Author ID, স্বতন্ত্র eID, লেখার পরিচয় যাচাই, জীবন্ত পোর্টফোলিও ও ফ্রি প্রমোশন—লেখালেখির পূর্ণাঙ্গ ইকোসিস্টেম।
জানেন, আমাদের মনের ভেতর প্রতিদিন কত শত ভাবনা আসে, কত অনুভূতি জন্ম নেয়, কত কথা কাউকে বলতে ইচ্ছে করে! অথচ সময়ের সঙ্গে সঙ্গে তার অনেক কিছুই হারিয়ে যায়। কিছু কথা কাউকে বলা হয় না, কিছু অনুভূতি ভাষা খুঁজে পায় না, আবার কিছু ভাবনা মুহূর্তের ব্যস্ততায় হারিয়ে যায় চিরতরে।
অথচ সেই ভাবনাগুলোই হয়তো একদিন একটি সুন্দর গল্প হয়ে উঠতে পারত, একটি কবিতা হয়ে কারও হৃদয় ছুঁতে পারত, কিংবা এমন কোনো লেখা হয়ে উঠতে পারত, যার মধ্যে অন্য কেউ খুঁজে পেত নিজের জীবনের গল্প।
তাই যা কিছু ভাবনায় আসে, তা এক বাক্যে হলেও লিখে রাখা উচিত। কে জানে, আজকের ছোট্ট একটি ভাবনাই হয়তো একদিন আপনার জীবনের সবচেয়ে প্রিয় লেখাটি হয়ে উঠবে!
আর একটা কথা ভেবেছেন? একদিন হয়তো আপনি অনেক দূরে চলে যাবেন। সময়ের সঙ্গে মানুষের স্মৃতি থেকেও আপনার নাম মুছে যেতে পারে। কিন্তু আপনার রেখে যাওয়া লেখাগুলো আপনার অনুভূতি, চিন্তা ও অস্তিত্বের সাক্ষী হয়ে বেঁচে থাকতে পারে। কেউ হয়তো আপনার লেখা পড়ে নিজের জীবনের মিল খুঁজে পাবেন, আপনার অজানা কোনো অনুভূতি বুঝতে পারবেন। আপনি তাঁর কাছে অপরিচিত হয়েও লেখার মধ্য দিয়ে তাঁর অনুভূতির সঙ্গী হয়ে উঠতে পারেন। এটাই তো লেখার এক অসাধারণ ক্ষমতা!
সোশ্যাল মিডিয়ায় পুরোনো লেখা টাইমলাইনের নিচে হারিয়ে যায়, আইডির কিছু হলে লেখার সোর্সও মুছে যায়। বিভিন্ন প্ল্যাটফর্মে লেখাগুলো ছড়িয়ে থাকায় নিজের লেখক পরিচয়ের একটি পূর্ণাঙ্গ পোর্টফোলিও তৈরি করা কঠিন। নিজের ওয়েবসাইটে প্রকাশিত লেখার তারিখ বা তথ্যও পরিবর্তন করা সম্ভব। আবার কেউ লেখা কপি করে নিজের নামে প্রকাশ করলে মূল লেখককেই অনেক সময় নিজের লেখার পরিচয় ও প্রকাশনার উৎস খুঁজে বের করে প্রমাণ করতে হয়।
একজন লেখক কি তাঁর সময় ও শ্রম লেখালেখিতে ব্যয় করবেন, নাকি নিজের লেখার লিংক ফেরি করে বেড়াবেন?
