ট)   26 ডিসেম্বর 2025 "সাহিত্য(বিশ্লেষণ ধর্মী)" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

শীতের দিনে 

মোহাম্মদ জাহিদ হোসেন

বিশ্লেষণধর্মীimage । ডিসেম্বর ২৬,২০২৫


শীতের সঙ্গে ঈদের একটা অদ্ভুত মিল আছে।


মানুষ ছাড়া যেমন ঈদ হয় না, তেমনি মানুষ ছাড়া শীতও হয় না। মানুষহীন শীত শুধু ঠান্ডা নিয়ে আসে, উষ্ণতাটা আর থাকে না।


আরামের বদলে শীত তখন হয়ে ওঠে এক বৃদ্ধ যার বরফ নাম। ভয়ংকর সকাল, ম্যাড়মেড়ে দুপুর, নিঃসঙ্গ সন্ধ্যা—কিন্তু সেই সন্ধ্যার পরে কোনো উষ্ণতা নেই।


ছোটবেলায় পিঠা বানানোর দিনগুলোকে মনে হতো ঈদের দিন। বিকেল থেকেই শুরু হতো এন্তেজাম। যৌথ পরিবারের পিঠা বানানোর সেই দৃশ্য যে দেখেনি, তাকে বোঝানো মুশকিল। আম্মুরা যতই চেষ্টা করুক, দাদির মন কিছুতেই ভরতো না।


ওদিকে প্রথম পিঠা নিয়ে লাগতো মারামারি।


ডিসেম্বরের রাতগুলো ছিল অসম্ভব সুন্দর। পরীক্ষা না থাকার জন্য নয়—গল্পের জন্য। বাড়িভর্তি মানুষ, ঝুড়িভর্তি গল্প। এর মধ্যে ভূতের সেগমেন্ট ছিল সবচেয়ে ভয়ের আর মজার। কুয়াশার মধ্যে সাদা অবয়ব কল্পনা করে ভয় পাওয়ার যে আনন্দ—সেটা কোনো অংশে কম ছিল?


অথচ এখন পরীক্ষা না থাকলেও, পড়াশোনার চাপ না থাকলেও ডিসেম্বরের রাত আর আলাদা লাগে না।


কারণ শীত আগের মতো থাকলেও মানুষগুলো হারিয়ে গেছে। শীতের রাতে গোল হয়ে বসে গল্প করা হয় না। ভূতের ভয়টাও আর পাওয়া যায় না।


ঘর ছেড়ে বেরিয়ে আসার পর শীত আর উপভোগ করা যায় না। এখন আমরা শীত যাপন করি মাত্র।


ছোটবেলার শীত আমাদের এত প্রিয় ছিল কেন?  

ছুটির জন্য? তিন গোয়েন্দার বইয়ের জন্য? পিঠার জন্য?


রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়া পিঠায় মিষ্টি যতই থাকুক, সেই আরামটা থাকে না, উৎসবটা থাকে না। ফলে আজকাল শুধু পিঠা খাওয়াই হয়, পিঠা বানানোর সেই ঈদ আর দেখা হয় না।


গৃহহীন মানুষের কাছে শীত আস্ত এক জাহান্নাম। আক্ষরিক অর্থেও সত্যি, মেটাফরিক অর্থেও সত্যি। একবার বাড়ি ছেড়ে চলে আসুন—তারপর যত রুম হিটার দিন, যত লেপ-কম্বল নিন, অন্তরটা ঠান্ডাই থেকে যাবে।


বাড়ি থেকে দূরে থাকা ব্যস্ত মানুষের কাছে শীত তাই একটা ক্লান্তিকর নস্টালজিয়ার ভারী চাদর ছাড়া কিছু নয়।


যে ডিসেম্বর ছোটবেলায় আমাদের কাছে এত প্রিয় ছিল, বড় হয়ে সেই ডিসেম্বরকেই ভয় পেতে হয়। তার সন্ধ্যাগুলো সিন্দাবাদের ভূতের মতো ঘাড়ে চেপে বসে।


আগে কেউ বলত, “ঈদের দিন ঘুমাতে ভালো লাগে”—অবাক লাগতো। পরে বুঝলাম, সমস্যা ঈদে নয়, ঘুমেও নয়। সমস্যা মানুষে। যার কাছে ঈদ উদ্‌যাপন করার মতো মানুষ নেই, সে না ঘুমিয়ে করবে কী?


