Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

৭ ফেব্রুয়ারির ঘর

0 পছন্দ 0 অপছন্দ
374 বার প্রদর্শিত
করেছেন (27,603 পয়েন্ট)   09 মে "গল্প" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

 ৭ ফেব্রুয়ারির ঘর

মোহাম্মদ জাহিদ হোসেন

মোহাম্মদ জাহিদ হোসেন

ছোট গল্প । মে ০৯, ২০২৬


অভিকের উদ্দেশে তার মায়ের লেখা—একটি চিঠি


অভিক,


ডাক্তার বলছিল তোর বুকের ব্যথা আবার উঠতে পারে।


রাতে হঠাৎ করে হাসপাতালে যেতে হয় নাকি এখন কমছে?


কাল এখানে এক ফালি তরমুজ দিছিল।

খাইতে পারি নাই।


তরমুজটা থালায় পড়ে ছিল অনেকক্ষণ। কেউ নেয়নি।আমি তাকিয়ে ছিলাম শুধু। মনে হচ্ছিল, জিনিসটা না খেলে হারিয়ে যাবে না কি।


তুই তরমুজ খুব পছন্দ করতি। তোর বাবা আনলে দৌড় দিয়া বরফ আনতি—“ঠান্ডা তরমুজ খাওয়ার মজা আলাদা”—এই কথা বারবার বলতি।


এখন সেই কথা মনে হলে একটু হাসি আসে, তারপর থেমে যায়।


এখানে ঠান্ডা কিছু খেতে দেয় না। আমারও এখন ঠান্ডা সইতে পারি না—ডাক্তাররা তাই কয়।


তোর কথা মনে পড়লে বুকের ভেতরটা কেমন ঠান্ডা লাগে—এইটা ডাক্তারি না।


ঠিকমতো খাস তো? এইসব নতুন নতুন খাবারের ভিড়ে তরমুজের কথা মনে পড়ে নাকি আর?


এখানে আমার এক বছর হইল।

সময় কেমনে গেল—খেয়াল করি নাই।


কিছু মানুষ পাইছি। নাম দিয়া কি হবে—সবাই মা, এইটাই বড় কথা।


তোর হার্টের পর ডাক্তার গরুর মাংস খেতে মানা করছিল।

সেই থেইকা আমিও খাই না।


পান খাওয়া ছেড়ে দিছি।

তোর বৌ বলত—ছাগলের মতো খাই।


তখন হাসছিলাম, এখন হাসি আসে না।


ডায়াবেটিসের ওষুধ লাগে এখনও।

কখনো দেরি হয়, তবু দেয়।

ওষুধের লগে কেউ মুখ কালা করে না—এইটাই ফারাক।


পা মাঝে মাঝে ঝিম ধরে।

একটা মাইয়া আসে, পা টিপে দেয়।

একদিন দেখি কাঁদতেছে।

কয়—তার মায়ের পা নাকি কোনোদিন টিপা হয় নাই।


তার হাত কাঁপে, কিন্তু থামে না।

মনে হয় সে নিজের মায়ের কাছে কিছু একটা ফেরত দিতে চাইতেছে—যেটা দেরি হয়ে গেছে।


অনেক খাবার সময় সবার আগে দিয়া যায়।


নাতনীদের একটা ছবি আনছি। ছবিটা হাতে ধরি, চুমু দেই।

কখনো অনেকক্ষণ শুধু তাকিয়ে থাকি—কেউ কিছু বলে না।


ওদের কাছে যাইতে মানা ছিল।

আমার গা লাগলে নাকি অসুখ হবে।


ছবিটা থাক—এইটাই যথেষ্ট।


৭ ফেব্রুয়ারি তুই আমাকে এখানে দিয়া গেলি।

দিনটা মনে আছে—তোর জন্মদিন।


ভালো গিফট দিছস।


এই জায়গার নামটা সুন্দর।

শুনলে ভালো লাগে।

ভেতরের কথা আলাদা।


এখানে যারা থাকে, তারা আগে খুব দরকারি ছিল—কমপক্ষে নিজের কাছে। এখন কেউ ডাকে না।


আমার কিছু জমি-জায়গা আছে।

কাগজটা রেডি রাখতেছি—তোর মেয়েদের নামে দিব।


কবে মরব ঠিক নাই।


তোকে ফোন দিতে বলছিলাম, কয়—নম্বর ব্যস্ত।


বুঝি।

নম্বর বদলাইছিস।


তাই চিঠি লিখালাম।


পৌঁছাবে কি না—জানি না।


অনেকদিন তোর মুখে “মা” ডাক শুনি না।


একবার ডাকবি, শুধু একবার।


তারপর আর কিছু চাব না।


ইতি

একসময়ের মা

৭ ফেব্রুয়ারির ঘর থেকে

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর ধরে, এবং এ পর্যন্ত 1366 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 27603। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
Enolej ID(eID): 3856
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
সিরিজ-শব্দহীন পৃথিবীর গল্প গল্প-১ আমাদের নীরব ঘর মোহাম্মদ জাহিদ হোসেন  ২১ জুলাই, ২[...] বিস্তারিত পড়ুন...
52 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
সিরিজের নামঃ- নিজের জীবনটাও ছিল গল্প ৭ -শেষবারের মতো মোহাম্মদ জাহিদ হোসেন ছোট গল্প &#[...] বিস্তারিত পড়ুন...
75 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
শেষ পর্যন্ত কেউ জেতেনি   পর্ব–৭ : যে স্বপ্নের জন্য সব হারিয়েছিল    মোহাম্মদ জাহিদ হ[...] বিস্তারিত পড়ুন...
49 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
নীরব মানুষটার শেষ সীমা   পর্ব–৭ : নিশির সবচেয়ে বড় ভুল   একটি ধারাবাহিক গল্প   লে[...] বিস্তারিত পড়ুন...
50 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
সাইকোলজিক্যাল থ্রিলার গল্প-৭ দেয়ালের ওপাশে মোহাম্মদ জাহিদ হোসেন ছোটগল্প ৯, জুল[...] বিস্তারিত পড়ুন...
49 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1504 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    74 টি আইডিয়া ব্লগ

  2. রফিক আতা

    350 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    17 টি আইডিয়া ব্লগ

  3. প্রিন্স ফ্রেরাসে

    125 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  4. অমিত দত্ত দিলু

    124 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

...