Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

ব্রেক-আপ সবকিছুর শেষ নয়

0 পছন্দ 0 অপছন্দ
548 বার প্রদর্শিত
করেছেন (25,290 পয়েন্ট)   01 অক্টোবর 2025 "অন্যান্য প্রতিবেদন" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

ভালোবাসার সম্পর্কে থাকাকালীন প্রেম, সংযুক্তি, নির্ভরতার অনুভূতি জমা হয়। একসঙ্গে চলতে গিয়ে কতশত স্মৃতি তৈরি হয়। মানুষটি তখন আমাদের জীবনের একটি অংশ হয়ে ওঠে। হয়ে ওঠে শক্তি, মমতা, ভালোবাসা, আবেগের কেন্দ্রস্থল। ভালোবাসাটা যতটা শক্তিশালী হয়ে ওঠে, ভালোবাসার মানুষটির সঙ্গে আমরা যেন ততটা দুর্বল হয়ে পড়ি। কিন্তু তুমুল এই ভালোবাসার সম্পর্কও ভেঙে যেতে পারে। সময়ের টানে ছেড়ে যেতে হতে পারে সবচেয়ে ভালোবাসার দুটি হাত।


কতটা পথ হাঁটলে ঠিক সম্পর্ক পূর্ণতা পায়? না, জানা নেই। তবে এতটুকু জানি যে, বর্তমানে বহু সম্পর্ক (Relationship) তৈরি হওয়ার আগেই ভেঙে যায়। দুজনে একসঙ্গে মিলেই নিয়ে ফেলেন ব্রেক-আপের (Breakup) সিদ্ধান্ত। কেন এমনটা হয়?


সম্পর্কে বিচ্ছেদ আসতেই পারে। ব্রেক-আপের পরে কীভাবে নিজেকে সামলাবেন—আজকের লেখায় সেটাই আমি জানাব।


কিছু অনিবার্য কারণে সম্পর্কে যখন ছেদ টানতে হয়, তা বড়ো সহজ নয়। ব্রেক-আপের পরে নিজেকে সামলে নিতে কিছুদিন সময় লাগে। তবে কয়েকটা কথা মাথায় রাখুন, আখেরে তা আপনার কাজে দেবে—


১. ব্রেক-আপের পরে, তা সে যত তিক্তই হোক না কেন, একজন মানুষকে ভুলতে একটু সময় লাগে। হাজার হোক তিনি এতদিন আপনার জীবনের একটি অংশ জুড়ে ছিলেন। তার সঙ্গে সমস্ত যোগাযোগের রাস্তা বন্ধ করুন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো থেকে নিজেকে কয়েকদিন সরিয়ে নিন। যতই কষ্ট হোক, তার সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা না করাই ভালো। নিজেকে কিছুদিন বিচ্ছিন্ন রাখলে, সামলে ওঠা অনেকটাই সহজ হবে। আরও একটা ব্যাপার অনেকেই করেন—সম্পর্কের খাতিরে অনেক সময় আমরা আমাদের ঘনিষ্ঠ মানুষদের অনেক গোপন তথ্য জানি, যেমন ই-মেইল পাসওয়ার্ড ইত্যাদি। সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরে তার গতিবিধির উপরে নজর রাখতে পাসওয়ার্ড ইত্যাদি ব্যবহার করে তার ব্যক্তিগত পরিসরে ঢোকার কোনও অধিকার আপনার নেই।


২. ব্রেক-আপের পরে একটা শূন্যতা বোধের সৃষ্টি হয়। এই শূন্যতাবোধ থেকে মানসিক অবসাদ তৈরি হতে পারে। তাই এই সময়টা যতটা পারেন পরিবারের মানুষের সঙ্গে সময় কাটান। পুরোনো বন্ধুদের সঙ্গে সময় কাটান। আপনার বন্ধুকে আপনার কষ্টের কথা বলুন। বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যান, রেস্তোরাঁয় খেতে যান। আগে যেমন স্বাভাবিক জীবনযাপন করতেন, তেমনই স্বাভাবিক জীবন কাটানোর চেষ্টা করুন।


৩. নিজের কাজের উপর মনোযোগ বাড়ান। আপনি যখন কোনও কাজ মন দিয়ে করেন, তখন মন খারাপ তেমনভাবে আপনার উপর প্রভাব বিস্তার করতে পারে না। তাই নিজেকে ব্যস্ত রাখা হলো ব্রেক-আপের একটা বড়ো দাওয়াই। কাজের বাইরে পছন্দের কোনও বিষয় নিয়ে সময় কাটাতে পারেন। বই পড়া, সিনেমা দেখা, বাগান করা এগুলো অনেকটা সময় মানুষকে মন খারাপ থেকে দূরে সরিয়ে রাখে। নতুন কোনও শখ (Hobby) নিয়ে ভাবতে পারেন। নতুন কিছু শেখার কথা ভাবতে পারেন।


