Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

এই তো সেদিন

0 পছন্দ 0 অপছন্দ
509 বার প্রদর্শিত
করেছেন (27,767 পয়েন্ট)   27 সেপ্টেম্বর 2025 "ছোটগল্প" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

এই তো সেদিন, আড্ডার দেশের সীমান্ত পেরিয়ে যখন ঘরে পৌঁছালাম, তখন প্রায় ভোর। (আড্ডার দেশ চেনো না? ওই তো আবুলের চায়ের দোকান আর বিষুর সেলুনের মাঝে!) একটু পান্তাভাতের ঘুম ঘুমিয়ে, বাড়ির পেছনের প্রশান্ত মহাসাগরে তিনটে ডুব দিতে গিয়ে দেখি এক নীল তিমি হাডুডু খেলায় পায়ে সুড়সুড়ি দিচ্ছে।


কোন রকমে কথাকলি চালে দুই দান হাডুডু খেলতে পারে; উঠে মাথা মুছতে মুছতেই দেখি পঙ্খীরাজ এসে হাজির। আমায় নাকি বেড়াতে নিয়ে যাবে। বেড়াতে তো আমি ভালোবাসি। তাই চড়ে বসলাম। তারপর এ দেশ সে দেশ তিন মুলুক ঘুরে পঙ্খীরাজ নেমে এল তেপান্তরের মাঠে।


সেখানে দেখি অনেকগুলো হাফপ্যান্ট পরা ছেলে ক্রিকেটের স্টাম্পের মতো বইয়ের ওপর বই, তারও ওপর বই সাজিয়ে হাতে একটা রাবারের বল নিয়ে ক্রিকেট খেলছে। আর খানিকটা দূরে কিছু কিশোরী ফ্রক পরে খেলছে কানা মাছি। লম্বা তাদের বিনুনী, তাতে লাল, নীল, হলুদ রঙের ফিতে। সেই ফিতে হাওয়ায় ওড়ে, আর একটা একটা করে চড়ুই পাখি বেড়িয়ে আসে তা থেকে।


আমি বললাম, “আমায় খেলতে দাও না...”


ওরা বলল, “না। তুমি বড় হয়ে গেছ...”


মনের দুঃখে আবার চড়ে বসলাম পঙ্খীরাজে। আবার উড়ান। কিছু সমুদ্র, কিছু মরুভূমি পেরিয়ে যখন আমি তিতাস নদীর ধারে পৌঁছালাম, তখন বাতাসে মহুয়া ফুল আর জুঁই ফুলের গন্ধের মিশেল, মাটিতে মাতাল হওয়া গন্ধ, যখন আকাশের রামধনু গলে গলে খেতের ফসলের ওপরে ঝরে পড়ছে, আর পাগল হাওয়ার স্রোতে গরম ভাতের গন্ধ — ঠিক তখনই...


ঠিক তখনই, আমার চারপাশে এল সেই চড়ুই পাখির ঝাঁক। এসে বলল, “আমরা হারিয়ে দিয়েছি ব্যাঙমা আর ব্যাঙমীকে। আমাদের ডানায় অদম্য শক্তি। তুমি আমাদের সাথেই থেকো।” আমি হেসে ওদের ঠোঁট থেকে কুড়িয়ে নিলাম লাল, নীল, হলদে স্ফটিক — গোল গোল, ঠিক কাঁচের গুলির মতো দেখতে। সাথেই পেলাম কিছু লাল, নীল, হলুদ বিনুনীর ফিতে। সব কিছু গুঁজে রাখলাম আমার দুই পকেটে।


তারপর...


তারপর ঘরে ফেরা। তারপর ফিরে আসা। ঘরে এসে স্ফটিক আর ফিতের খোঁজে পকেটে হাত দিলে দেখলাম, দুটো পকেটই ফুটো। সব পড়ে গেছে — লাল, নীল, হলুদ স্ফটিক, লাল, নীল, হলুদ ফিতে। কিছুই নেই আর।


বাইরে এসে দেখি পঙ্খীরাজও উড়ে গেছে কোথায়।


আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বললাম, “ওহে, খুঁজে এনে দিতে পারো আমার লাল, নীল, হলুদ স্ফটিক আর লাল, নীল, হলুদ ফিতেগুলো? এনে দিতে পারো আমার কৈশোর?”


কে যেন আড়াল থেকে বলে উঠল,

“না, তুমি তো বড় হয়ে গেছ...” এই তো সেদিন।image

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1374 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 27767। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
"নিজস্ব আইডিয়া"
Enolej ID(eID): 1092
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
শরতের শেষ বিকেল। আকাশে রঙিন মেঘেরা ভাসছে, আর নদীর বুকে হালকা ঢেউ। সেই নদীর ধারে বসে আ[...] বিস্তারিত পড়ুন...
406 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
অভিক বাসায় আজ একা। সারাটা দিন ঘুমের মধ্যে কেটেছে। সন্ধ্যায় যখন কিছু ভালো লাগছিল ন[...] বিস্তারিত পড়ুন...
429 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
বাজারের সকাল। গলি এক জীবন্ত নদীর মতো বয়ে চলেছে—কথা, হাসি, পদচারণা আর ছোট ছোট ঝাঁকুনিø[...] বিস্তারিত পড়ুন...
501 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
ঢাকার এক ছোট গলিতে জন্ম নিল অভিক নিশির ভালোবাসা। কলেজে দেখা, বর্ষার রাতে একসাথে বই পü[...] বিস্তারিত পড়ুন...
459 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
শহরের নামকরা একটি হোটেলে সেদিন অভিক ও নিশির বন্ধু সায়মনের বিয়ের আয়োজন চলছে। সাজসজ্&[...] বিস্তারিত পড়ুন...
455 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    163 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    3 মন্তব্য

    8 টি আইডিয়া ব্লগ

  2. প্রিন্স ফ্রেরাসে

    102 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    5 টি আইডিয়া ব্লগ

  3. ফাহিম আহমাদ

    61 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    3 টি আইডিয়া ব্লগ

  4. শামীমা আকতার

    41 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

...