কোনো একদিন তোমার চোখের ভেতর আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর দিনের নিরমেঘ, রৌদ্রজ্জ্বল আকাশ দেখেছিলাম।
আহা! কাকে বলি সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা—
সেই লাল সূর্যের অপার আকাশ,
সোনালী ডানার নিষ্পাপ একঝাঁক সুখী গাঙচিল,
আর রঙবেরঙের অগণিত ঘুড়ি!
যদি ভুল করে থাকি, তবে শুধরে দিও আমাকে—
কারণ আমি যেন তোমার চোখের গভীরে দেখেছিলাম
এক বিরাট, সুনিবিড় অরণ্য।
পৃথিবীর একমাত্র পাপমুক্ত অরণ্য—
যেখানে কোনোদিন কোনো রক্তপাত হয়নি।
মানুষ, পশুপাখি, আর যাবতীয় পোকামাকড়
মিলেমিশে করে সেখানে শান্তির সহাবস্থান।
আমি কীভাবে ভুলব সেই লাল সূর্যের ঝলমলে আকাশ,
যা একদিন দেখেছিলাম তোমার দু’চোখে—
পৃথিবীর কোনো এক অস্তমিত অপরাহ্নে।
উহু...
আমাকে ব’লো না “ভালোবাসি” কিংবা “প্রেম”।
তোমার দু’চোখই ঢের কথা জানে—
যা ভাষা জানে না, যা শব্দ পারে না বলতে।
#গদ্যকবিতা #দুচোখ #বাংলাকবিতা #মোহাম্মদজাহিদহোসেন #ভালোবাসা #অনুভব #সাহিত্য #আবেগ #বাংলাসাহিত্য #চোখেরকবিতা
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।