Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

স্বপ্ন থেকে বেরিয়ে

0 পছন্দ 0 অপছন্দ
194 বার প্রদর্শিত
করেছেন (18,734 পয়েন্ট)   21 ডিসেম্বর 2025 "কবিতা" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

স্বপ্ন থেকে বেরিয়ে image

মোহাম্মদ জাহিদ হোসেন

গদ্যকবিতা। ডিসেম্বর ২১,২০২৫


স্বপ্নের জীবন থেকে বেরিয়ে আসা—

কষ্ট হলো খুব।

এই জীবনের সব গানকে উড়ে যেতে বলেছি।

হিমালয় পাহাড়ের কোলে আর জাগিয়ে রাখতে চাই না তোমাকে লেখা স্মৃতিমুখর কবিতার কোনো স্তবক।

বুঝলে হে মায়াবী, কষ্ট হলো খুব।

তবু এই চেষ্টা—

বারবার বাস্তবে ফিরে আসার।

বাস্তব জীবনের অশনি সংকেতের তীব্র ডাকে

এই পথচলা,এই স্বেচ্ছা নির্বাসন।

আমার চোখে তোমাকে দেখার পূর্বস্মৃতি

মনে রেখো না।

হে মায়াবী, 

তুমিই বল—পানিতে আর কতটুকু আগুন জ্বলে?

স্বপ্নের জীবনে আর কতটা বাঁচার

হ্রদের বিস্তার থাকে?

সস্তা বুনো ফুলের সম্ভারে

সকাল আর কতটুকুই বা সাজে?

তাই বারবার বলে যাই—

সেইসব স্বপ্নের পথে,স্বপ্নের আবেশ কাটিয়ে

বাস্তবে আমাকে বাঁচিয়ে রাখো

তীব্র ঘৃণা অথবা আঘাতের রেশে।

আজ কষ্ট হলো খুব এই ভেবে যে,

তুমি এখনো স্বপ্নে জেগে আছ।

স্বপ্নেই জাগিয়ে রেখেছ

প্রথম দেখার স্মৃতি।

জাগিয়ে রেখেছ পৃথিবীর বুকে

অসুস্থতার বিগত কবিতাগুলো।

ভুলে যেও হে মায়াবী,

তোমার একাকী সময়ের আকাশের তারা-কথা।

সব নীলকথা মনে রাখতে নেই।

আর মনে রেখো না হে মায়াবী,

নীল আকাশের কথা।

কোনো স্বপ্নে আসব না আর কোনোদিন—

বুঝলে হে মায়াবী।

কবিতাও হয়তো আর তেমন লিখতে পারব না,

যেমন লিখতে পারলে আমি শুভ্র মেঘ হয়ে উঠতাম

নীল আকাশের বুকে,

আর তুমি হয়ে উঠতে সেই আকাশের পাখি।

হে মায়াবী, খুব কষ্ট হলো।

তুমি বুঝে বা না বুঝে

যতটুকু সাজিয়ে রেখেছ

তীব্র চাহিদার বাসনা—

সেগুলো বাস্তবে হোক।

বাস্তবে শেষ হোক

তোমার সময়ের চাপা কান্নার শব্দ।

বাস্তবে শেষ হোক

সময়ের ভারে বয়ে চলা নদীর তীরে

তোমার সব কাব্যকথা।

বাস্তবে শেষ হোক

আমার নামের কতিপয় সকাল।

আর বাস্তবে নেমে আসুক

তীব্র শোকের ঘনিষ্ঠ মুহূর্ত।


#স্বপ্ন_থেকে_বেরিয়ে #গদ্যকবিতা #মায়াবী

#বাস্তবতা #স্বপ্ন_এবং_বাস্তব #নীরব_বেদনা

#বাংলা_সাহিত্য #অপূর্ণ_আবেশ #শোকের_মুহূর্ত

#ভাঙনের_ভাষা #কবিতার_প্রেম #আবেগের_ছাপ

#সাহিত্যিক_ভাষা #মননের_প্রকাশ #বাংলা_কবিতা_ভাগ

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 7 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 928 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 18734। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
"নিজস্ব আইডিয়া"
Enolej ID(eID): 2117
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
সুখের সব স্বপ্ন (কথোপকথন) মোহাম্মদ জাহিদ হোসেন ধরণ: কথোপকথন পোস্টের তারিখ: ১৮ অক্টো&#[...] বিস্তারিত পড়ুন...
263 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
অসমর্থ থেকে অজেয়   মোহাম্মদ জাহিদ হোসেন   গদ্যকবিতা ⋄ ১৭ নভেম্বর, ২০২৫   আমি একট&[...] বিস্তারিত পড়ুন...
301 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
চুরি হওয়া স্বপ্ন মোহাম্মাদ জাহিদ হোসেন   বিশ্লেষণধর্মী | ১৭ ডিসেম্বর ২০২৫ তুমি ক[...] বিস্তারিত পড়ুন...
205 বার প্রদর্শিত 1 প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
ডানা (স্বপ্ন পূরণের ছোট্ট গল্প) মোহাম্মাদ জাহিদ হোসেন অনুপ্রেরণামূলক | ০৭ ডিসেম্ব[...] বিস্তারিত পড়ুন...
173 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
চায়ের ধোঁয়ায় লুকানো স্বপ্ন ও কান্না লেখকঃ মোহাম্মদ জাহিদ হোসেন লেখার ধরনঃ ছোটগল্প[...] বিস্তারিত পড়ুন...
232 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1119 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    55 টি আইডিয়া ব্লগ

  2. মাহাতাব হোসেন অপল

    170 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    8 টি আইডিয়া ব্লগ

  3. রফিক আতা

    146 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    7 টি আইডিয়া ব্লগ

  4. প্রিন্স ফ্রেরাসে

    124 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

...