৪. সম্পর্ক ভেঙে গেলে কষ্ট তো হবেই। তবে কোনও সম্পর্ক তো কিছু নির্দিষ্ট কারণেই ভাঙে। ঠান্ডা মাথায় ভেবে দেখলে হয়তো দেখবেন, যা হয়েছে, ভালোর জন্যই হয়েছে। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারেন। ভবিষ্যতে কোনও নতুন সম্পর্ক তৈরি করার সময় আগের সম্পর্কের অভিজ্ঞতা আপনার কাজে লাগতে পারে।


৫. ব্রেক-আপ হয়ে যাওয়া মানেই সব কিছু শেষ হয়ে যাওয়া নয়। জীবনটাকে পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে শিখুন। যা হয়েছে তা স্বীকার করে নিন, মেনে নিন। তাহলে পরিস্থিতি অনেক সহজ হয়ে আসবে। আত্মবিশ্বাস বজায় রাখুন। নিজের গুণগুলোর কথা ভাবুন। অধৈর্য হয়ে পড়বেন না।


৬. নিজেকে সময় দিন। একটা হেলদি লাইফস্টাইল কাটানোর চেষ্টা করুন। এক্সারসাইজ, স্বাস্থ্যকর ফুড হ্যাবিট মানসিক অবসাদ কাটিয়ে উঠতে সাহায্য করে।


৭. ব্রেক-আপের পরে যদি হঠাৎ কোনও কারণে আপনার প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার মুখোমুখি হয়ে পড়েন, তাহলে তার সঙ্গে স্বাভাবিক ভাবেই দু-একটা কথা বলুন। কোনও তর্কাতর্কি বা বাদানুবাদে যাবেন না।


ব্রেক-আপের মধ্য দিয়ে যাওয়ার সময় আপনার আত্মসম্মানে আঘাত লাগে। তাই এ সময় নিজের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনার পছন্দের টিভি শো দেখে, পছন্দের খাবার খেয়ে বা নিজের জন্য একটি ছোটো ট্রিট কিনে নিজেকে প্যাম্পার করুন। এছাড়াও ইতিবাচক চিন্তার শক্তিকে খাটো করে দেখবেন না। প্রতিদিনের ইতিবাচক ঘটনাগুলো নিয়ে ভাবুন। সবসময় হাসিখুশি মনোভাব নিয়ে ঘুমাতে যান।




#ব্রেকআপ #ভালোবাসা #মনোবিজ্ঞান #পজিটিভলাইফ #মানসিকস্বাস্থ্য #সেল্ফকেয়ার #বাংলালেখাimage

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 10 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1252 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 25290। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
"নিজস্ব আইডিয়া"
Enolej ID(eID): 1137
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
এক খারাপ অধ্যায়ে শেষ নয় জীবন লেখকঃ মোহাম্মদ জাহিদ হোসেন লেখার ধরনঃ বিশ্লেষণধর্মী&nb[...] বিস্তারিত পড়ুন...
481 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
মানুষ জন্মগতভাবে আলো ও আঁধারের মিশেল। তার ভেতরে যেমন ভালোবাসা আছে, তেমনি আছে ঘৃণা; যú[...] বিস্তারিত পড়ুন...
510 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
মা কোনো অপশন নয়কাঁপা গলায় প্রশ্ন জাগে, বুকের ভেতর ঝড়,মায়ের নামে ‘অপশন’ কেন? মা-ই তো আসল &[...] বিস্তারিত পড়ুন...
116 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
তুমি যতদিন সুবিধা দেবে, ততদিনই তোমার কদর থাকবে। সুবিধা বন্ধ করলেই, সম্পর্ক নয় — মানুø[...] বিস্তারিত পড়ুন...
456 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
দায়িত্বের ওজন—পদ নয়, মানসিকতার পরীক্ষায় মানুষ বড় হয় মোহাম্মদ জাহিদ হোসেন   বিশ্ল[...] বিস্তারিত পড়ুন...
449 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1456 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    72 টি আইডিয়া ব্লগ

  2. Monsoon Harmony

    904 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    45 টি আইডিয়া ব্লগ

  3. রফিক আতা

    367 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    18 টি আইডিয়া ব্লগ

  4. Mayabi Ilmaz Megh

    81 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

...