Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

সরি বলতে জানতে হবে

0 পছন্দ 0 অপছন্দ
437 বার প্রদর্শিত
করেছেন (21,713 পয়েন্ট)   26 ডিসেম্বর 2025 "সাহিত্য(বিশ্লেষণ ধর্মী)" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

সরি বলতে জানতে হবেimage

মোহাম্মদ জাহিদ হোসেন

বিশ্লেষণধর্মী। ডিসেম্বর ২৬,২০২৫


যারা “সরি” বলতে জানেন না, ভুল স্বীকার করার মানসিকতা রাখেন না—তাদের পার্টনারের মানসিক স্বাস্থ্য কখনোই ভালো থাকতে পারে না। এটা ছেলে-মেয়ে উভয়ের জন্যই সমানভাবে সত্যি। যারা মনে করেন, তারা শুধু প্রতিক্রিয়ায় খারাপ আচরণ করেন, নিজে থেকে কিছু বলেন না—তারা নিজেদের সঙ্গে প্রতারণা করছেন। এই অহংকার নিয়ে কখনোই পার্টনারকে আজীবন ভালোবাসায় বেঁধে রাখা যায় না। বরং একটু একটু করে একদিন তাকে চিরতরে হারাতে হয়।


একসঙ্গে থাকা মানে কেবল শারীরিক উপস্থিতি নয়। আসল কথা মানসিক সংযোগ। যেখানে শারীরিক ঘনিষ্ঠতা একেবারেই নগণ্য। একজনের ভুলে যখন অন্যজন কষ্ট পায়, তখন “দুঃখিত” বলা বা সহানুভূতিশীল হওয়া অত্যন্ত জরুরি। একটা সম্পর্ক শুধু বিছানা, সন্তান কিংবা রান্নাঘরের মধ্যে সীমাবদ্ধ নয়। নিয়ম করে ফোন করা, দেখা করা বা উপহার দেওয়ার মধ্যেও সম্পর্কের গভীরতা মাপা যায় না। সম্পর্ক মানে প্রাধান্য দেওয়া, দায়িত্ব নেওয়া, যত্ন করা, মনোযোগ দেওয়া—সবকিছুর সম্মিলিত রূপ।


যদি আপনি ভুলের পর আরেকটা ভুল করেন, কটু কথা বলেন, তারপর হঠাৎ স্বাভাবিক আচরণ শুরু করেন—তাহলে সম্পর্ক স্বাভাবিক থাকার সময় আর বেশি দিন নয়। এমনকি পশুরাও নিজেদের মধ্যে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, রাগ বা অভিমান ভাঙানোর উদ্যোগ নেয়। কারণ তারা তাদের সঙ্গীকে আশ্বস্ত করতে চায়।


আপনার যদি মনে হয়, হঠাৎ স্বাভাবিক হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে—তাহলে আপনি ভুল করছেন। আপনার পার্টনারের মনে আপনার প্রতি যে অনীহা, হতাশা আর বিরক্তির পাহাড় জমে উঠছে, তার গভীরতা আপনি কল্পনাও করতে পারবেন না।


স্বাভাবিক আর অস্বাভাবিক আচরণের মাঝখানে থাকে নিয়ন্ত্রণ। সেটা হলো ভুল স্বীকার করা, অভিমান-অভিযোগের সমাধান খোঁজা এবং সহানুভূতিশীল হয়ে পরিস্থিতি সামলানো। এই নিয়ন্ত্রণ এড়িয়ে গেলে বুঝবেন—অতীতের ভুলগুলো জমতে শুরু করেছে। হয়তো আপনার পার্টনার এখনও সম্পর্ক টিকিয়ে রেখেছেন, কিন্তু ভিতরে ভিতরে ক্ষত বয়ে বেড়াচ্ছেন।


কথার আঘাতে তৈরি হওয়া ক্ষত প্রলেপ না পেলে একদিন দগদগে হয়ে ওঠে। তখন সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়—যা আপনি কখনোই চাননি।


তাই ভালোবাসা টিকিয়ে রাখতে যেমন কিছু কথা বলার প্রয়োজন হয়, তেমনি কিছু কথা বন্ধ রাখার দায়িত্বও নিতে হয়। শুধু নিয়ম মেনে এক ছাদের নিচে থাকা বা নিয়মিত কিছু করা—এটা ভালোবাসার প্রতি দায়িত্ব পালন নয়। ভালোবাসা মানে একে অপরের অনুভূতি বোঝা, যত্ন নেওয়া।


একটা ছোট “সরি” অনেক সময় অনেক বড় ক্ষত সারিয়ে দেয়। আর যারা এটা বলতে পারেন না, তারা শেষ পর্যন্ত নিজের ভালোবাসাকেই হারিয়ে ফেলেন।


#সরি #ভুলস্বীকার #সম্পর্ক #ভালোবাসা #মানসিকস্বাস্থ্য #দুঃখিত #পার্টনার #অহংকার #সহানুভূতি #ভালোবাসারদায়িত্ব

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 9 মাস 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1075 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 21713। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
"নিজস্ব আইডিয়া"
Enolej ID(eID): 2257
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আম[...] বিস্তারিত পড়ুন...
97 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে  মোহাম্মদ জাহিদ হোসেন লেখার ধরণ: বিশ্লেষণধর্মী প&[...] বিস্তারিত পড়ুন...
534 বার প্রদর্শিত 1 প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
মানবজীবনের প্রতিটি পর্যায়ের আলাদা গুরুত্ব রয়েছে। তবে কৈশোর বা টিনএজ (১৩–১৯ বছর) হল&#[...] বিস্তারিত পড়ুন...
230 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

তুমি এখন কোথায় আছো, কেমন আছো, চলছো কার হাতটি ধরে? পরিপাটি আগের রূপে— জানতে বড় ইচ্ছে [...] বিস্তারিত পড়ুন...
119 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
#তুমি_অনিবার্য  লেখনি: ইসরাত জাহান  Part:08 -মেহু! ও মেহুলী! তোকে এখনও ওই বটগাছের তলায় বসে থ[...] বিস্তারিত পড়ুন...
118 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    244 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    12 টি আইডিয়া ব্লগ

  2. শামীমা আকতার

    22 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    0 টি আইডিয়া ব্লগ

  3. Adiba jannat

    21 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    1 আইডিয়া ব্লগ

  4. মুহাম্মদ সালমান

    1 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    0 টি আইডিয়া ব্লগ

...