বর্ষার বৃষ্টিমুখর রাতে অন্যরকম এক নেশা দেখেছিলাম তোর চোখে।
সেই রাতে ঘন কুয়াশাচ্ছন্ন ধোঁয়াশায় ঢেউ উঠেছিল বুকের জমিতে।
আমায় ছুঁয়ে থাকা, দিশেহারা তুমি মৃদুস্বরে বলে উঠলে,
ওই দূরের নিঝুম বালুচরের প্রকৃতির মাঝে নৈঃশব্দ্য ঘাস মাড়িয়ে মেঠোপথের ধারে হারিয়ে যাবো দুজনে।
অথবা থেকে যাবে নাকি আমার বুকের দুরুদুরু মৃদু স্পন্দনে?
তবে আমি ঢেলে দিব আমার আবক্ষ উদারতা,
যা একেবারে অনাবৃত, উন্মুক্ত তোমার তরে।
সেই সময়টিতে আমার উঠানে বৃষ্টি নেমে এসেছিল,
রিমঝিম বৃষ্টির শব্দে শিহরন জাগে হৃদয় জুড়ে।
অব্যক্ত সময় আচ্ছাদন করেছিল আমায়,
সে সময় রিনিঝিনি বৃষ্টি আমার ভেতর-বাহিরে।
অব্যক্ত সময়গুলো ভেসে যাচ্ছিলাম সেই বৃষ্টির প্রবল তোড়ে,
ভাঙা-গড়ার তোলপাড়-আলোড়ন!
আহা! অসময়ের বৃষ্টি!
মেঘলা আকাশে মেঘেদের আনাগোনা,
থেকে থেকে মাঝে মাঝে চমকানো বিজলির ঝলক।
প্রবল বাতাসের তোড়ে তোমার অব্যক্ত সময়ে কাঁপছিলাম বাঁশপাতা হয়ে।
তোমার সারা শরীর জুড়ে ছিল ঝড়ো হাওয়া,
অবিরাম, ভীষণ এলোমেলো সে হাওয়া!
এ যেন কাঙ্ক্ষিত এক ঝড়!
আহ! ছিলাম দুজন একসাথে,
সে ঝড়ের বিধ্বস্তের সঙ্গী হয়ে।
#অসময়েরবৃষ্টি #গদ্যকবিতা #বাংলালেখা #বৃষ্টি #ভালবাসা #রোমান্টিকলেখা #MohammadJahidHossain #মোহাম্মদজাহিদহোসেন
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।