Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

অধোরাতে ঘুম ভাঙলে

0 পছন্দ 0 অপছন্দ
120 বার প্রদর্শিত
করেছেন (27,767 পয়েন্ট)   08 জানুয়ারি "সাহিত্য(বিশ্লেষণ ধর্মী)" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

অধোরাতে ঘুম ভাঙলে

মোহাম্মদ জাহিদ হোসেন

বিশ্লেষণধর্মী। জানুয়ারি ০৯, ২০২৬


অধোরাতে ঘুম ভাঙলে—মনে পড়ে।  

গায়ক তালাত মাহমুদের গানে ঠিক কী মনে পড়তো, তা আমার জানা নেই। তবে এই লাইনটি শুনলেই বুকের ভেতর কোথাও একটা দীর্ঘশ্বাস জমে ওঠে।


ছোটবেলায় অধোরাতে ঘুম ভেঙে গেলে আমার একটাই ভয় কাজ করত—সকাল হলে স্কুলে যেতে হবে। ইচ্ছে হতো, রাতটা যেন কোনোদিন শেষ না হয়। আজ ভাবি, সেই স্কুলজীবনকেই এখন কতটা মিস করি। সত্যিই জীবন বড় বিচিত্র; যেটা একদিন বোঝা মনে হয়, সময়ের আরেক প্রান্তে সেটাই হয়ে ওঠে সবচেয়ে কাঙ্ক্ষিত স্মৃতি।


অধোরাতে ঘুম ভাঙলে—সব মানুষের মনে কি এক জিনিসই ভেসে ওঠে? না। মানুষের বয়স, অভিজ্ঞতা, যন্ত্রণা আর স্বপ্ন অনুযায়ী স্মৃতির রং বদলে যায়।


একটি শিশুর হয়তো মনে পড়ে প্রবাসে থাকা বাবার মুখ।  

বয়সের ভারে নুয়ে পড়া মানুষটির মনে ভেসে আসে মৃত্যুচিন্তা।  

তরুণ লেখকের মনে সংশয়—তার লেখাটি ঠিকভাবে প্রকাশিত হবে তো? পাঠক কি গ্রহণ করবে?  

বিনিয়োগকারীর মনে ভয়—শেয়ারবাজারে ধস নামবে না তো?  

আর দেবদাসেরা আজও হয়তো পার্বতীর চিঠির অপেক্ষায় থাকে।


আমার এক খালাতো ভাই উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে থাকে। একদিন তাকে জিজ্ঞেস করেছিলাম,  

—আচ্ছা, অধোরাতে ঘুম ভেঙে গেলে তোমার কী মনে পড়ে?  

সে একটু চুপ করে থেকে বলেছিল,  

—দেশের কথা খুব মনে পড়ে রে।


এই একটি বাক্যেই যেন প্রবাসজীবনের সব শূন্যতা ধরা পড়ে।


আমরা আসলে সারাক্ষণ ছুটে চলি আমাদের পছন্দের জিনিসগুলোর পেছনে, আর ভয়ংকর জিনিসগুলো নিঃশব্দে আমাদের তাড়া করে বেড়ায়। তবু মাঝেমধ্যে অধোরাতে ঘুম ভেঙে গেলে মনে পড়ে যায় এমন সব বাস্তবতা, যেগুলো আমরা ইচ্ছা করেই দিনের আলোয় ভুলে থাকতে চাই।


অধোরাতে ঘুম ভাঙলে আমার মনে পড়ে কাঁদছে আবরার ফাহাদের মা।  

মনে পড়ে সীমান্তের ক্যাম্পগুলোতে মানবেতর জীবনযাপন করা প্রায় দশ লাখ রোহিঙ্গা মানুষের কথা। সদ্য জন্ম নেওয়া একটি শিশুর অপরাধ কী ছিল?