শীতের সন্ধ্যাগুলোও ঠিক তেমন।


ছোটবেলার শীত আমাদের এত প্রিয় ছিল মূলত মানুষের জন্য।  

শীতের সন্ধ্যা মানেই ভরপুর মানুষ। ভাই-বোন সবার পরীক্ষা শেষ। বাড়িতে বসে যেত ভাই-বোনের মেলা। সকালে খেজুরের রস দিয়ে শুরু, বিকেলে পিঠার মহাযজ্ঞ।


পরিবার-পরিবেষ্টিত শীত যেখানে আদর, ভালোবাসা আর উৎসবের চাদর নিয়ে আসে—একাকী মানুষের শীতে শুধু নিঃসঙ্গতা ডেকে আনে।


একের পর এক নস্টালজিয়ায় দীর্ঘ রাতগুলো আরও দীর্ঘ হয়ে যায়। একসঙ্গে না খাওয়া দু’কাপ চায়ের কথা মনে পড়ে, মায়ের চাদরের কথা মনে পড়ে, ভাই-বোনের বড় হয়ে যাওয়ার কথা মনে পড়ে।


শীত তাই একেকজনের কাছে একেক রকম হয়ে ধরা দেয়।


যখন দেখি, শীতের মতো চমৎকার একটা ঋতুকেও অনেকে অপছন্দ করে—আমার আর অবাক লাগে না। বরং মায়া লাগে।


কারণ পৃথিবীটা আসলে ফেয়ার নয়।


শীত সবার জন্য শুষ্ক, কঠিন ঠান্ডা ঠিকই নিয়ে আসে, কিন্তু সবাইকে ভালো রাখার মতো যথেষ্ট উষ্ণতার চাদর নিয়ে আসে না। এর চেয়ে নির্মম সত্য এই পৃথিবীতে আর একটাও নেই।


#শীতেরদিনে #নস্টালজিয়া #ছোটবেলারশীত #পিঠাপুলি #পরিবার #ডিসেম্বর #উষ্ণতা #নিঃসঙ্গতা #স্মৃতি #শীতেররাত

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1374 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 27767। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
"নিজস্ব আইডিয়া"
Enolej ID(eID): 2256
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
নিজেকেই কেন্দ্র করে মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণমূলক লেখা | ৪ অক্টোবর ২০২৬ কিছু [...] বিস্তারিত পড়ুন...
3 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
সব চাপ নিতে হয় না মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণমূলক লেখা। ৩ অক্টোবর ২০২৬ কখন মান[...] বিস্তারিত পড়ুন...
5 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
নীরব বদল মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণমূলক লেখা | ৩ অক্টোবর ২০২৬ সব পরিবর্তন শব্দ[...] বিস্তারিত পড়ুন...
6 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
জুতাটা আর কেনা হয়নি মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণমূলক লেখা | ২ অক্টোবর ২০২৬ রহিম স[...] বিস্তারিত পড়ুন...
11 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
খাঁচার বাইরে আকাশ মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণমূলক লেখা | ০২ অক্টোবর ২০২৬ সম্পর&[...] বিস্তারিত পড়ুন...
15 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    163 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    3 মন্তব্য

    8 টি আইডিয়া ব্লগ

  2. প্রিন্স ফ্রেরাসে

    82 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

  3. ফাহিম আহমাদ

    61 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    3 টি আইডিয়া ব্লগ

  4. শামীমা আকতার

    41 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

...