Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

বাবা, তোমার জন্য (ছোটগল্প (চিঠি-গদ্য)

0 পছন্দ 0 অপছন্দ
462 বার প্রদর্শিত
করেছেন (27,848 পয়েন্ট)   12 অক্টোবর 2025 "ছোটগল্প" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

বাবা, তোমার জন্য 

লেখকঃ মোহাম্মদ জাহিদ হোসেন

ধরণঃ ছোটগল্প (চিঠি-গদ্য)image

তারিখঃ ১২ অক্টোবর ২০২৫


ভালোবাসা—যে অনুভূতি কথায় সম্পূর্ণ বোঝানো যায় না,তা শুধু হৃদয়ে অনুভব করা যায়।


ভালোবাসা এমন এক অদৃশ্য বন্ধন, যা এক বাবাকে টেনে আনে সন্তানের কাছে। সময় নামের স্রোতে দু’জন হয়ে ওঠে একে অপরের পরিপূরক।


বাবা তার জীবনের সমস্ত স্বপ্ন, ঘাম, কষ্ট ও আশা মিশিয়ে সন্তানের জন্য গড়ে তোলেন এক রঙিন পৃথিবী।


তারপর একদিন হঠাৎ প্রকৃতির কঠিন নিয়মের কাছে ভালোবাসার সব সমীকরণ ভেঙে যায়।

মৃত্যুর শীতল পরশ ছুঁয়ে যায় জীবনের উষ্ণতা,

আর সব স্বপ্ন হয়ে যায় রঙহীন ও নিঃশব্দ।


থেকে যায় কেবল কিছু স্মৃতি, যা হৃদয়ের গভীরে চিরকাল বেঁচে থাকে।


আজ আমি আপনাদের সামনে তেমনি এক বাবাহারা সন্তানের হৃদয় নিংড়ানো একটি চিঠি তুলে ধরছি।


প্রিয় বাবা,


যেদিন তুমি চলে গেলে—চিরদিনের জন্য না ফেরার দেশে, সেদিন মনে হয়েছিল, পুরো পৃথিবীটাই যেন অন্ধকারে ঢেকে গেছে আমার জন্য।


মনে হয়েছিল, আমি একা... একদম একা!

আমার আপন কেউ আর এই পৃথিবীতে নেই।


দিন, মাস, বছর গড়িয়ে আজ তিন বছর হয়ে গেল—“তুমিহীন” এই পৃথিবীতে তোমাকে ছাড়া আমি বেঁচে আছি, কিন্তু এই বেঁচে থাকাটাই এখন কেবল একটি দায় মনে হয়।


পৃথিবীর কোথাও না কোথাও প্রতিদিন কেউ না কেউ চলে যাচ্ছে প্রিয়জন হারানোর বেদনাময় পথে। কিন্তু সেই শূন্যতার যন্ত্রণা—তা কেবল যে হারিয়েছে, সে-ই বোঝে।


আমারও “তুমিময়” জগৎটা এখন শূন্যতায় ভরা।

ভেতরের রক্তক্ষরণের নোনা স্বাদটা চেপে রাখি,

কারও সামনে প্রকাশ করতে পারি না।


তুমি চলে যাওয়ার পর একটিও দিন যায়নি, যেদিন তোমায় মনে করিনি।


তুমি ছিলে আমার একান্ত আপন, যার কাছে আমি বলতে পারতাম ভালো-মন্দ, ভয়, আশা, সব কিছুই।

এখন বলার কেউ নেই, শোনারও কেউ নেই,

শুধু বুকের ভেতর নিঃশব্দ ঢেউ ওঠে আর নামে।


দু’এক দিনের জন্য গ্রামে গেলে তুমি কেমন ছটফট করতে,আমরা ঠিক আছি তো? কোনো কষ্ট হচ্ছে না তো?

ফ্রিজে ভরে রাখতে বাজারের জিনিস, যেন আমাদের কোনো অভাব না হয়।

বারবার ফোন করতে,

“বাবা, কোনো বিপদ হয়নি তো?”


আজ তিন বছর হয়ে গেল তুমি নেই। আমি একা... একদম একা। বাবা, তোমার কি কষ্ট হয় না?


