[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

অশ্রুতে লেখা চিঠি

৪৯৬ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

অশ্রুতে লেখা চিঠিimage  

মোহাম্মদ জাহিদ হোসেন

ছোটগল্প।১০ ডিসেম্বর ২০২৫


কিছু লিখবার ছিল অভিকের, 

যেহেতু সে নিশিকে এ কথা গুলো বলতে পারিনি কখনই। 

অভিক আজ বুঝতে পারছে হৃদয়ের টানাপড়েন বড়ই সাংঘাতিক। 

আজ বৃষ্টি পড়তে দেখে অভিকের ভেতরটাও অশান্ত হয়ে উঠে। অভিকের মনটা আজ  

ঝরে,বয়ে আবার গলে যেতে চাইছে। 


ক্ষণ থেকে ক্ষণ খসেছে, অভিকের চুলের গোছায় জটা আর পাক ধরেছে, চশমা লাগে কিছু ঠাহর করতে।

 তাইতো অভিকের ভাব অনুভূতিও কিছুটা ধোঁয়াটে... আবছা, যেন কয়েকটা কাঁচের ভেতর থেকে চেয়ে উকি ঝুঁকি দিচ্ছি। 


কিছু লিখতে গেলেও তাই সব জট পাকিয়ে যায় অভিকের। অভিক আজ ভেবেছিলো বৃষ্টি বুঝি তাকে  সাহায্য করবে, হয়ত প্রতি রাতের মত একাকী কষ্ট পেতে হবে না আজ ।


অভিকের নিজেকে প্রশ্ন করে, 

তার অভাবটা কি এবং কোথায়? 

নিশির  ফেলে যাওয়া ব্যবহারই আট পোড়ে গন্ধে?

 না কি নিশির ফলে যাওয়া স্মৃতিতে? 


অভিক ভাবতে লাগলো দেয়ালে টাঙানো নিশির ছবিটা কত সত্যি মিথ্যার সাক্ষী হয়ে ঝুলে আছে।


আজ অভিকের মনে হচ্ছে  ছবিটা তোলা ভুল ছিল, কে জানতো ভবিষ্যৎ? 


শুধুই মিছেমিছি সব জীবন কাটানোর আয়োজন।


নিশি চলে গেলে সব কিছু যেন অন্ধকার হয়ে গেল অভিকের জীবনে , অভিক জীবনে দ্বিতীয় বার বাতি জ্বালতে পারিনি ভয়ে, পাছে নিশি সেই সে নগ্ন নিষ্ঠুর সত্যটা সহ্য করতে না পারো?


অভিকের জীবন তাও থেমে থাকেনি জীবনের স্রোতধারায়। প্লাবিতো, লবণাক্ত এমন কি ক্ষরাও এসে ছিল অভিকের জীবনে, অভিকে মন আবার কচি সবুজ হয়ে উঠতে চেয়েছিলো কিন্তু অভিক  হতে দেইনি, কারণ নিশি  ছাড়া আর কোন রং নেই অভিকের জীবনে।


অভিকের এক রাঙ্গা  জীবন শুধুই নিশিকেই সপেছিলো,তাই এ জীবনটা শুধু নিশির জন্যই  রইলো। 

হৃদয়ের চোরাবালিতে সে নিশিকে  কবর দিয়েছে। 

অভিক আজও মনে করে নিশি তার জীবনে সব সময় অমর,অক্ষয় থাকবে।


একদিন অভিক  বাগানে পায়চারি করছিলো, আর ভাবছিলো,নিশি কত পরম যত্নে কত কি লাগিয়েছিলে নিজ হাতে, 

আজ সে চারা গাছ গুলো বৃক্ষ। 

অথচ নিশি কোথায়?


অভিক ভাবলো সারা জীবন নিশি তাকে কেবল হৃদয়হীন ভালোবাসা দিয়েছিলো ,ভালোই করেছে নিশি!


অভিক ভাবে নিশি হয়ত  জানতো,তাই হয়ত নিশি তাকে  না জানিয়ে পালালো অভিকের কাছ থেকে। 


অভিক ভাবে এ পালানো থেকে হয়ত নিশি অনেক জবাবদিহি থেকে বেঁচে গেছে। 


অভিক নিশিকে  ভাল বাসতো, কিন্তু নিশি ভাবতো সব ছলনা, প্রতারণা। 


অভিক নিশিকে বুঝাতে পারবো না বলেই বুঝাতে চাইতো না, জোর করে কাউকে কিছু বুঝাতে যাওয়া বোকামি,এ কথাটা নিশির কাছ থেকে অভিক জেনেছিল। 


অভিকের  দিকে নিশি তাকাতেই অভিকের মন দুলে উঠতো ভাল লাগায়, শিহরন জাগতো অভিকের মনে। 


অভিক মাঝে মাঝে নিশিকে প্রশ্ন করত,

"কিছু খুঁজতে কি আমার মুখে?"


অভিক ভাবতে থাকে মাঝ রাতে, কাজের অবসরে দুষ্টুমিতে যখন নিশি জড়িয়ে ধরতো অভিককে,তখন কি এক বারও বিশ্বাস হতো না অভিককে ? 

