[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

জানতে বড় ইচ্ছে করে।

১৫৫ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…



তুমি এখন কোথায় আছো, কেমন আছো,

চলছো কার হাতটি ধরে?

পরিপাটি আগের রূপে—

জানতে বড় ইচ্ছে করে।।


সৈকতের সেই ঝিনুকমালা

এখনও কি গলায় পরে–

চলছো ছুটে এদিক-সেদিক? 

জানতে বড় ইচ্ছে করে।।


এখনও কি অভিমানী? একটু ঝড়ে 

চোখ দুটো কি জলে ভরে?

কে মুছে দেয় তোমার এ জল—

জানতে বড় ইচ্ছে করে।।


এখনও কি রাগটা তোমার একটু বেশি?

কে তোমায় আগলে ধরে?

স্বপ্নমালা শোনায় পড়ে—

জানতে বড় ইচ্ছে করে।।


সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 3405
প্রকাশিত10 ফেব্রুয়ারি (540 পয়েন্ট)
বিভাগকবিতা
সম্পাদিত11 ফেব্রুয়ারি

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 47 সরি বলতে জানতে হবে

সরি বলতে জানতে হবে মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণধর্মী। ডিসেম্বর ২৬,২০২৫ যারা “সরি” বলতে জানেন না, ভুল স্বীকার করার মানসিকতা রাখেন না—তাদের পার্টনারের মানসিক স্বাস্থ্য কখনোই ভালো থাকতে পারে না। এটা ছেলে-মেয়ে উভয়ের জন্যই…

০ ০ ৪৮১ ৩ মিনিটের পড়া

পর্ব 214 বড় ছেলে

বড় ছেলে মোহাম্মদ জাহিদ হোসেন ছোট গল্প | ১৭ আগস্ট, ২০২৬ অভিকের বয়স তখন উনিশ। সেদিন সন্ধ্যায় বাবা তাকে কাছে ডেকে বলেছিলেন, “তুই তো বড় ছেলে, অভিক। সংসারের অবস্থাটা তো দেখছিস। এবার একটু দায়িত্ব নিতে হবে।” অভিক মাথা নিচু করে…

০ ০ ৭৬ ১০ মিনিটের পড়া

পর্ব 137 দায়িত্বের ওজন—পদ নয়, মানসিকতার পরীক্ষায় মানুষ বড় হয়

দায়িত্বের ওজন—পদ নয়, মানসিকতার পরীক্ষায় মানুষ বড় হয় মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণধর্মী ⋄২৬-১১-২০২৫ কখনো কি ভেবে দেখেছেন—কোনো মানুষের হাতে যখন আরেক মানুষের জীবন, সম্মান, বা সম্পদের নিরাপত্তার দায়িত্ব থাকে, তখন সেখানে…

০ ০ ৪৮১ ২ মিনিটের পড়া

একগুচ্ছ ইচ্ছে

কোনো এক ফজরের পর, শিশিরভেজা ঘাসের ওপর খালি পায়ে হাতে হাত রেখে হেঁটে চলব বহুদূর। কোনো এক বসন্ত বিকেলে নদীর কূলে বসে, কাঁধে মাথা রেখে দেখে নেব সূর্যাস্তের মনোরম দৃশ্য। কোনো এক পূর্ণিমার রাতে এক কাপ চায়ের সাথে, জোছনা দেখে…

০ ০ ৩ ১ মিনিটের পড়া

পর্ব 2 অবিনাশী ইচ্ছে

অবিনাশী ইচ্ছে ......... কিয়ৎ কিঙ্কর আজ লিখতে ইচ্ছে হচ্ছে না মূলত শক্তি পাচ্ছি না, কিন্তু বসে আছি কলম আর কাগজের ধারে। ইচ্ছের বাইরে গিয়েই আজ আশি,, হয়তো আরো কয়েকটা বছর এভাবেই; তারপর যখন উঁচু আওয়াজ ছাড়া কান শুনবে না…

১ ০ ২২ ২ মিনিটের পড়া
...