[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

জন্ম হবে নতুন এক নিশির

৫০১ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

image

মোহাম্মদ জাহিদ হোসেন

ছোটগল্প | ১৩-১১-২০২৫


অভিক আজ বাসায় একা। সারা দিন ঘুমে কেটেছে। সন্ধ্যায় কিছুই ভালো লাগছিল না। হঠাৎ বুঝল—পেটে খিদে। কী করবে, কিছু বুঝতে পারছে না।

একবার ভাবল, নিজে কিছু রাঁধবে। কিন্তু শরীরটা যেন বলছে, “না।” তাই ঠিক করল—নিচে নেমে কিছু কিনে আনবে।


বাসার নিচে নামতেই চোখে পড়ল দোকান। জিলাপি ভাজছে। গরম, টাটকা। একটা কাগজের ঠোঙ্গায় কয়েকটা নিয়ে ফিরল। কম্পিউটার খুলে বসল কাজে। গরম জিলাপি মুখে দিতে দিতে কাজ করতে খারাপ লাগছিল না।


খাওয়া শেষ। হাত ধুয়ে এসে দেখল—ঠোঙ্গাটায় গোটা গোটা হাতের লেখা। চিঠির মতো।

ভালো করে দেখল। কোনো প্রেমিক তার প্রেমিকাকে লিখেছে। 


লেখার ধরন দেখে মনে হল—অভিজ্ঞ হাত। প্রচণ্ড আবেগ, একরাশ অভিমান।

পরিপাটি লেখা। পুরোটা পড়া গেল। মিষ্টি রসে মাখা ঠোঙ্গাটা রেখে দিল অভিক।


কাজ শেষ। ঠোঙ্গা খুলল যত্নে। একটা চিঠি। যা কোনোদিন প্রকাশিত হবে না। অপ্রকাশিত প্রেমের সাক্ষী।


চিঠিটা ঠিক যেমন লেখা ছিল, তেমনই তুলে ধরল অভিক—

“পৃথিবীতে অনেক মানুষ আছে, যারা বাইরে রাগ দেখিয়ে ভেতরের কোমল মানুষটাকে লুকিয়ে রাখে।

বাইরে সাহস দেখিয়ে ভীতু মনটাকে আড়াল করে।

একাকীত্ব থেকে বাঁচতে চায়, প্রেমের কষ্ট থেকে পালাতে চায়।


নিশি তাদের একজন।


একজ মানুষ অন্যের সামনে অভিনয় করতে পারে, কিন্তু নিজের সঙ্গে অভিনয় করা খুব কঠিন।

নিশি প্রতিদিন নিজের সঙ্গে অভিনয় করে বেঁচে থাকে।


হয়তো কোনো বিশেষ কারণে পুরুষ মানুষের প্রতি তার সীমাহীন রাগ।


তাই হেয় করে, ছোট করে—সীমাহীন আনন্দ পায়।

নিশি জানে—একজনের দোষে সবাইকে দোষ দেওয়া যায় না।


এই বোধ আছে তার। শুধু উপলব্ধির অপেক্ষা।

হয়তো একদিন সেই দিন আসবে—

যেদিন ভেতরের সহজ-সরল নিশি

বাইরের রাগী, অভিমানী খোলস ভেঙে বেরিয়ে আসবে।


আর সেদিন জন্ম হবে নতুন এক নিশির।”


চিঠি পড়া শেষ। অভিক কিছুক্ষণ চুপ করে বসে রইল। কম্পিউটারের যুগে এমন আবেগমাখা চিঠি! ধারণার বাইরে।


কাগজের অবস্থা বলছে—কিছুদিন আগে লেখা।

অভিক ভাবল, “চিঠিতে যে আবেগ, হৃদয়ের অব্যক্ত কথা—

তা বোধহয় অন্য কিছুতে পাওয়া যায় না।”

সে ঠোঙ্গাটা তুলে রাখল ড্রয়ারে।

কোনোদিন হয়তো নিশি ফিরে আসবে।

আর সেদিন—সত্যিই জন্ম হবে নতুন এক নিশির।


#অপ্রকাশিত_প্রেম #নিশির_জন্ম #হৃদয়ের_চিঠি #অণু_গল্প #বাংলা_সাহিত্য #মানুষের_আবেগ #HumanStory

