Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

তবুও তুমি…

0 পছন্দ 0 অপছন্দ
431 বার প্রদর্শিত
করেছেন (25,432 পয়েন্ট)   08 মার্চ "গল্প" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

তবুও তুমি… image

মোহাম্মদ জাহিদ হোসেন

সাহিত্যিক শ্রদ্ধাঞ্জলি | মার্চ ৮, ২০২৬


তাকে বর্ণনা করতে গেলে প্রথমেই মনে পড়ে জীবনানন্দ দাশের সেই চরণ:

"চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য..."


জীবনের এক মুহূর্তে আমি তার অন্ধকার বিদিশার মাঝে নিজেকে হারিয়েছিলাম। সেই হারানোতেই আজও আমি নিজেকে খুঁজে ফিরি।


প্রথম দিকে তাকে বুঝতে পারিনি। মনে হতো, রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসর্গ (১৯১৪) কাব্যের রহস্যময়ী নারী যেন আমার সামনে দাঁড়িয়ে আছে:


"তোমারে পাছে সহজে বুঝি তাই কি

এত লীলার ছল,

বাহিরে যবে হাসির ছটা ভিতরে থাকে আঁখির জল।

বুঝি গো আমি,

বুঝি গো তব ছলনা।"


কবিতার মতোই আমি বুঝেছিলাম তার চোখের জল, তার ছল, তার মনের কথা।


প্রথম দেখায় মনে হয়েছিল সে একজন সাধারণ নারী। কিন্তু ধীরে ধীরে তার সান্নিধ্যে আসার পর, তার চরিত্রের এক এক অধ্যায় উন্মোচিত হতে লাগল।


আমার কাছে মনে হলো সে যেন পথের পাঁচালীর “দুর্গা”—চঞ্চল কিশোরী কন্যার উজ্জ্বল প্রতিচ্ছবি। তার চঞ্চলতা, হাস্যময়তা, সকলের প্রতি অপরিসীম ভালোবাসা আমাকে অভিভূত করেছে।


জীবনের বিভিন্ন পর্যায়ে আমি তার মধ্যে এক নারীর ভিন্ন চরিত্র খুঁজে পেয়েছি। কখনো সে ধরা দেয় মানব জমিনের “তৃষা”র মতো। অন্যরা যেমন কোমল ও শান্ত, সে ছিল কঠিন ও দৃপ্ত। স্বতন্ত্র ও লক্ষ্যভিমুখী। মানুষের দ্বন্দ্ব, সমাজের প্রতিকূলতা—কিছুই তাকে দমাতে পারেনি।


সে জীবনকে সাহসের সঙ্গে লড়াই করেছে। তাই তাকে মানব জমিনের “তৃষা” বললে ভুল হবে না।


এরপর আমি তার মধ্যে সমরেশ মজুমদারের সাতকাহন উপন্যাসের “দীপা” খুঁজে পেয়েছি—সাহসী, স্বতন্ত্র, অন্ধকারের বিরুদ্ধে বিদ্রোহী। নিজের ভাগ্য জয় করেছে, পড়াশুনা করেছে। কাছের মানুষ, এমনকি স্বজনদের ঘৃণা, শত্রুতা—কিছুই তাকে ভেঙে দিতে পারেনি।


কাছের কেউ পাশে ছিল না; দু-ফোঁটা চোখের জল ফেলার সময় কেউ কাঁধ বাড়ায়নি। সুযোগ ছিল এগিয়ে নেওয়ার, তবু সে রেখেছে অদম্য মনোবল। সাধারণের মাঝেই অসাধারণ হয়ে ওঠা।


তার জীবনে ঘটে যাওয়া নানা নাটকীয়তা—দারিদ্র্য, সামাজিক হেয়তা, হতাশা, হিংসা—সবের মধ্যেও সে নিজস্ব স্বকীয়তায় পূর্ণ। লোভ, ঘৃণা, প্রেম, উচ্চাকাঙ্ক্ষা—সব মিলিয়ে তাকে প্রতিনিয়ত পিষ্ট করেছে সময়।


ঠিক তখন আমি তার মধ্যে “প্রফুল্ল” খুঁজে পেয়েছি। সাধারণ হতে হতে অসাধারণ হয়ে ওঠা, আত্মমর্যাদার অধিকারিণী। সমাজের নানাবিধ নিগ্রহেও তার মর্যাদা অক্ষুণ্ণ।


তার চরিত্রের আরও ভিন্ন রূপ আমি দেখেছি—‘জয়গুন’, ‘রাজলক্ষী’, ‘জমিলা’, ‘মুনা’। সাহসী, দৃঢ়, দয়াময়ী, আবেগময়, শান্ত ও কোমল। প্রতিটি রূপে সে সমাজের প্রতিকূলতা ও জীবনের কঠিন পরীক্ষা জয় করেছে।


আজও সে একা লড়ছে—আমার সঙ্গে। দরিদ্রতা, রোগ, সামাজিক চ্যালেঞ্জ—সবের মুখোমুখি।


আমার কাছে দিতে পারার কিছু নেই। তবু বলি, যদি কখনও ক্লান্ত লাগে, যদি চলার পথে অবলম্বন লাগে, আমি আছি—শুধু তোমার জন্য। জীবনের শেষ দৃশ্য পর্যন্ত।


বিঃদ্রঃ:

বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে সকল নারীদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ রইলো। আজকের লেখা আমার স্ত্রীকে নিয়েই—যার জন্য আমার কিছুই যথেষ্ট নয়, তবু হৃদয় ভরা শ্রদ্ধা।



#তবুও_তুমি #নারী_দিবস #শক্তিশালী_নারী #প্রেরণা #ভালোবাসা #অসাধারণ_নারী #জীবন_সংগ্রাম #সাহসী_নারী #মোহাম্মদ_জাহিদ_হোসেন

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 10 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1259 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 25432। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
Enolej ID(eID): 3557
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
তবুও তুমি আছো মোহাম্মদ জাহিদ হোসেন লেখার ধরণঃ গদ্যকবিতা পোস্টের তারিখঃ ১১ অক্টোব[...] বিস্তারিত পড়ুন...
497 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

শীতের ঠাণ্ডা হাওয়া বইছে,আমি জানালার কাছে বসে আছি। হালকা বাতাস আর দূরে কোথায় যেন আলো হারিয়ে গেছে। অথচ আমি তাকিয়ে আছি অদৃশ্য কারো প্রতীক্ষায় _" তোমার " তোমার নাম উচ্চারণ না করেও আজও প্রতি �[...] বিস্তারিত পড়ুন...
215 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
আমি হারিয়ে যেতে পারতাম,তবুও হারিয়ে যেতে পারিনি।  বিস্তারিত পড়ুন...
137 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
তবুও জীবন লেখকঃ মোহাম্মদ জাহিদ হোসেন লেখার ধরনঃ ছোটগল্প তারিখঃ ২২ অক্টোবর ২০২৫ õ[...] বিস্তারিত পড়ুন...
458 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
কে তুমি? নন্দিনী? কে তুমি? নন্দিনী? চেনা চেনা লাগে তোমায়, যেন কোনো পুরোনো বিকেল হঠাৎ[...] বিস্তারিত পড়ুন...
3 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1598 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    79 টি আইডিয়া ব্লগ

  2. Monsoon Harmony

    904 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    45 টি আইডিয়া ব্লগ

  3. Mayabi Ilmaz Megh

    743 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    37 টি আইডিয়া ব্লগ

  4. রফিক আতা

    367 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    18 টি আইডিয়া ব্লগ

...