যখন খুব খারাপ লাগে, মন চায় ছুটে যাই তোমার কবরের পাশে, একবার তোমার মুখটা দেখি,

একটু বুক ভরে কাঁদি।


আমি ছোট ভাইদের আগলে রাখার চেষ্টা করছি,

তোমার শেখানো পথে, তোমার মতো করেই।

তুমি যদি একবার ফিরে এসে দেখতে পারতে,

তাহলে বুঝতে, তোমার আমি এখনো তোমার আদর্শ আঁকড়ে আছি।


কিন্তু জানি, তুমি আর ফিরবে না। আমাকে একা করে চিরদিনের জন্য চলে গেছো। আজ তোমার কোনো ঠিকানা নেই, তবুও আমি তোমায় খুঁজি—

প্রতিটি প্রার্থনায়, প্রতিটি নিঃশ্বাসে।


আমার পৃথিবীর বিরুদ্ধে অভিযোগগুলো এখন বুকেই চেপে রাখি। তোমার স্নেহের ছাতাটা না থাকায় আমি যেন ঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছি—

অভ্যস্ত হয়েছি একাকীত্বে, তবু মন মানে না, শূন্যতা ঘিরে থাকে সারাক্ষণ।


তোমার ভালোবাসার ঝর্ণাধারা আজো বুক ভিজিয়ে রাখে। ভুলতে চাই, কিন্তু ভুলে যাওয়া যায় না কিছুই।

তুমি যে রেখে গেছো অফুরন্ত স্নেহ, অমলিন স্মৃতি।

বাস্তবের মাটিতে দাঁড়িয়ে থেকেও ভুলে থাকা সম্ভব নয় সেই দিনগুলো।


তাই আজও নীরব রাতের গভীরে চোখের জলে বুক ভাসাই— বাবা, শুধু তোমার জন্য।


ভালো থেকো, বাবা— তোমার নতুন জগতে। 



#বাবা_তোমার_জন্য #চলে_যাওয়া_বাবা #চিঠি_গদ্য #হারানোর_বেদনা #স্মৃতিচারণ #বাংলা_ছোটগল্প #ভালোবাসা #বাবা_ছেলে #হৃদয়ের_কথা #MohammadJahidHossain #BanglaStory #EmotionalWriting #enolej_idea #FatherAndChildLove #মোহাম্মদজাহিদহোসেন

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1378 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 27848। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
"নিজস্ব আইডিয়া"
Enolej ID(eID): 1244
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
চোখে দেখা যায় না ভালোবাসা লেখকঃ মোহাম্মদ জাহিদ হোসেন ধরণঃ আবেগঘন ছোটগল্প তারিখঃ ০[...] বিস্তারিত পড়ুন...
499 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

তোমার জন্য তোমার চোখে তাকালে কেন হারিয়ে যায় মন, তোমার হাসি ছুঁয়ে গেলে বদলে যায় ক্ষণ। তুমি এলে নীরবতাও কথা বলতে চায়, তুমি গেলে শূন্য ঘরটা তোমাকেই খুঁজে বেড়ায়। চাঁদের আলো মিথ্যে লাগ�[...] বিস্তারিত পড়ুন...
37 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
ভালো থেকো বাবা  লেখকঃ মোহাম্মদ জাহিদ হোসেন ধরণঃ ছোটগল্প তারিখঃ ০৭ অক্টোবর ২০২৫ আ[...] বিস্তারিত পড়ুন...
673 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

কতকাল আমি দেখিনি তোমায়, মুখচ্ছবি ভেসে ওঠে রোজ কত শত। কখনো আসো তুমি স্বপ্নের মাঝে, কিন্তু ডাকো না আর সেই আগের মতো। সবাই বলে, আছো তুমি তারাদের মাঝে, আকাশ পানে চেয়ে খুঁজি—কোনটি তুমি। সবগুলো কেন[...] বিস্তারিত পড়ুন...
153 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
বাবা দূরের নির্জন গ্রহে মোহাম্মদ জাহিদ হোসেন   গদ্যকবিতা। ডিসেম্বর ১২,২০২৫  আমা[...] বিস্তারিত পড়ুন...
522 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    244 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    3 মন্তব্য

    12 টি আইডিয়া ব্লগ

  2. প্রিন্স ফ্রেরাসে

    122 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  3. ফাহিম আহমাদ

    61 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    3 টি আইডিয়া ব্লগ

  4. শামীমা আকতার

    41 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

...