এক বারও না? 


আজ অভিকের ভাবনা, অভিক খুব সাধারণ, সে কারণেই নিশি হয়ত তাকে ছেড়ে চলে গেছে । এ জন্যই কি নিশি হেরে গেলে, তাই আর ফিরলে না?


নিশি চলে যাবার পরে,অভিক যে  দিন নিশির চিঠি পেলো, ততো দিনে অভিকের  কষ্ট বোধটা মরে গিয়েছে।


আজ কোন কিছুই আর অভিকের মনে আঁচড় কাটে না, দাগ পড়ে না, পুরোনো ক্ষত গুলিও আর পোড়ায় না। 


নিশিকে উদ্দেশ্য করে অভিক বলে,এখন চাইলে ফিরতে পার, কথা দিলাম কিছুই জানতে চাইবো না জানি না জীবন আর কত কাঁদাবে? 


নিশির কাছে অভিকের শেষ চাওয়া, এসো, আর দুজনে মিলে কাঁদি আর চোখের পবিত্র অশ্রুতে লিখি আর একটা গল্প, না হয় একটা চিঠি...............।



#অশ্রুতে_লেখা_চিঠি #বাংলা_ছোটগল্প

#বিরহ_কষ্ট #প্রেমের_চিঠি

#হৃদয়_ভাঙা_গল্প #নিশি_অভিক

#বৃষ্টি_ভেজা_স্মৃতি #ভালোবাসার_যন্ত্রণা

#একাকীত্বের_কথা #বাংলা_লেখা

#অশ্রু_আর_ভালোবাসা #ফেলে_যাওয়া_প্রেম

#মনের_আবেগ #ছোটগল্প_প্রেম #বাংলা_সাহিত্যপ্রেমী

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1574 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 32045। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: "নিজস্ব আইডিয়া"
eID: 1870
প্রকাশিত10 ডিসেম্বর 2025 (32,045 পয়েন্ট)
বিভাগগল্প

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

শেষ চিঠি

নিশি: এভাবে আর কতজনকে প্রত্যাখ্যান করবি আশফি ? তোর এই আত্মঅহংকারের জন্য একদিন দেখবি কেউ তোর পাশে নেই।কেউ আর তোকে যেচে পড়ে প্রেম নিবেদন করতে আসবেনা? তুই সত্যি করে বলতো তুই কি কাউকে ভালোবাসিশ ? এই বলে অজনাক আশফির দু বাহু…

০ ০ ১৩১ ২ মিনিটের পড়া

পর্ব 5 পর্ব পাঁচ নিজের কাছে লেখা চিঠি

যে চিঠি কখনো পোস্ট হয়নি মোহাম্মদ জাহিদ হোসেন ছয় পর্বের ছোটগল্প ২৪ আগষ্ট, ২০২৬ পর্ব পাঁচ নিজের কাছে লেখা চিঠি সেদিন রাতে অনিরুদ্ধ ঘুমালেন না। মীরার নীল খাতাটা টেবিলে। পাশে সাদা কাগজ। অনেকক্ষণ পর তিনি কলম হাতে নিলেন।…

০ ০ ৫৯ ২ মিনিটের পড়া

চিঠি দিও।

কোন শহরে, কোন গলিতে, কোন ঠিকানায় আছো তুমি— কেমন আছো? জানতে বড় ইচ্ছে করে, যদি পারো, একটু লিখো— চিঠি দিও। তোমার বিষয়ে নাইবা লিখো, বিড়াল এবার ছানা দিয়েছে; দুষ্টু ছানা আঁচড় কাটে, ডান হাতটি লাল হয়েছে— তা জানিয়ে কিছু লিখো…

০ ০ ১৪২ ১ মিনিটের পড়া

পর্ব 3 ভালোবাসার শেষ চিঠি

ভালোবাসার শেষ চিঠি প্রিয়ঃ বিদ্ধংশীনি! আজ অনেকদিন পর লিখছি তোমায় নিয়ে।কেন জানি লিখতে মন চাইলো।কিন্তু,আর লিখব না কখনো।আমি জানি,আমার কথা সহ্য হয়না তোমার।আমি চাই না আমাকে তোমার মনে পড়ুক।তাই-এটা লেখার জন্য মাফ চেয়ে নিচ্ছি।…

০ ০ ১৮৯ ১ মিনিটের পড়া

পর্ব 23 বাবা, তোমার জন্য (ছোটগল্প (চিঠি-গদ্য)

বাবা, তোমার জন্য লেখকঃ মোহাম্মদ জাহিদ হোসেন ধরণঃ ছোটগল্প (চিঠি-গদ্য) তারিখঃ ১২ অক্টোবর ২০২৫ ভালোবাসা—যে অনুভূতি কথায় সম্পূর্ণ বোঝানো যায় না,তা শুধু হৃদয়ে অনুভব করা যায়। ভালোবাসা এমন এক অদৃশ্য বন্ধন, যা এক বাবাকে টেনে…

০ ০ ৪৭৫ ৩ মিনিটের পড়া
...