মনে পড়ে এক দশকের বেশি সময় ধরে কাঁদছে সিরিয়ানরা।  

আর ফিলিস্তিন—সেই ভূমিতে যেন হৃদয়ের রক্তক্ষরণ থামছেই না।


অধোরাতে ঘুম ভাঙলে আমার মনে হয়—পৃথিবী ভালো নেই।  

পৃথিবীর বড় অসুখ হয়েছে।  

সবাই ব্যস্ত নিজের স্বার্থে।  

আমরা আটকে পড়েছি ছয় ইঞ্চির মোবাইলের পর্দায়, অথচ চোখ ফিরিয়ে নিচ্ছি বাস্তবের যন্ত্রণা থেকে।


করোনা মহামারির সময় আমরা হারিয়েছি অনেক আপন মানুষকে। থমকে গিয়েছিল অর্থনীতির চাকা। অনেকে হারিয়েছেন চাকরি, সম্মান, আত্মবিশ্বাস।  

তবু সেই দুর্যোগের মধ্যেও যারা পরিবারের মুখে দুবেলা ভাত তুলে দিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজে বেরিয়ে পড়েছিলেন—তাদের প্রতি গভীর শ্রদ্ধা।


অধোরাতে ঘুম ভেঙে গেলে কখনো কখনো আমি যেন বাংলামায়ের হাহাকার শুনতে পাই।  

অজ্ঞতা, মাদকাসক্তি, নৈতিক অবক্ষয়—প্রতিদিন আমাদের গ্রাস করে চলেছে।


মুক্তিযোদ্ধারা যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আমরা কতটা ধারণ করতে পেরেছি?  

সেই লক্ষ্য বাস্তবায়নে আমাদের দায়বদ্ধতা কোথায়?


অধোরাতে ঘুম ভাঙলে মনে পড়ে—যে ভূখণ্ডের মাটিতে মাথা রেখে আমি ঘুমাই, সেই দেশটা এমনি এমনি আসেনি।  

এই দেশ কিনতে হয়েছে রক্ত, ত্যাগ আর তিতিক্ষার বিনিময়ে।


শহীদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।  

আজ এটিই হোক প্রতিটি বাঙালির অঙ্গীকার।


অধোরাতে ঘুম ভাঙলে মনে পড়ে অনাহারে থাকা সেই সব অসহায় শিশুদের কথা—যাদের দিন কাটে ফুটপাতে, আর রাত কোনোমতে কেটে যায় স্টেশনের এক কোণে। তখন সুকান্তের মতো আমিও বলতে চাই—  

“এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি।”


নিজের কর্মে উৎকর্ষ সাধন করে প্রতিটি দিন সাফল্যমণ্ডিত হোক। সুন্দর চিন্তার বিকাশ ঘটুক। দুশ্চিন্তার কালো ছায়া সরে গিয়ে পৃথিবী দেখুক নতুন দিনের আলো।


আর যদি সত্যিই অধোরাতে ঘুম ভেঙে যায়—তবে হতাশায় নয়, দুশ্চিন্তায় নয়;  

হাসিমুখে, নিশ্চিন্তে আবার ঘুমিয়ে পড়ুক এই পৃথিবীর প্রতিটি মানবসন্তান।


এই আশাবাদ রেখেই লেখাটি শেষ করছি।


#অধোরাতে_ঘুম_ভাঙলে #বাংলা_প্রবন্ধ #মানুষের_কথা #সময়ের_কথা image #মানবতা #দেশ_ও_দায়িত্ব #আশাবাদ #বাংলা_লেখালেখি #ThoughtsAtMidnight

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1374 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 27767। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
Enolej ID(eID): 2846
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


ঘুম সারাদিনের ক্লান্তি শেষে ঘুম নামে নীরব রাতে, চোখের পাতায় স্বপ্ন এসে গল্প বলে চুপিসারে। জানালার পাশে চাঁদটা জাগে, তারারা দেয় পাহারা, ঘুমের দেশে হারিয়ে গেলে থাকে না কোনো হাহাকার। যত �[...] বিস্তারিত পড়ুন...
44 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

আমি ধীরে ধীরে হারিয়ে যেতে শিখছি, যেন সন্ধ্যার আলো কোনো নাম না নিয়েই নিভে যায়। [...] বিস্তারিত পড়ুন...
180 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

ডিসেম্বর ২৭-২০২৫ নারীর ঘুম ও বিশ্রাম শুধু আরাম নয়, তার মানসিক ও শারীরিক স্বাস্থ্য র[...] বিস্তারিত পড়ুন...
153 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    163 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    3 মন্তব্য

    8 টি আইডিয়া ব্লগ

  2. প্রিন্স ফ্রেরাসে

    122 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  3. ফাহিম আহমাদ

    61 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    3 টি আইডিয়া ব্লগ

  4. শামীমা আকতার

    41 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

...