[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

ভালোবাসার শেষ চিঠি

১৯১ জন পড়েছেন
০

চিঠি পত্র ????

লেখক: আল-মামুন রেজা | সিরিজ আইডি: #88 | পর্ব নং: 3
eID · যাচাই হচ্ছে…

ভালোবাসার শেষ চিঠি

প্রিয়ঃ বিদ্ধংশীনি!

আজ অনেকদিন পর লিখছি তোমায় নিয়ে।কেন জানি লিখতে মন চাইলো।কিন্তু,আর লিখব না কখনো।আমি জানি,আমার কথা সহ্য হয়না তোমার।আমি চাই না আমাকে তোমার মনে পড়ুক।তাই-এটা লেখার জন্য মাফ চেয়ে নিচ্ছি। তোমার কথা মনে হলে আজও কেন চোখের কোন কোন ভিজে যায়।অশ্রুগুলোর কাছে ঋনী হয়ে যায়।মনে করি,তোমায় মনে করব না,যতো এটা মনে করি ততই ভেসে ওঠে ঐ মুখখানী।খুব সহজে তুমি পারলেও-স্মৃতি গুলো মুছে ফেলতে পারিনি হয়তো পারবোও না।
তুমি ভালো আছো তো..?আমি চাইনা তুমি খারাপ থাকো।চাই যারা তোমায় ভাল রাখে তাদের কে নিয়ে ভাল থাকো।
আর হ্যাঁ-তোমায় নিয়ে আমার সকল অনুভবের মৃত্যু হয়েছে। তার জন্য কেউ দায়ি নয়।আমার কৃতকর্মের জন্য আমিই দায়ি।তোমার প্রতি আমার কোন অভিমান,অভিযোগ নেই।প্রিয় মানুষকে কখনো দোষারোপ করতে নেই।আমার জন্য কেউ কিছু বলে থাকলে তার জন্যও ক্ষমা চাই।কাউকে অভিযোগ দেইনি-সত্যিটা বলে হয়তো ভুল করেছিলাম।এসবের জন্য কষ্ট বা মন খারাপ করো না।
এই লেখার জন্যে আবারও মাফ চাই।
ভালো থেকো, নিজের প্রিয় মানুষগুলো কে ভালো রেখো।



ইতি
তোমার কেউ না।



প্রেরক,                                   ডাকটিকিট                                  প্রাপক,
       আল-মামুন রেজা                   ।                                     ............।।
ঠিকানা;.........।।                           ।                        ঠিকানাঃ..................।।                    

আমি আল-মামুন রেজা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 2 মাস 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 310 টি লেখা ও 28 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6345। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া,#enolej_idea_১০৪২৩৬
eID: 1705
প্রকাশিত02 ডিসেম্বর 2025 ♛ (6,345 পয়েন্ট)

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 2 তোমার তরে চিঠি

প্রিয়ঃ মেহবুবা (শ্রেয়সী) তুমি যেথায় আছো আমি সার্বক্ষনিক চাই সেথায় তুমি ভালো থাকো।তুমি এখনো আমার জীবনে আসোনি, কিন্তু—তুমি আছো আমার হৃদয়ের হালাল ভালোবাসার নিষ্পাপ অনুভূতি জুড়ে।প্রতিদিন নামাজ শেষে তুমি থাকো আমার…

০ ১ ৪৭৯ ২ মিনিটের পড়া

পর্ব 4 কবর থেকে বলছি

চিঠি প্রিয় দুনিয়ার মানুষ, আমি একজন মৃত আত্মা, আজ কবরের অন্ধকারে শুয়ে আছি। এই নিঃসঙ্গ, ঠান্ডা গর্ত আমাকে প্রতিনিয়ত স্মরণ করিয়ে দিচ্ছে—দুনিয়ার মোহ কত ক্ষণস্থায়ী! জীবদ্দশায় আমি ভেবেছিলাম, সময় অনেক আছে, জীবন অনেক…

০ ১ ৪০৯ ২ মিনিটের পড়া

পর্ব 26 শেষ বিদায়ে ভালোবাসার প্রকাশ

শেষ বিদায়ে ভালোবাসার প্রকাশ মোহাম্মাদ জাহিদ হোসেন বিশ্লেষণধর্মী | ডিসেম্বর ২২, ২০২৫ জীবনে অনেক সময় আমরা একটা প্রশ্নের সম্মুখীন হই, প্রকৃত ভালোবাসা কি সত্যিই আমরা উপলব্ধি করি শুধুমাত্র বিদায়ের মুহূর্তে? যতক্ষণ প্রিয়…

০ ০ ২৮৭ ৪ মিনিটের পড়া

শেষ চিঠি

নিশি: এভাবে আর কতজনকে প্রত্যাখ্যান করবি আশফি ? তোর এই আত্মঅহংকারের জন্য একদিন দেখবি কেউ তোর পাশে নেই।কেউ আর তোকে যেচে পড়ে প্রেম নিবেদন করতে আসবেনা? তুই সত্যি করে বলতো তুই কি কাউকে ভালোবাসিশ ? এই বলে অজনাক আশফির দু বাহু…

০ ০ ১৩১ ২ মিনিটের পড়া

পর্ব 134 ভালোবাসার উত্তাপ

ভালোবাসার উত্তাপ মোহাম্মদ জাহিদ হোসেন গদ্য কবিতা | ১১ নভেম্বর ২০২৫ আমার ভালোবাসাকে তুমি ভুল ভাবতে পারো, অথবা আমার কিছু ভুলকে মিথ্যে ভালোবাসাও ভাবতে পারো। আমি প্রতিটা সময় আমার স্বপ্নের ভেতর যে সব ফুল ফুটিয়েছি, আমি চেয়েছি…

০ ০ ৫৬০ ১ মিনিটের পড়া
...