[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

বাবা

১৬০ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…
কতকাল আমি দেখিনি তোমায়,

মুখচ্ছবি ভেসে ওঠে রোজ কত শত।

কখনো আসো তুমি স্বপ্নের মাঝে,

কিন্তু ডাকো না আর সেই আগের মতো।

সবাই বলে, আছো তুমি তারাদের মাঝে,

আকাশ পানে চেয়ে খুঁজি—কোনটি তুমি।

সবগুলো কেন যেন অচেনা লাগে,

নিরাশ মন নিয়ে ঘরে ফিরি আমি।

জীবনে ঝড় ওঠে উথাল-পাথাল,

একা বসে নিই আমি তাদের স্বাদ।

কাছে কেউ ডাকে না তোমার মতো,

রাখে না কেউ আর মাথায় দু’হাত।

ডাকে না কেউ আর, “কাছে আয়, বাবা,

সবকিছু আমাকে খুলে তুই বল।”

আদর-সোহাগ করে, পরশ দিয়ে,

মুছে কেউ দেয় না তো চোখের জল।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 3486
প্রকাশিত24 ফেব্রুয়ারি (540 পয়েন্ট)
বিভাগকবিতা

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 3 বাবা দূরের নির্জন গ্রহে

বাবা দূরের নির্জন গ্রহে মোহাম্মদ জাহিদ হোসেন গদ্যকবিতা। ডিসেম্বর ১২,২০২৫ আমার বাবা চলে গেছেন দূরের এক নির্জন গ্রহে, চিরকালের অবকাশ যাপনে। সাথে নিয়েছেন বিশাল এক সমুদ্র— পূর্ণ্যে ভরা, ঢেউয়ে ঢেউয়ে দোলা। হাজার ওয়াক্ত…

০ ০ ৫৩৪ ২ মিনিটের পড়া

পর্ব 182 প্রত্যাশার সীমা: বাবা-মায়ের আর সন্তানের চোখে

প্রত্যাশার সীমা: বাবা-মায়ের আর সন্তানের চোখে মোহাম্মাদ জাহিদ হোসেন বিশ্লেষণধর্মী। ২৫ নভেম্বর ২০২৫ রহিমা বেগম তার সন্তানের কবরের পাশে এসে কাঁদতে কাঁদতে কিছু ফুল রাখল। বলল, “বাবা, আমাকে ক্ষমা করে দিও… আমি বুঝতে পারিনি।”…

০ ০ ৪৯৭ ৩ মিনিটের পড়া

পর্ব 245 যে রাতে বাবা কাঁদেনি

যে রাতে বাবা কাঁদেনি মোহাম্মদ জাহিদ হোসেন ছোটগল্প ⋄ ২৪ নভেম্বর ২০২৫ আমাদের বাড়িটা মিরপুর ১২-এর একটা গলির ভেতর। টিনের চালে বৃষ্টি পড়লে এমন শব্দ হয়, যেন কেউ পুরো রাত ধরে দরজায় ধাক্কা মারছে। বাবা বলতেন, “এই শব্দটা…

০ ০ ৫৫৯ ৩ মিনিটের পড়া

পর্ব 10 পরির বাবার ডায়েরি: যখন মেয়ে চুপ করে যায়, বাবা জেগে ওঠে

পরির বাবার ডায়েরি: যখন মেয়ে চুপ করে যায়, বাবা জেগে ওঠে মোহাম্মদ জাহিদ হোসেন বিশ্লেষণধর্মী ⋄ ১৬ নভেম্বর, ২০২৫ আজ রাতে ঘরটা অন্ধকার। সবাই পাশে, শুধু কথাগুলো হারিয়ে গেছে। পরির ঘরের দরজা ভেতর থেকে আটকানো। আমি বারান্দায়…

০ ০ ২৬৮ ৩ মিনিটের পড়া

পর্ব 23 বাবা, তোমার জন্য (ছোটগল্প (চিঠি-গদ্য)

বাবা, তোমার জন্য লেখকঃ মোহাম্মদ জাহিদ হোসেন ধরণঃ ছোটগল্প (চিঠি-গদ্য) তারিখঃ ১২ অক্টোবর ২০২৫ ভালোবাসা—যে অনুভূতি কথায় সম্পূর্ণ বোঝানো যায় না,তা শুধু হৃদয়ে অনুভব করা যায়। ভালোবাসা এমন এক অদৃশ্য বন্ধন, যা এক বাবাকে টেনে…

০ ০ ৪৭৪ ৩ মিনিটের পড়া
...