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1574 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 32045। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: "নিজস্ব আইডিয়া"
eID: 1411
প্রকাশিত12 নভেম্বর 2025 (32,045 পয়েন্ট)
বিভাগগল্প

এই লেখকের অন্যান্য সিরিজ

1 প্রতিক্রিয়া

০
অভিকের চরিত্রটা খুব বাস্তব। একা মানুষ, নিঃশব্দ জীবন, আর হঠাৎ একটা চিঠি... এই মুহূর্তটা সিনেমার মতো লাগে।

ছোট গল্প হলেও পাঠ শেষে মনে দীর্ঘ অনুরণন রেখে যায়। এমন গল্প আরও চাই।
12 নভেম্বর 2025 প্রতিক্রিয়া প্রদান করেছেন (49 পয়েন্ট)  
০
ধন্যবাদ আপনাক।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 12 জন্ম হবে নতুন এক নীলার

অভিক বাসায় আজ একা। সারাটা দিন ঘুমের মধ্যে কেটেছে। সন্ধ্যায় যখন কিছু ভালো লাগছিল না, তখন অভিক বুঝতে পারলো তার বেশ ক্ষুধা লেগেছে। কী করবে কিছুই বুঝতে পারছিল না। একবার ভাবলো, নিজে কিছু একটা রান্না করবে; কিন্তু শরীরটা…

০ ০ ৪৪৭ ৩ মিনিটের পড়া

পর্ব 10 নিশির দিনগুলো গল্প-১০ : নতুন সকাল

নিশির দিনগুলো গল্প-১০ : নতুন সকাল মোহাম্মদ জাহিদ হোসেন ১৫ জুলাই, ২০২৬ সব হারিয়েও একদিন সে বুঝল, জীবন এখনও শেষ হয়ে যায়নি। অভিক চলে যাওয়ার পর অনেক দিন পর্যন্ত নিশির মনে হতো, তার জীবনটা যেন কোথাও থেমে গেছে। সকালে ঘুম…

০ ০ ৬৬ ৩ মিনিটের পড়া

পর্ব 5 নতুন উদ্যোগের ঘোষণা ️ | লেখার জগতে নতুন এক অধ্যায় — “লেখা যখন কণ্ঠে” সিরিজ

ENOLEJ IDEA নতুন উদ্যোগের ঘোষণা লেখার জগতে নতুন এক অধ্যায় শুরু হলো 🎙️ ই-নলেজ আইডিয়াতে একটি নতুন উদ্যোগ শুরু করা হয়েছে। ই-নলেজ আইডিয়া লেখকদের লেখা প্রকাশ, সংরক্ষণ ও পাঠকের কাছে পৌঁছে দেওয়ার একটি কেন্দ্রীয় লেখালেখির…

১ ২ ৭২ ২ মিনিটের পড়া

নীরবতা এক নতুন শুরু

কখনো কখনো কোনো কথা না বলে— নীরবে দূরে সরে যাওয়াও, প্রতিবাদের এক গভীর ভাষা হয়ে ওঠে। সব অপমানের জবাব চিৎকার করে দিতে হয় না; নিজের সম্মান রক্ষা করার অঙ্গীকারই হলো— প্রকৃত আত্মমর্যাদা। নিজেকে ছোট হতে না দিয়ে, নীরবে কোনো…

পর্ব 7 নীরব মানুষটার শেষ সীমা পর্ব–৭ : নিশির সবচেয়ে বড় ভুল

নীরব মানুষটার শেষ সীমা পর্ব–৭ : নিশির সবচেয়ে বড় ভুল একটি ধারাবাহিক গল্প লেখক: মোহাম্মদ জাহিদ হোসেন ১০ জুলাই, ২০২৬ “নিশি ভেবেছিল, অভিক কখনো তাকে ছেড়ে যাবে না।” এই বিশ্বাসটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। অভিক তো কখনো রাগ…

০ ০ ৬১ ২ মিনিটের পড়া
...