এই সমস্যাগুলোর সমাধানের ভাবনা থেকেই গড়ে উঠেছে Enolej Idea। এটি কেবল লেখা প্রকাশের প্ল্যাটফর্ম নয়; লেখকের নিজস্ব পরিচয়, প্রতিটি সৃষ্টির স্বতন্ত্র পরিচয়, লেখার সংরক্ষণ, স্বীকৃতি এবং পাঠকের সঙ্গে সংযোগ গড়ে তোলার একটি সমন্বিত ডিজিটাল লেখালেখির ইকোসিস্টেম।
প্রতিটি লেখকের জন্য রয়েছে স্বতন্ত্র লেখক আইডি নম্বর। নিজের লেখক প্রোফাইলে পরিচিতি, প্রকাশিত লেখা ও লেখালেখির পথচলা একসঙ্গে তুলে ধরতে পারবেন। এই Author ID Bio, CV কিংবা নিজের বইয়েও ব্যবহার করতে পারবেন। ফলে লেখক হিসেবে আপনার পরিচয়ের জন্য থাকবে একটি নির্দিষ্ট ডিজিটাল ঠিকানা।
একজন লেখকের প্রতিটি সৃষ্টির জন্য রয়েছে স্বতন্ত্র eID। এটি নির্দিষ্ট লেখাটিকে তার মূল প্রকাশনা ও লেখকের পরিচয়ের সঙ্গে যুক্ত করে। মনে রাখবেন, Author ID হলো লেখকের পরিচয়, আর eID হলো নির্দিষ্ট লেখার পরিচয়।
eID Verified: লেখার সঙ্গে স্বতন্ত্র eID ও মূল প্রকাশনার রেফারেন্স যুক্ত করার ব্যবস্থা। এর মাধ্যমে লেখাটির পরিচয় ও Enolej Idea-তে মূল প্রকাশনার তথ্য তুলে ধরা যায়।
eID Scan: eID Verified চিহ্নযুক্ত লেখা স্ক্যান করে কয়েক সেকেন্ডে সংশ্লিষ্ট লেখক, eID ও মূল প্রকাশনার পরিচয় যাচাই করার সুবিধা।
eID Bridge: বাইরের প্রকাশনা বা প্ল্যাটফর্মেও eID ব্যবহারের সুযোগ তৈরি করে, যাতে মূল লেখার পরিচয় ও Enolej Idea-তে প্রকাশিত লেখার সঙ্গে সংযোগ বজায় থাকে।
eID ব্যবস্থা লেখার পরিচয় ও মূল প্রকাশনার তথ্য যাচাই এবং স্বত্বের দাবির পক্ষে প্রাসঙ্গিক তথ্য সংরক্ষণে সহায়ক। এটি নিজে থেকে আইনি কপিরাইট নিবন্ধনের বিকল্প নয়।
আপনার সব লেখা এক জায়গায় সাজিয়ে তৈরি করুন নিজের জীবন্ত পোর্টফোলিও। সময়ের সঙ্গে নতুন লেখা যুক্ত হবে, সমৃদ্ধ হবে আপনার লেখক পরিচয়। পাঠকও সহজেই এক জায়গা থেকে আপনার সব সৃষ্টির সঙ্গে পরিচিত হতে পারবেন।
সিরিজ ও পর্ব: ধারাবাহিক লেখাগুলো সিরিজ আকারে সাজিয়ে রাখুন, যাতে পাঠক সহজেই পরবর্তী পর্বগুলো খুঁজে পান।
Draft ও Notes: অসম্পূর্ণ লেখা, প্রাথমিক ভাবনা ও প্রয়োজনীয় নোট সংরক্ষণ করুন।
এক ক্লিকে ই-বুক ও পাণ্ডুলিপি: নিজের প্রকাশিত লেখাগুলো একত্র করে ই-বুক বা পাণ্ডুলিপি তৈরি করুন।
পাঠকের সঙ্গে সংযোগ: মন্তব্য, প্রতিক্রিয়া ও প্রশ্নের মাধ্যমে পাঠকের সঙ্গে সরাসরি যুক্ত থাকুন।
Points, Badges ও Ranking: লেখালেখি ও পাঠক সম্পৃক্ততার মাধ্যমে পয়েন্ট, ব্যাজ ও র্যাঙ্কিং অর্জনের সুযোগ।
ফ্রি প্রমোশন ও Google Discoverability: নিজের লেখা ও লেখক পরিচিতি আরও পাঠকের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ।
আপনার লেখালেখির যাত্রা শুরু করতে পারেন আজই।
আপনি নতুন লেখক হোন কিংবা দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন—নিজের ভাবনা প্রকাশ করতে ভালোবাসলেই শুরু করতে পারেন। প্রতিটি লেখাই অসাধারণ হতে হবে, এমন নয়। গুরুত্বপূর্ণ হলো নিজের ভাবনাগুলোকে হারিয়ে যেতে না দেওয়া এবং ধীরে ধীরে নিজের লেখকসত্তাকে গড়ে তোলা।
আপনার ভাবনাগুলো মূল্যবান। সেগুলো শুধু আজকের জন্য নয়, ভবিষ্যতের জন্যও যত্ন করে রেখে দিন।
পূর্ণ নির্দেশনা [Full Guideline] →
Enolej Idea — Write. Preserve. Be remembered.
সোশ্যাল মিডিয়া, বিভিন্ন পত্রিকায় কিংবা ওয়েবসাইটে আপনার অনেক লেখা ছড়িয়ে থাকতে পারে। এভাবে একসময় নিজের লেখাগুলোই খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়।
কখনো কেউ আপনার লেখা কপি করলে প্রমাণ করবেন কীভাবে যে লেখাটির মূল লেখক আপনি? প্রথম কোথায় প্রকাশ করেছিলেন, সেই লিংক খুঁজে বের করে মানুষকে দেখাতে হবে। লেখার সংখ্যা বেশি হলে প্রতিবার কি এভাবে লিংক খুঁজে বেড়াবেন?
