Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

শুধু একটা শূন্য

0 পছন্দ 0 অপছন্দ
417 বার প্রদর্শিত
করেছেন (25,432 পয়েন্ট)   11 নভেম্বর 2025 "গল্প" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

image  

মোহাম্মদ জাহিদ হোসেন

ছোটগল্প।১২ নভেম্বর ২০২৫


আজ আমি অভিককে দেখতে এসেছি—হাসপাতালের মর্গে।

সাদা শুভ্র ট্রের ওপর শান্তভাবে শুয়ে আছে অভিক।

আজ ওর মুখে সেই চেনা হাসিটা নেই, যেন পাথর হয়ে গেছে। নিথর। নিশ্চুপ।


সামনে শুভ্র কাপড়ে মোড়ানো অভিকের নিস্তব্ধ দেহ। তার পাশে স্থির হয়ে দাঁড়িয়ে আছে পরী—অভিকের বড় মেয়ে।


চোখের সামনে ভেসে উঠলো অভিকের জীবনের দীর্ঘ এক হিসাবের খাতা। প্রতিটি অধ্যায় যেন জীবনের এক একটি খরচের হিসাব—টাকার নয়, ভালোবাসার, ত্যাগের, আর অবহেলার।


একুশ বছর আগে...


রাতের অন্ধকারে নিশির প্রচণ্ড প্রসববেদনা উঠেছিল।

অভিক ছুটে গেল হাসপাতালে। ডাক্তার দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নিলেন।


তারপর—জন্ম নিলো পরী।


হাসপাতালের বিল ত্রিশ হাজার।

অভিকের মুখে তখনো হাসি—মেয়ের মুখ দেখার আনন্দে টাকা যেন কিছুই নয়!


পরী একটু একটু করে বড় হচ্ছে


মায়ের দুধ ছাড়ার পর শুরু হলো বেবি ফুড, জামা, ন্যাপি, ওষুধ—মাসে অন্তত পাঁচ হাজার টাকার খরচ।


হাঁটতে শিখে ঘরের জিনিসপত্র ভাঙত আর হেসে গড়াগড়ি খেত। উপরের পাটির দুটো দাঁত উঠেছে—আবার কখনও কুটুস করে কামড়ও দেয়!


পরীর পুতুল


পরীর জেদ—একটা পুতুল চাই!

বাজারে গিয়ে অভিক দেখে দাম প্রায় দু’হাজার!

জানে, দু’ঘণ্টার মধ্যেই ভেঙে যাবে, তবুও কিনে আনে—কারণ পরীর হাসি কোনো পুতুলের চেয়েও দামি।


স্কুলে ভর্তি


ইউনিফর্ম, বই-খাতা, স্কুল ফি—সব মিলিয়ে মাসে ছয় হাজার টাকার ধাক্কা।

অভিক হাসে—“শেখার খরচে হিসাব চলে না।”


টিউটর দরকার


ভালো রেজাল্টের জন্য প্রত্যেক বিষয়ের আলাদা শিক্ষক। একেকজন তিন হাজার টাকা করে।

সব মিলিয়ে মাসে ষোল হাজার।

অভিকের কপালে ঘাম, কিন্তু মুখে হাসি—“আমার মেয়ে তো মানুষ হচ্ছে।”


কিশোরী পরী


সাজগোজের শখ বেড়েছে।

ক্রিম, লিপস্টিক, ফেসিয়াল—প্রতিদিনই নতুন কিছু লাগে। মাসে পাঁচ হাজার টাকার খরচ।

অভিক শুধু তাকিয়ে থাকে—সময় কোথায় উড়ে গেল!


বিয়ের বয়স


সম্বন্ধ দেখতে দেখতে ক্লান্ত অভিক।

প্রতি বার পাত্রপক্ষের আপ্যায়নে হাজার হাজার টাকা উড়ে যায়—মিষ্টি, চা, উপহার!


