Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

আট পায়ের হিসাব

১২ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

আট পায়ের হিসাবimage

মোহাম্মদ জাহিদ হোসেন 

বিশ্লেষণমূলক লেখা

৬ নভেম্বর ২০২৬


বাবা একদিন গল্পের ছলে বলেছিল, মানুষের যখন দুই পা, তখন সে মানুষ থাকে। বিয়ে করলে চার পা হয়, তখন পশু। একটা সন্তান হলে ছয় পা, তখন পিঁপড়া। আরেকটা সন্তান হলে আট পা, তখন মাকড়সা। মাকড়সা যেমন জাল বোনে, মানুষও তখন উপার্জনের পথ খুঁজতে থাকে। জাল পেতে অপেক্ষা করে, কখন কোথা থেকে খাবার ধরা পড়বে।


কথাটা শুনে সেদিন হেসেছিলাম।

বাবাকে বলেছিলাম, “তাহলে তোমার তো আট পা!”

বাবা হেসে বলেছিল, “বুঝবি একদিন।”


সেদিন কথাটার মানে বুঝিনি। বাবার ঘরে গিয়ে একদিন টেবিলের ওপর তাঁর চশমাটা পড়ে থাকতে দেখলাম। পাশে একটা পুরোনো কাগজ। কাগজে সংসারের কিছু হিসাব লেখা। বাজার, ওষুধ, বিদ্যুৎ বিল, মাসের অন্যান্য খরচ। সব হিসাবের নিচে ছোট করে লেখা, “নিজের খরচ পরে।”


চশমাটা হাতে নিয়ে দেখলাম, একটা কাচে দাগ পড়েছে। অনেক দিন ধরেই বাবা নতুন চশমা নেওয়ার কথা বলছিল, কিন্তু কেনা হয়নি। নিজের জন্য কিছু কিনতে গেলেই বাবার মনে হতো, এই টাকাটা দিয়ে সংসারের অন্য কোনো প্রয়োজন মেটানো যাবে।


কাগজটা আবার টেবিলে রেখে দিলাম।


বাবার বলা মাকড়সার কথাটা মনে পড়ল। এত দিন ভেবেছিলাম, বাবা শুধু মজা করে কথাটা বলেছিল। অথচ তাঁর নিজের জীবনেই সেই হিসাব মিলে গিয়েছিল। সংসারের জন্য কত কিছু জোগাড় করেছেন, কত হিসাব করেছেন, কত প্রয়োজন পিছিয়ে দিয়েছেন, তার কোনো তালিকা কোথাও নেই।


শুধু ওই কাগজের নিচে লেখা চারটি শব্দ রয়ে গেছে।


নিজের খরচ পরে।

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 মাস 2 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1537 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 31265। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 5253
প্রকাশিত4 দিন (31,265 পয়েন্ট)

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 618 একই বাজারের দুই হিসাব

একই বাজারের দুই হিসাব মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণমূলক লেখা ৬ নভেম্বর ২০২৬ বাবার পুরোনো একটা বাজারের লিস্ট পেলাম। কাগজটা বেশ হলদে হয়ে গেছে। বাবার হাতের লেখায় কয়েকটি জিনিসের নাম, পাশে পরিমাণ আর দাম লেখা। চাল, ডাল, তেল…

০ ০ ১১ ২ মিনিটের পড়া

পর্ব 615 পাঁচশ টাকার হিসাব

পাঁচশ টাকার হিসাব মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণ মূলক লেখা ৬ নভেম্বর ২০২৬ জুমার দিন মসজিদে এসি লাগানোর জন্য টাকা তুলছিল। আমি ৫০০ টাকা দিলাম। বের হয়ে দেখি গলির মুখে আমাদের পাশের বাসার বৃদ্ধ লোকটা একটা ওষুধের দোকানের সামনে…

০ ০ ১১ ২ মিনিটের পড়া

পর্ব 606 অন্যের জীবনের হিসাব

অন্যের জীবনের হিসাব মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণমূলক লেখা ৩ নভেম্বর, ২০২৬ লোকটা নতুন গাড়ি কিনেছেন। আত্মীয়স্বজন এসে গাড়ি দেখছেন, ছবি তুলছেন, অভিনন্দন জানাচ্ছেন। কেউ বলছেন, “এবার তো বেশ বড়লোক হয়ে গেলে!” কেউ আবার…

০ ০ ২৪ ৪ মিনিটের পড়া

পর্ব 504 শেষ কয়েক ঘণ্টার হিসাব

শেষ কয়েক ঘণ্টার হিসাব মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণমূলক লেখা | ২০ সেপ্টেম্বর ২০২৬ আমার মাথায় একটা প্রশ্ন বারবার ফিরে আসে—অপ্রতিম যখন নিখোঁজ হলো, তখন তার সন্ধানে যদি আরও দ্রুত, আরও সমন্বিতভাবে তৎপরতা চালানো হতো, তাহলে কি…

০ ০ ৫২ ৫ মিনিটের পড়া

পর্ব 459 বিয়ে যখন অর্থের হিসাব

বিয়ে যখন অর্থের হিসাব মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণধর্মী | ২২ আগস্ট ২০২৬ বিয়ের কথা উঠলেই একসময় প্রশ্নটা ছিল, “দুজন মানুষ একে অপরকে পছন্দ করে কি না?” এখন তার সঙ্গে আরও অনেক প্রশ্ন এসে বসে। ছেলেটা কী করে? মাসে কত আয়?…

০ ০ ৫৩ ৫ মিনিটের পড়া
...