Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চারিদিকে বৃষ্টির রিনিঝিনি শব্দ

0 পছন্দ 0 অপছন্দ
512 বার প্রদর্শিত
করেছেন (27,848 পয়েন্ট)   09 অক্টোবর 2025 "ছোটগল্প" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

চারিদিকে বৃষ্টির রিনিঝিনি শব্দ 

মোহাম্মদ জাহিদ হোসেন

ধরণঃ ছোটগল্প

তারিখঃ ০৯ অক্টোবর ২০২৫



অভিক পার করছে জীবনের সবচেয়ে কঠিন দিনগুলো। ভাগ্য যেন আবার image নির্মম আঘাত হেনেছে তার জীবনে।


নিম্নচাপের প্রভাবে সারাদেশে অবিরাম বৃষ্টি।

চারিদিকে কেবলই রিনিঝিনি শব্দ—জলকণার ছন্দে ভিজে যাচ্ছে শহর, আর সেই সুরের সাথে ভিজে যাচ্ছে অভিকের একাকী জীবনও।


রোগে আক্রান্ত অভিক আজ সারাদিন কাজ করেছে। হার্ট অপারেশনের পর চাকরিটা ছেড়ে দিতে হয়েছিল তাকে। চাকরি হারানোর পর থেকেই বুকের ব্যথাটা যেন আরও গভীর হয়ে উঠেছে।


সকালে ঘুম থেকে উঠে, গোসল সেরে, নাস্তা করতে বসেই মনে পড়ে—

“চাকরিটা তো আর নেই…”

মুহূর্তেই যেন নিভে যায় জীবনের আলো।


অভিকের জীবনে যেন বয়ে গেছে এক প্রবল ঝড়।

সর্বোচ্চ ডিগ্রি থাকা সত্ত্বেও আজও কোনো চাকরি জোটেনি। কিন্তু সংসারের চাকা তো থেমে নেই।


অভিকের বড় মেয়ে পরি—শান্ত, মেধাবী, অনিন্দ্যসুন্দর মননশীল মেয়ে।

সব পরীক্ষায় প্রথম হয় সে।

এবার তার বিবিএ তৃতীয় বর্ষের পরীক্ষা, কিন্তু মাত্র ২৮,৫০০/- টাকা বকেয়া।

এই  টাকার অভাবে হয়তো থেমে যাবে মেয়েটির পড়াশোনার পথ।


এর আগে বন্ধুদের সহযোগিতায় টিউশন ফি কোন রকমে জমা দেওয়া গিয়েছিল।

কিন্তু এবার অভিকের অনুরোধ শুনে কেউ কেউ ঠান্ডা গলায় বলল,

“সবার মেয়ে তো আর ভার্সিটিতে পড়ে না।”

শব্দগুলো কাঁটার মতো বিঁধে গেল অভিকের অন্তরে।


সকালবেলা পরি এখনও প্রস্তুতি নেয় ভার্সিটিতে যাবার। যখন বুঝতে পারে—এবার তার যাওয়া হবে না, তখন চোখের কোণে জমে থাকা শিশিরবিন্দু ঝরে পড়ে গোপনে।

চোখদুটি লাল হয়ে ওঠে, ঠোঁটে নীরব কান্না।


অভিক আর সহ্য করতে পারে না। বুকের ভিতরটা যেন ভেঙে যায় শব্দহীন বিস্ফোরণে।।হার্টের ব্যথা দ্বিগুণ হয়ে ওঠে, তবু সে চুপ করে থাকে।


সংসারের চাকা সচল রাখার জন্য অভিক তুলে নেয় অটো রিকসার হাতল। প্রথমদিকে হাত ফুলে যেত, পায়ের পেশি টনটন করত, রাতে ঘুমাতে গেলে মনে হতো শরীরটা যেন নীল হয়ে গেছে ব্যথার দগদগে আঁচে।


তারপরও পরদিন সকালে আবার রিকশা নিয়ে বের হয় সে। ফোসকা পড়া হাতে পুনরায় ধরে সেই হাতল— কারণ বাবারা থেমে যায় না।


বৃষ্টির শব্দ যেন আরও ঘন হয়ে উঠেছে।

পরি এখন অনেক কিছু বুঝলেও, তার অন্তরে শিশুর মতো সরল একটা বিশ্বাস এখনো রয়ে গেছে।


অভিক হঠাৎ টের পেল মাথায় এক মৃদু স্পর্শ।

তাকিয়ে দেখে—পরি।


পরি কাঁপা গলায় বলল, “বাবা, তুমি আগে সুস্থ হও। একটা চাকরি পেলে, তারপর না হয় আবার আমি পড়ব।”


পরির কথায় অভিকের শান্ত জগৎ কেঁপে উঠল।

মনে হলো, স্থির জলে হঠাৎ ঝড় উঠেছে।


যে সংসারে প্রতিদিন মোটা চালের ভাত আর আলু ভর্তা জোটাতেই যুদ্ধ, সেখানে মেয়ের পড়ার টাকা জোগাড় করা কী অসম্ভব স্বপ্ন!