একজন লেখক কি লেখালেখি করবেন, নাকি লিংক ফেরি করে বেড়াবেন?
আর কখনো আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যান বা ডিজেবল হয়ে গেলে? আপনার এত দিনের লেখালেখি, পরিচিতি ও পাঠকদের সঙ্গে তৈরি হওয়া সম্পর্কের কী হবে?
Enolej Idea-তে আপনার লেখা eID Scan করলেই মাত্র ৩ সেকেন্ডে মূল লেখক হিসেবে আপনাকে শনাক্ত করা সম্ভব। পাঠক নিজেই স্ক্যান করে আপনার লেখক প্রোফাইলে পৌঁছাতে পারবেন। সেখানে থাকবে আপনার লেখাগুলো, লেখক পরিচিতি এবং পাঠকদের সঙ্গে আপনার সংযোগ।
তাই লেখালেখির পাশাপাশি নিজের একটা স্থায়ী ডিজিটাল পরিচয়ও তৈরি করুন। শুরু করুন Enolej Idea-তে।
আপনার ভাবনাগুলো মূল্যবান। সেগুলো শুধু আজকের জন্য নয়, ভবিষ্যতের জন্যও যত্ন করে রেখে দিন।
Enolej Idea — Write. Preserve. Be remembered.
**এই মানদন্ডটি ই-নলেজ ইনোভেটরসদের সাধারণ এবং আবশ্যক বৈশিষ্ট্য।এটি পূর্ব থেকেই থাকবে এমন নয়।বরং ইনোভেটর হিসেবে যোগদান করে ধীরে ধীরে একজন প্রকৃত ইনোভেটর হিসেবে নিজেকে গড়ে তোলতে হবে।
★★ই-নলেজ মূলমন্ত্র হচ্ছে ইতিবাচক এনার্জি ছড়ানো।
→কাজেই ই-নলেজ ইনোভেটর হিসেবে অবশ্যই নিজেকে ইতিবাচক এনার্জি ভরপুর একজন মানুষ হিসেবে গড়ে তোলার প্রস্তুতি নিতে হবে।কেননা,
=যেহেতু আমরা ইতিবাচক এনার্জি ভরপুর ইনোভেটিভ সদস্য, আমরাই হবো সমাজের অনুসরণীয় ব্যক্তিত্ব।আমাদের থেকেই শিখবে সবাই, আমাদের সুশৃঙ্খলতা, একতা, আচরণ, ব্যবহার, শব্দচয়ন এবং আমাদের চিন্তাভাবনা, ব্যতিক্রমী উদ্যোগ হবে আদর্শময়।কেননা আমাদের মূলমন্ত্র "ইতিবাচক শক্তির বিস্তার ঘটানো।"
★মানুষ আচার আচরণ, কার্যক্রম দ্বারা প্রভাবিত হয়।
ই-নলেজ ইনোভেটরসদের কার্যক্রম তাই হবে চমৎকার, শিক্ষনীয় যা মানুষকে ইতিবাচক শক্তিতে প্রভাবিত করবে, তবেই এক আদর্শ সমাজ গড়ে উঠবে।
→একজন ই-নলেজ ইনোভেটরের চিন্তা ভাবনা হবে সবচেয়ে সুন্দর,ইনোভেটিভ, কেননা সে অন্যকে সুন্দর চিন্তা ভাবনা করতে শেখাবে।
→একজন ই-নলেজ ইনোভেটর প্রতিনিয়ত শিখবে,তার শব্দচয়ন হবে সুস্পষ্ট, ভদ্র ও চমৎকার।কেননা সে অন্যের আচরণে ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে,তাকে দেখে সকলেই শিখবে - তৈরি হবে এক অনুসরণীয় ব্যক্তিত্ব,আমরাই হবো নতুন পৃথিবীর সম্পদ।আমাদের আত্মবিশ্বাস থাকবে শক্তিশালী।
→ই-নলেজ ইনোভেটরসদের একতা হবে খুবই দৃঢ়,সাবলীল,সহমর্মিতা ভরপুর।কেননা ইনোভেটরসরা নিজেদের মাঝে এইসব গুণ ধারণ করার পরই তো সেটি অন্যকে অনুপ্রাণিত করবে, প্রভাবিত করবে...এবং শেখাবে।
→ই-নলেজ ইনোভেটরসরা হবে খুবই ঠান্ডা মেজাজের,কিন্তু তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন দক্ষতায় চর্চিত, কেননা তারা হচ্ছে ChangeMakers,সমাজের ইতিবাচক পরিবর্তনের বিশাল বড় দায়িত্ব এই ইনোভেটরসদের উপরই।
→ই-নলেজ ইনোভেটরসরা যেহেতু ইতিবাচক শক্তি ছড়ানোর মূলমন্ত্রে দৃঢ় প্রতিজ্ঞ এবং বিশ্বাসী, সেহেতু পরত্যেকের অবস্থান হবে নেতিবাচকতার বিরুদ্ধে।
→★★কাজেই ইনোভেটরসরা হাসি, মজা, তামাশা, চিন্তাভাবনা, প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই নেতিবাচকতাকে প্রশ্রয় দিবে না!
