[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

নিজেকে প্রমাণের দায় নেই

২ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

নিজেকে প্রমাণের দায় নেই1000094872

মোহাম্মদ জাহিদ হোসেন

বিশ্লেষণমূলক লেখা

১৮ নভেম্বর ২০২৬



আমামার জীবনের একটা সময় আমারও এমন ছিল।


লোকে আমার সম্পর্কে কী বললো, কে আমাকে ভুল বুঝলো, কার কাছে আমার ভাবমূর্তি কেমন — এইসব নিয়ে মাথা খারাপ হয়ে যেত। কেউ সমালোচনা করলেই মন খারাপ। কেউ অপবাদ দিলেই মনে হতো, না, আমাকে প্রমাণ করতে হবে আমি এমন না।


আমি প্রমাণ করতে করতে ক্লান্ত হয়ে গেছি।


একদিন বুঝলাম, সবার কাছে ভালো মানুষ হওয়া যায় না। আর সবাইকে নিজের পরিচয় বোঝানোর দায়ও আমার না।


আমি কে, সেটা যদি আমি নিজেই জানি, তাহলে প্রতিদিন অন্যের কথায় নিজের পরিচয় বদলানোর কী দরকার?


মানুষ তো তার নিজের চোখ দিয়ে বিচার করে। কেউ তোমার চুপ থাকাটাকে অহংকার ভাববে। কেউ তোমার আত্মসম্মানকে দাম্ভিকতা বলবে। কেউ তোমার ভালো কাজের মধ্যেও খারাপ উদ্দেশ্য খুঁজবে।


তুমি যদি সবার কথার জবাব দিতে যাও, তাহলে তোমার জীবনটাই অন্যের মন্তব্যের কাছে বন্দি হয়ে যাবে। সারাদিন শুধু ভাববে, কে কী ভাবলো, কে কী বললো, কার কাছে নিজেকে পরিষ্কার করতে হবে।


এই করতে করতে দিন শেষ। শান্তি শেষ।


আমার নিজের জীবনেও এমন হইছে।


একজন মানুষ আমাকে ভুল বুঝছিল। আমি তাকে বোঝানোর জন্য বারবার ফোন করছিলাম, মেসেজ করছিলাম, সামনাসামনি কথা বলছিলাম। যত বোঝাই, সে তত ভুল বোঝে। একসময় মনে হলো, আমি তো নিজের শান্তিটাই নষ্ট করে ফেলতেছি।


সেদিন থেকে ছেড়ে দিছি।


কারণ আমি বুঝছি, যারা সত্যিই তোমাকে বোঝে, তাদেরকে প্রতিটা বিষয় ব্যাখ্যা করতে হয় না। আর যারা ইচ্ছা করে ভুল বুঝতে চায়, তাদেরকে হাজারটা ব্যাখ্যা দিলেও লাভ নাই।


জীবনে সমস্যা থাকবেই। ব্যর্থতা আসবে। কখনো টাকার চাপ, কখনো সম্পর্কের টানাপোড়েন, কখনো কাছের মানুষের বিশ্বাস ভাঙা। সব সময় হাসিখুশি থাকা যায় না। কষ্ট পাইলে কষ্ট স্বীকার করাটাও স্বাভাবিক।


কিন্তু প্রতিটা আঘাতে নিজেকে ভেঙে ফেলতে দেওয়া যাবে না। পড়ে গেলে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করাটাই আসল শক্তি।


হাসিমুখে বেঁচে থাকার মানে কষ্ট নাই, এমন না। হাসিমুখে বেঁচে থাকার মানে, কষ্টকে পুরো জীবন দখল করতে না দেওয়া।


আর প্রতিশোধের কথাটা ভাবো।


কেউ অপমান করছে, ঠকাইছে, বিশ্বাস ভাঙছে — তখন মনে হয়, এর জবাব দেওয়া দরকার। এরে একটা শিক্ষা দেওয়া দরকার।


কিন্তু এই চিন্তায় দিনের পর দিন ডুবে থাকলে ক্ষতিটা কার হয়? তোমারই হয়। যে কষ্ট দিছে, সে হয়তো দিব্যি নিজের মতো জীবন কাটাইতেছে। আর তুমি তাকে শাস্তি দেওয়ার প্ল্যান করতে করতে নিজের সময়, নিজের মনোযোগ, নিজের শান্তি — সব নষ্ট করতেছো।


তাই আমি এখন একটা জিনিস করি। সব সম্পর্ক ধরে রাখি না।


কেউ বারবার অসম্মান করলে, বিশ্বাসের অপব্যবহার করলে, আমার শান্তি নষ্ট করলে, আমি তার থেকে দূরে সরে আসি।


কিন্তু ঝগড়া করে না। অপমান করে না। প্রতিশোধের নাটক সাজিয়ে না।


চুপচাপ নিজের জীবনের দরজাটা বন্ধ করে দিই।


তবে একটা কথা। রাগের মাথায় কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়া ঠিক না। ভুল বোঝাবুঝি হইলে কথা বলা দরকার। সম্পর্কের দাম থাকলে একবার সুযোগ দেওয়া যায়।