তবুও অভিক হাসিমুখে বলল,

“ঠিক আছে মামণি, আমি টাকার ব্যবস্থা করব।”


রাতের পর রাত বৃষ্টি।।কখন যে ঘুমিয়ে গেল অভিক, সে নিজেও জানল না।


পরদিন শুক্রবার, ফজরের আজানে ঘুম ভাঙল।

বাইরে তখনও প্রবল বৃষ্টি।


ভেজা শরীরে গ্যারেজে গেল সে। রিকশা নিয়ে বের হলো মাজা সমান পানিতে।

প্রথম যাত্রী উঠতেই শরীর কাঁপছে, কিন্তু অভিক থামছে না, আজ পরির টাকার ব্যবস্থা করতেই হবে।


বৃষ্টি, ঘাম, কাদা—সব মিলেমিশে এক হয়ে গেছে।

দুপুরে রিকশা জমা দিয়ে বাসায় ফিরে এল সে।

শরীর ঠান্ডা, ঠোঁট ফ্যাকাসে, বুকের ব্যথা বাড়ছে।


দিনের আলো ফুটছে, আর সেই আলোয় অভিকের চোখে ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে পরির মুখ।


সে বিড়বিড় করে বলছে,

“বাবারা কখনো দুর্বল হয় না…

বাবারা কখনো দরিদ্র হয় না…

বাবারা কখনো হারে না…

বাবারা কখনো হার মানতে শেখে না…”


তারপর—সব নিঃস্তব্ধ।

চারিদিকে কেবল বৃষ্টির রিনিঝিনি শব্দ।


ফোনে খবর পেয়ে আমি ছুটে গেলাম অভিকের বাসায়। অচেতন অভিক মেঝেতে পড়ে আছে।

তাড়াতাড়ি গাড়ি ডেকে হাসপাতালে নেওয়া হলো।

বাইরেও তখন মুষলধারে বৃষ্টি।


স্টিলের ট্রলিতে ঠেলে নেওয়া হচ্ছে অভিককে।

আমি কাচের দেওয়ালের বাইরে দাঁড়িয়ে দেখি—ডাক্তারদের নিরলস চেষ্টা চলছে,

কিন্তু বাইরে কেবলই বৃষ্টির শব্দ।


আজও যখন বৃষ্টি নামে, মানুষ বৃষ্টির সৌন্দর্যে মুগ্ধ হয়, আর আমি শুনতে পাই অভিকের বুকের গভীর কান্না,


বৃষ্টির রিনিঝিনি শব্দের সাথে মিশে যায় সেই অস্পষ্ট বাণী,

“বাবারা কখনো দুর্বল হয় না,

বাবারা কখনো দরিদ্র হয় না,

বাবারা কখনো হারে না,

বাবারা কখনো হার মানতে শেখে না।”


হয়তো এটাই জীবন,

আর চারিদিকে কেবলই বৃষ্টির রিনিঝিনি শব্দ। 🌧️




#বাংলা_ছোটগল্প #মানবজীবন #বাবা #ত্যাগ #সংগ্রাম #ভালোবাসা #বৃষ্টি #অভিক_ও_পরি #MdZahidHossain #EmotionalFiction #BanglaLiterature #HeartTouchingStory

#enolej_idea

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1378 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 27848। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
"নিজস্ব আইডিয়া"
Enolej ID(eID): 1226
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
কখনো কি তুমি বৃষ্টি দেখে কেঁদেছো, কিন্তু কেউ দেখেনি? ভাঙা বৃষ্টির দিনে মোহাম্মদ জা&#[...] বিস্তারিত পড়ুন...
456 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
নীরব প্রতিকৃতির শব্দ মোহাম্মাদ জাহিদ হোসেন গদ্যকবিতা | ডিসেম্বর,১৫, ২০২৫ আমি জান[...] বিস্তারিত পড়ুন...
512 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
কখনো কি কারো পেছনে দাঁড়িয়ে তুমি নিজেকে ছোট হতে দেখেছো… আর তারা জানে না তুমি একদিন তা[...] বিস্তারিত পড়ুন...
496 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
অভাব যখন কলমে শব্দ হয়ে ওঠে লেখকঃ মোহাম্মদ জাহিদ হোসেন ধরনঃ গদ্যকবিতা তারিখঃ ২৯ অক[...] বিস্তারিত পড়ুন...
514 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
তুমি একটা গান প্রায়ই গলা ছেড়ে গেয়ে উঠতে, “তবু মনে রেখো”। আজ এই ভাঙন মেলায় দাঁড়িয়ে, আমা[...] বিস্তারিত পড়ুন...
545 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    244 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    3 মন্তব্য

    12 টি আইডিয়া ব্লগ

  2. প্রিন্স ফ্রেরাসে

    122 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  3. ফাহিম আহমাদ

    61 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    3 টি আইডিয়া ব্লগ

  4. শামীমা আকতার

    41 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

...