→কেননা সে পজিটিভ দুনিয়ার প্রতিনিধি,পজিটিভিটি ছড়ানোর মাঝেই তার মানুষিক শান্তি বিরাজ করবে।
→একজন ই-নলেজ ইনোভেটর সবসময় নতুন নতুন সমস্যা খোজে বের করবে, এবং কিভাবে উক্ত সমস্যা সমাধান করা যায় সেই প্রবণতা তার মাঝে কাজ করবে।
→একজন ই-নলেজ ইনোভেটর ইতিবাচক শক্তির প্রতিনিধি,কাজেই সে সকল প্রকার নেতিবাচকতার সংস্পর্শ থেকে দূরে থাকবে এটাই স্বাভাবিক।তাই পূর্বে থেকেই বদঅভ্যাস তৈরি হয়ে গেলে তার মাঝে ইনোভেটরস হিসেবে অনুশোচনা তৈরি হবে এবং তা পরিত্যাগ করে এটা প্রমাণ করবে যে সে আসলেই চেঞ্জ মেকার,তার জীবণের মূল উদ্দশ্য সফল হবে।
→মনে রাখতে হবে, ইনোভেটরসরা এক নতুন পৃথিবীর স্বপ্ন দেখে, এক নতুন পৃথিবীর অংশীদার।আমরা বাংলাদেশের "বৈষম্যবিরোধী আন্দোলন ২০২৪" থেকে ধারণা নিতে পারি।
°°°শুধু দেশ নয়, আমাদের ব্যবহার সংস্কার করতে হবে,সংস্কার করতে হবে চরিত্র,আমাদের চিন্তাভাবনা,তারপর বাচনভঙ্গি,শব্দচয়ন,শৃঙ্খলা সব....সব সংস্কার করতে হবে!
তবেই তো তৈরি হবে এক সভ্য,সুশৃঙ্খল এক বিস্ময়কর জেনারেশন....পরিবর্তন হোক এখন থেকেই...!
→একজন আদর্শ ই-নলেজ ইনোভেটর হলো একজন প্রকৃত মানুষ, সে আলোর পথের পথিক।জীবণের মূল উদ্দেশ্য সম্পর্কে বদ্ধ পরিকর।ধর্মীয় বৈশিষ্ট্যও তার মাঝে বজায় থাকবে।
→ই-নলেজ ইনোভেটরসরা জানে যে শিক্ষার মূল উদ্দেশ্য হলো বুদ্ধিমত্তার বিকাশ করা,যাতে তা মানব কল্যানে কাজে লাগানো যায়।কাজেই ই-নলেজের অনেক বড় একটা অংশ জুড়ে থাকবে শিক্ষামূলক কার্যক্রম।এবং যারা শিখে তারা হচ্ছে Learners, যাদের ই-নলেজ উজ্জীবিত করবে।
Enolej এর পূর্ণরূপ হচ্ছে-
Empowering NOvel LEarners with Joy =
ENOLEJ
Empowering: ক্ষমতায়ন করা, সবল করা
NOvel: নতুন, উদ্ভাবনী
Learners: শিক্ষার্থী, অধ্যয়নকারী
Joy: আনন্দ, উৎসাহ
★উপরিউক্ত মানদন্ড এবং ই-নলেজ এর নীতিমালা মেনে নিয়েছেন মর্মে ই-নলেজ ইনোভেটরস পরিবারের নি:স্বার্থময় কার্যক্রমে আপনাকে সুস্বাগতম।এক বিপ্লবী জেনারেশন এর আশাবাদী আমরা, বাস্তবায়নেও চলো শুরু করি..চলো এক নতুন পৃথিবী গড়ি...
শিখুক...জানুক...সকলেই...!