কিন্তু যেখানে বারবার একই আঘাত ফিরে আসে, সেখানে নিজের সীমারেখা রক্ষা করাটাও আত্মসম্মানের অংশ।


আমাদের সমাজে একটা বড় সমস্যা আছে। আমরা অন্যের মতামতকে অনেক বেশি দাম দিই।


কে কী বলবে, আত্মীয় কী ভাববে, পরিচিত মানুষ কী মন্তব্য করবে — এই ভয়ে আমরা নিজের পছন্দ, নিজের সিদ্ধান্ত, এমনকি নিজের সুখটাও বিসর্জন দিই।


ভাই, জীবনটা অন্যের সন্তুষ্টির জন্য না।


নিজের দায়িত্ব পালন করে, কাউকে অকারণে আঘাত না দিয়ে, নিজের বিবেকের কাছে সৎ থেকে বাঁচতে পারাটাই আসল কথা।


সব কথার উত্তর দিতে হয় না। সব অভিযোগের প্রতিবাদ করতে হয় না। আর সব সম্পর্ক শেষ করার জন্য ঝগড়ারও দরকার নাই।


কখনো কখনো নিজের পথে চুপচাপ এগিয়ে যাওয়াটাই সবচেয়ে দৃঢ় সিদ্ধান্ত।


কারণ আত্মসম্মান মানে সবাইকে হারিয়ে দেওয়া না। আত্মসম্মান মানে এমন কাউকে নিজের শান্তির চাবি না দেওয়া, যে ইচ্ছা করলেই তোমার জীবনটা অস্থির করে তুলতে পারে।


আচ্ছা, একটা সত্যি কথা বলো তো।


তুমি কি এখনো কাউকে নিজেকে প্রমাণ করার চেষ্টা করতেছো? যাকে হাজারবার বোঝানোর পরেও সে বুঝতেছে না?


থাকলে আজ থেকে ছেড়ে দাও। দেখবা, বুকের ভেতরটা একটু হালকা লাগবে।


মন্তব্যে লিখো, তুমি কাকে বোঝাতে গিয়ে সবচেয়ে বেশি ক্লান্ত হইছো?


#আত্মসম্মান #জীবনবোধ #মানসিকশান্তি

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1570 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 31958। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 5432
প্রকাশিত5 ঘন্টা (31,958 পয়েন্ট)

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 628 দোয়ার আড়ালে দায় এড়ানো

দোয়ার আড়ালে দায় এড়ানো মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণমূলক লেখা ১৩ নভেম্বর ২০২৬ ফেসবুকের একটি সাহায্যের আবেদন। অসুস্থ একজন মানুষ নিজের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চেয়েছেন। পোস্টের সঙ্গে হাসপাতালের কাগজপত্র…

০ ০ ১৩ ৪ মিনিটের পড়া

পর্ব 434 নিজেকে সামলানোর শিল্প

নিজেকে সামলানোর শিল্প মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণধর্মী । ০৪, জুন ২০২৬ আমরা প্রায়ই বলি, “সময়টা ভালো যাচ্ছে না।” চারদিকে চাপ। অস্থিরতা। অজানা ভয়। কিন্তু বেশিরভাগ সময় আমরা থেমে এটা ভাবি না—আসলে কোন জিনিসটা আমাদের ভেতর…

০ ০ ২৫২ ৩ মিনিটের পড়া

পর্ব 422 নিজেকে আবার গুছিয়ে নেওয়া যায়

নিজেকে আবার গুছিয়ে নেওয়া যায় মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণধর্মী । ২৫ মে, ২০২৬ ভেঙে যাওয়ার পরও মানুষকে আবার গুছিয়ে নিতে দেখেছি। কোনো মন্ত্রে না, ছোট ছোট অভ্যাসে। হতাশা থেকে বের হয়ে আসা মানে হঠাৎ করে সব ঠিক হয়ে যাওয়া না।…

০ ০ ৪৬৮ ৩ মিনিটের পড়া

পর্ব 203 নিজেকে সম্মান করুন

নিজেকে সম্মান করুন মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণধর্মী | জানুয়ারি ৩০, ২০২৬ মাঝে মাঝে জীবনে এমন মুহূর্ত আসে যখন মনে হয়, আপনাকে কেউ পাত্তা দিচ্ছে না। আপনার কথা যেন কেউ শুনছেই না, আপনার উপস্থিতিতে কারোর মধ্যে কোনো তোড়জোড়…

০ ০ ৫২০ ৪ মিনিটের পড়া

পর্ব 132 নিজেকে বদলাবো না

নিজেকে বদলাবো না মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণধর্মী। জানুয়ারি ১৪,২০২৬ কেন আমি নিজেকে বদলাবো না, তুমি কি সেই আগের মতোই আছো? ধরে নিলাম আমি ভুল, কিন্তু তুমি কি সঠিক? আমরা খুব সহজেই কাউকে দোষী বলি— “তুমি বদলে গেছো।” কিন্তু…

...