Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

অভিকের ঈদের এক ফালি চাঁদ

0 পছন্দ 0 অপছন্দ
421 বার প্রদর্শিত
করেছেন (25,432 পয়েন্ট)   10 মার্চ "গল্প" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

অভিকের ঈদের এক ফালি চাঁদ

মোহাম্মদ জাহিদ হোসেন

ছোটগল্প | ১০ মার্চ, ২০২৬


আমার নিয়মিত পাঠকেরা অভিককে চেনেন। একজন সাধারণ মানুষ। বহুদিন ধরে হার্টের জটিল রোগে ভুগছে, তবু সংসার আর দুই মেয়ের দিকে তাকিয়ে নিরিবিলি চলে যাচ্ছে জীবনটা।


ছোট মেয়ে ভার্সিটিতে ভর্তি হয়েছে। চোখে অবারিত স্বপ্ন। ছেলেমানুষি ভাবটা এখনো পুরোপুরি যায়নি। অভিকের কঠিন বাস্তবতা যেন তার স্বপ্নের উপর ছায়া ফেলতে পারছে না।


মেয়েটির বায়না শেষ হয় না। ঈদে এটা-ওটা কিনে দিতে হবে—নিজের অন্তরের ইচ্ছেটাও সে জানে। সব কেনাকাটা দেখে সে ভাবে, "হয়তো এবার ঈদে আমি অনেক কিছু পাব।"


অভিক সব সময় বলতেন,


"দিব মা, তোমাকে সব কিনে দিব।"


কিন্তু অভিক অসুস্থ, কর্মহীন। বুকের কষ্টগুলো পুষে রেখে সব সহ্য করে। আজ সেই ব্যথা সীমা ছাড়িয়ে গেছে।


প্রচণ্ড বুকের ব্যথা নিয়ে অভিক বিছানায় শুয়ে পড়ে।


মেয়েরা কাছে আসে। চোখে পানি টলমল করছে।


"আব্বু, ঈদ তো সারা সময় করলাম। সামনের বছর আবার ইদ আসবে, তখনই আমরা ঈদ করবো।"


কথাটা শুনে অভিকের বুক যেন ভেঙে যায়। চোখের পানি ধরে রাখতে পারে না। হাওমাও করে কাঁদতে শুরু করে। মেয়েদের সান্ত্বনা তার বুকের মধ্যে এক প্রবল ঝড় তোলে। সারাটা সময় সে ভাবে—কেন এমন বাস্তবতার মুখোমুখি হতে হলো? 

কেন তার জীবন এত কঠিন? 

কোনো উত্তর নেই।


দিনগুলো ধীরে ধীরে এগোয়। অভিকের ব্লক যেন ধীরে ধীরে তার জীবনীশক্তি ম্লান করে দিচ্ছে।


ছোট মেয়ে বারবার আসে। এখন আর বায়না করে না। বুঝতে পারছে, তাদের উপর এক অজানা ঝড় এসেছে। কেবল অভিকের চোখের জল তার একমাত্র সম্বল।


ছোট মেয়েকে ডেকে মাথায় হাত বুলিয়ে বলে,


"মা, তোমার যা লাগে সব এনে দিবো।"


মেয়েটি বাবার অশ্রুসিক্ত চোখের দিকে তাকিয়ে, যেন এক অজানা সান্ত্বনা নিয়ে পাশের ঘরে চলে যায়।


বড় মেয়ে টিউশনি শুরু করে। হয়তো বুঝেছে, এইবার জীবনের পাঠটাই সম্পূর্ণ।


নিশিকে তো চেনেন, অভিকের ভালোবাসা। অসুস্থতার পর সে যেন কেমন স্থির চিত্রের মতো হয়ে গেছে। সময় হয়তো তাদের সংসারকে আর এক সুতায় বাঁধতে দেবে না।


ঈদের বাকি কয়েক দিন ক্রমশ গভীর রাতের মতো নেমে আসে। অভিক একান্ত মনে ভাবে—জীবনের কথা, হঠাৎ আসা ঝড়ের কথা।


কয়েক দিনের মধ্যেই ঈদ। সবাই আনন্দে মাতোয়ারা হবে, নতুন কাপড় পরে চারপাশ ঘুরে বেড়াবে। কেবল সবার আড়ালে অভিক আর তার মেয়েরা পার করবে এক দীর্ঘ্য নীরব দিন।


অভিকের মনে হয়, সে হেরে গেছে—সমাজের নিষ্ঠুরতা আর সৃষ্টিকর্তার ইচ্ছার কাছে। চারপাশে কেউ নেই, কারো কাছে সাহায্য বা দৃষ্টি নেই।


সব ভাবতে ভাবতে শরীর ঘেমে ওঠে। বুকের চাপ চারিদিকে ছড়িয়ে পড়ে। দূরের আলো যেন আরও দূরে সরে যায়। শব্দগুলো অস্পষ্ট হয়ে আসে।


তবু চোখে ভেসে ওঠে ঝলমলে মেয়েদের মুখ। আর আবছা সরু ঈদের ফালি চাঁদ।image

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 10 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1259 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 25432। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
Enolej ID(eID): 3563
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
সিরিজ -আমাদের না-বলা কথা। গল্প-০৬ ঈদের সকাল মোহাম্মদ জাহিদ হোসেন  ছোট গল্প। ৮ আগষ্ট[...] বিস্তারিত পড়ুন...
14 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
নীরব মানুষটার শেষ সীমা   পর্ব–৩ : অভিকের নীরবতা   একটি ধারাবাহিক গল্প   লেখক: মোহা[...] বিস্তারিত পড়ুন...
26 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

অভিকের নীরব পতন মোহাম্মদ জাহিদ হোসেন ছোট গল্প। মে ০২, ২০২৬ অভিককে আমি প্রথম যেভাবে [...] বিস্তারিত পড়ুন...
579 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
সিরিজ -আমাদের না-বলা কথা। গল্প-০১ এক মুঠো ভাত মোহাম্মদ জাহিদ হোসেন  ছোট গল্প। ৫ আগষ্[...] বিস্তারিত পড়ুন...
21 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
শ্রাবণদিনের হাহাকার প্রথম পর্ব: এক আষাঢ়ের সকালে মোহাম্মদ জাহিদ হোসেন  ২২ জুলাই[...] বিস্তারিত পড়ুন...
17 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1598 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    79 টি আইডিয়া ব্লগ

  2. Monsoon Harmony

    904 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    45 টি আইডিয়া ব্লগ

  3. Mayabi Ilmaz Megh

    743 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    37 টি আইডিয়া ব্লগ

  4. রফিক আতা

    367 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    18 টি আইডিয়া ব্লগ

...