Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

অধরের শব্দ

0 পছন্দ 0 অপছন্দ
546 বার প্রদর্শিত
করেছেন (27,929 পয়েন্ট)   03 অক্টোবর 2025 "কবিতা" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

তুমি একটা গান প্রায়ই গলা ছেড়ে গেয়ে উঠতে, “তবু মনে রেখো”।
আজ এই ভাঙন মেলায় দাঁড়িয়ে,
আমারও ওই গানটা গাইতে ইচ্ছে করছে।
পার্কের রাস্তার এই বাদামী অপরাহ্নে খুব মনে পড়ছে তোমার কথা।
আমার সামনে পড়ে থাকা ল্যাপটপটা জ্বরাক্রান্ত।
চোখ বন্ধ করলেই সামনে চলে আসছে
আমার প্রিয় এক মেরুন ওড়না,
যার ভাঁজে জমা রয়ে গেছে আমাদের আন্তরিক সময়ের কিছু প্রিয় সন্ধ্যা।
আমার শেষ বেলায় তুমি ওই ওড়নাটা দিয়ে ঢেকে দিয়েছিলে আমাকে,
আর ওই ওড়নাটার নাম রেখেছিলে “স্বাধীনতা”।
সামান্য দূরে পড়ে থাকা চেয়ারটাও এখন ডানা ঝাপটাচ্ছে,
ছাই উড়ছে ওর চারপাশে।
খুব মনে পড়ছে আমাদের কাটানো সময়ের
স্মৃতিতে পুড়ানো সেই ছাই-দানিটার কথা।
মনে পড়ছে তোমার সেই কফি-পান করার
কাপটার কথা।
তুমি বকাবকি করতে করতে হাসতে, সঙ্গে অনন্ত প্রশ্রয়।
আচ্ছা, ওই কাপটা কি তুমি রেখে দেবে আজীবন?
অথবা আমাদের ফুলদানিটা, যেখানে আমার পদ্মপুকুর এখনও সাজানো আছে ভ্রমরের পাশে?
আজ ভাঙনের দিনে আমি এক লতানো গাছ,
শেষ অবলম্বনটুকুও হারিয়ে ফেলছি ধীরে ধীরে।
বড় কষ্ট হচ্ছে এই ভেবে,
যে আজ আর আমার সন্ধ্যা দেখা হবে না।
অথচ আমাদের ব্যস্ততার আড়ালে এমন
কত সন্ধ্যা না জানিয়ে মিশে গেছে রাতের অন্ধকারে!
সে এক সন্ধ্যায়, বাইরে ট্রেন চলার শব্দ,
ভিতরে চেয়ারের কোল ঘেঁষে মেঘরাঙা প্রেম।
মনে হচ্ছিল একমনে সন্ধ্যা হেঁটে বেড়াচ্ছে
আমাদের ঘরের মেঝেতে,
আর আমরা ঘরের মধ্যে আরেকটা ঘর
তুলে মিশে যাচ্ছি জোনাক-মেলায়।
সেদিনও তোমার সাথী ছিল ওই মেরুন ওড়না।
আমার মাথায় তুমি সেই মেরুন ওড়না আলতো বিছিয়ে দিয়ে বলেছিলে,
“তুমি প্রজাপতি আর আমি ফুল।”
আজ, এতদিন পর,
আমি সত্যিই প্রজাপতি—
ফুরিয়ে যাচ্ছি, উড়ে যাচ্ছি,
ফুলকে একলা ফেলে রেখে।
সেদিন স্নানশেষে সাদা টাওয়েল, নগ্ন গা,
আমি বেরিয়ে আসছি স্নানঘর থেকে।
তুমি কবিতার রঙ মেখে কাছে এলে,
কামড়ে দিলে আমার কড়ে আঙুল।
আমি এখন আগুনের নজরে নজরবন্দী।
শেষবেলায় যদি চিনতে না পারো,
একবার সেই কড়ে আঙুলে চোখ রেখে দেখো,
আমি অনেক যত্নে এখনও ওখানে সাজিয়ে
রেখেছি তোমার অধরের শব্দ।

image

#অধরের_শব্দ #গদ্যকবিতা #প্রেম_গল্প #ভালোবাসা #মোহাম্মদ_জাহিদ_হোসেন #সাহিত্য #বাংলা_গদ্য #ভাঙন #স্মৃতি #প্রজাপতি #স্বাধীনতা #আবেগ


আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1382 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 27929। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
"নিজস্ব আইডিয়া"
Enolej ID(eID): 1166
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
নীরব প্রতিকৃতির শব্দ মোহাম্মাদ জাহিদ হোসেন গদ্যকবিতা | ডিসেম্বর,১৫, ২০২৫ আমি জান[...] বিস্তারিত পড়ুন...
512 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
অভাব যখন কলমে শব্দ হয়ে ওঠে লেখকঃ মোহাম্মদ জাহিদ হোসেন ধরনঃ গদ্যকবিতা তারিখঃ ২৯ অক[...] বিস্তারিত পড়ুন...
516 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
কখনো কি কারো পেছনে দাঁড়িয়ে তুমি নিজেকে ছোট হতে দেখেছো… আর তারা জানে না তুমি একদিন তা[...] বিস্তারিত পড়ুন...
496 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
চারিদিকে বৃষ্টির রিনিঝিনি শব্দ  মোহাম্মদ জাহিদ হোসেন ধরণঃ ছোটগল্প তারিখঃ ০৯ অক্&#[...] বিস্তারিত পড়ুন...
514 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

‎ভুলিনি ডিসেম্বরের উনত্রিশে তোমার প্রস্থান, ‎ভুলিনি ভাঙা রাস্তার মোড়ে অপেক্ষার দ[...] বিস্তারিত পড়ুন...
27 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    325 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    4 মন্তব্য

    16 টি আইডিয়া ব্লগ

  2. প্রিন্স ফ্রেরাসে

    123 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  3. ফাহিম আহমাদ

    61 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    3 টি আইডিয়া ব্লগ

  4. শামীমা আকতার

    41 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

...