শেষে যখন বিয়ে ঠিক হলো, দেখা গেল পাত্র ভালো, পরিবারও প্রতিষ্ঠিত।

তবে চাহিদার তালিকা বিশাল—ছয় ভরি সোনা, ফার্নিচার, দুই শত বরযাত্রী, এসি সেন্টারে ভোজ।

শুধু খাবারের বিলেই গেল আট লাখ টাকা।


বিয়ের পর


বিয়ে মানেই শেষ নয়—উপহার দিতে হয় সবাইকে।

বেয়াইয়ের জন্য স্যুট, বেয়ানের জন্য জামদানি, জামাইয়ের জন্য ঘড়ি—সব মিলিয়ে আরেক লাখ।


বিপর্যয়


জামাইয়ের ব্যবসা ভালো যাচ্ছে না, লাগবে দশ লাখ টাকা।

অভিক তার জীবনের সব সঞ্চয় তুলে দিলো মেয়ের হাতে—“তুমি শুধু সুখে থেকো।”


এরপর আবার গাড়ি কেনার কথা উঠলো। আট লাখ দরকার।

অভিকের তখন কিছুই অবশিষ্ট নেই। সে চুপ করে যায়।


অভিকের পতন


নিজের চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকাটুকু পর্যন্ত বাঁচিয়ে রেখেছিল পরীর জন্য।

অবশেষে, নিজের প্রতি চরম অবহেলাই আজ ওর মৃত্যু ডেকে এনেছে।


হাসপাতালের বিল মিটিয়ে হাতে পেলাম অভিকের হিমশীতল নিথর দেহ।

মোট খরচ—ষাট হাজার টাকা।

জীবনের শেষ ব্যয়ের হিসাবও সে রেখে গেল নিখুঁতভাবে।


শেষ বিদায়


বাসায় আনা হলো অভিকের দেহ। চারপাশে কুরআন তেলাওয়াতের ধ্বনি, আগরবাতি আর কর্পুরের গন্ধে ভরে উঠেছে ঘর।

কাফনের কাপড়, জানাজার খরচ—সব মিলিয়ে এবার খরচটা “পুরোপুরি সাশ্রয়”!


আমি ভাবি, অভিকের এই পরিণতির জন্য কি আমরা কিছুটা দায়ী নই?

আমরা কি পারতাম না একবার তার চিকিৎসার দায়িত্ব নিতে, কিংবা তার বোঝাটা কিছুটা হালকা করতে?


এটাই কি আধুনিক সমাজের মানবিকতার চেহারা—নাকি পুরোনো স্বার্থপরতারই নতুন রূপ?

মানবিকতা কি সত্যিই আজ কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ?


অভিকের জীবনের শেষ হিসাবের যোগফল—


...শুধু একটা শূন্য।


(বিঃদ্রঃ টাকার হিসাবটি অভিকের জীবনের ত্যাগ ও অবহেলার রূপক হিসেবেই ব্যবহার করা হয়েছে।)


#মানবিকতা #ছোটগল্প #শুধু_একটা_শূন্য #জীবনের_হিসাব #বাংলা_গল্প #পিতা_ও_কন্যা #জীবনের_মূল্য

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 10 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1259 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 25432। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
"নিজস্ব আইডিয়া"
Enolej ID(eID): 1400
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
ক্ষমা নয়… শুধু বিদায়    মোহাম্মদ জাহিদ হোসেন   ছোটগল্প ⋄ ২০ নভেম্বর ২০২৫   রাতটা অ[...] বিস্তারিত পড়ুন...
431 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
সহস্র মাঝে একটা তুমি সহস্র মানুষের ভিড়ের মাঝে হঠাৎ তোমাকেই দেখি, হাজার মুখের ব্যস&[...] বিস্তারিত পড়ুন...
4 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
যখন একটা হৃদয় আর লড়তে পারে না মোহাম্মাদ জাহিদ হোসেন   বিশ্লেষণধর্মী | ১২ ডিসেম্বর &#[...] বিস্তারিত পড়ুন...
450 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
অন্ধ ভক্তি চুপ করে থাকার একটা সহজ নাম মোহাম্মাদ জাহিদ হোসেন বিশ্লেষণমূলক | ০৮ ডিসেম[...] বিস্তারিত পড়ুন...
230 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
শীত মানেই কি শুধু ঠান্ডা? মোহাম্মাদ জাহিদ হোসেন   স্মৃতিচারণ | ডিসেম্বর ২২, ২০২৫ আপ&[...] বিস্তারিত পড়ুন...
104 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1598 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    79 টি আইডিয়া ব্লগ

  2. Monsoon Harmony

    904 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    45 টি আইডিয়া ব্লগ

  3. Mayabi Ilmaz Megh

    743 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    37 টি আইডিয়া ব্লগ

  4. রফিক আতা

    367 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    18 টি আইডিয়া ব্লগ

...