[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

প্রিয়তমা ও কবর

১৪৩ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

প্রিয়তমা ও কবর 

মোহাম্মদ জাহিদ হোসেন

লেখার ধরণঃ গদ্যকবিতাimage

তারিখঃ ০৭-১০-২০২৫


কবরে শোয়ানো হচ্ছে আমার প্রিয়তমাকে।

আমি স্থির হয়ে অপলক তাকিয়ে আছি 

কবরের গর্তের দিকে।

কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছি আমি।

গোলমেলে লাগছে পুরো পরিস্থিতিটাকে,

বুঝে উঠতে পারছি না—কি করব আমি!

আমার মনে হচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে 

আছি,

তবুও মনে হচ্ছে আমি যেন এখানে নেই।

পৃথক হয়ে গেছি আমি এই সবের থেকে,

একটি ব্যতিক্রমী, অচেনা সত্য—

যা আগে কখনও অনুভব করিনি।

আমার মনে হতে লাগল, হয়তো

ঘুমের মাঝখানে কোনো বাজে স্বপ্ন দেখছি।

ভাবলাম, ঘুম ভাঙলেই সব ঠিক হয়ে যাবে,

বেমালুম সব ভুলে যাব আমি।

আজ কেন যেন মনে পড়ছে,

একদিন এই কবরের রাস্তাটির পাশ দিয়েই

আমরা হাঁটতাম পাকা সড়ক ধরে।

হাঁটতে হাঁটতে আগামী দিনের

একটি সুন্দর স্বপ্নের কথা আলোচনা করতাম।

আমাদের চোখে ছিল ভবিষ্যতের সেই আশাবাদী আলোকছটা।

কেন জানি না আজ সে কথাগুলোই

বড্ড বেশি করে মনে পড়ছে।

এখন, এই মুহূর্তে মনে হচ্ছে,

সেই সব স্মৃতিই অর্থহীন,

সব ঘটনাই যেন মিথ্যে,

যেন কিছুই ঘটেনি এই পৃথিবীতে!

আর আমি এখনো দাঁড়িয়ে আছি—

কেমন যেন অস্পষ্ট লাগছে পুরো পরিস্থিতিটা।

আমার প্রিয়তমার শবদেহ সাদা কাফনে মোড়া।

কবরে শোয়ানো হচ্ছে,

মাটির আস্তরণে ঢেকে দেওয়া হচ্ছে ধীরে ধীরে।

এ যেন শুধু একটি দেহকে ঢেকে দেওয়া নয়,

ঢেকে দেওয়া হচ্ছে আমার সমস্ত ভালোবাসা,

আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন, প্রতিটি স্মৃতি।

সব শেষে সবাই চলে গেল,

পড়ে থাকলাম আমি—

আর মাটির গভীরে আমার প্রিয়তমা।



#প্রিয়তমা_ও_কবর #গদ্যকবিতা #বাংলাকবিতা #মোহাম্মদ_জাহিদ_হোসেন #বিরহ #ভালোবাসা #বেদনা #স্মৃতি #মৃত্যু #বাংলাসাহিত্য #সাহিত্যকবিতা #BanglaPoem #EmotionalPoetry #ModernBanglaPoetry

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1574 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 32045। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: "নিজস্ব আইডিয়া"
eID: 1197
প্রকাশিত07 অক্টোবর 2025 (32,045 পয়েন্ট)
বিভাগকবিতা

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 97 মলাট শেষে নীরবতা ও একটি মহাকাব্য

আমি একটি কাব্যগ্রন্থ লিখবো। ‎গ্রন্থটি মলাটবদ্ধ করবো একশো পৃষ্ঠায়। ‎পুরো গ্রন্থটিকে তিনভাবে বিভক্ত করবো। ‎ ‎প্রথম তেত্রিশ পৃষ্ঠা ভরিয়ে দেবো ‎শুধু তোমার হাসির সৌন্দর্য ও মাধুর্যের বর্ণনায়— ‎লাজুক হাসি, অভিমান ভাঙার হাসি…

০ ০ ৪৫৫ ২ মিনিটের পড়া

পর্ব 19 আদর্শের লড়াই ও সংশোধনবাদের মরণ

আদর্শের লড়াই ও সংশোধনবাদের মরণ জিন্নাহ-মুজিব-শেরে বাংলা, ছিলেন নীরব ক্ষণে ক্ষণে, পিছু হটা মানে হারিয়ে যাওয়া নয়, শক্তি মেপে রণঙ্গনে। সঠিক সময়ের অপেক্ষায় যারা নীরব থাকতে জানে, ইতিহাসের পাতায় তারাই বিপ্লব শেষমেশ টেনে আনে।…

০ ০ ১৭১ ২ মিনিটের পড়া

পর্ব 18 মরীচিকা ও মহানুভবতা

মরীচিকা ও মহানুভবতা ক্যাডার হওয়ার দাপুটে নেশা, প্রবল ছিল টান, ভেবেছিলেম ওতেই বুঝি আসল সম্মান। নিরাপত্তার বলয় ঘেরা রাজকীয় সেই বেশ, ভেবেছিলেম রাজত্ব ওটা, নেইকো কষ্টের রেশ। স্বর্ণখাঁচার স্বাধীনতা আর রাজত্বে দাসত্ব, বুঝতে…

০ ০ ১৮২ ২ মিনিটের পড়া

পর্ব 16 অদম্য লড়াই ও বাবার ঋণ

অদম্য লড়াই ও বাবার ঋণ সফলতার কাঙাল সবাই, ভিড় করে আজ সবে, ব্যর্থ হলে পাশে তোমার কয়জন আর রবে? এডমিশনের এই মিছিলে চেনা গেলো সব রূপ, আপন মানুষ পর হয়েছে, জগত এখন চুপ। বাবার চোখের স্বপ্নগুলো পাহাড় সমান ভারি, লোন করা সেই টাকার…

০ ০ ১৮৩ ২ মিনিটের পড়া

পর্ব 2 নক্ষত্র-আশীর্বাদ ও শুভ যাত্রা

নক্ষত্র-আশীর্বাদ ও শুভ যাত্রা আকাশে বা অন্তরিক্ষে, জলে কিংবা ভূমির পরে, নক্ষত্ররা জাগুক আজি আমার এই আঁধার ঘরে। পর্বত আর দিকবিদিকে ছড়ানো যত নক্ষত্র-দল, চন্দ্রালোকে স্নাত হয়ে দিক তারা সুখেৱ ফল। আটাশটি তারার মেলা এক হয়ে আজ…

০ ০ ১৫৬ ২ মিনিটের পড়া
...