[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

প্রদীপের নিভে যাওয়া

৫৮৬ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

মন আজ কেমন করে,

আমাদের দু’পাশে দুর্দান্ত তেজে ছুটে

চলেছে জীবনের গতি।

তারই মধ্যে কেউ গাড়ি চড়ে

ঢুকছে রেস্টুরেন্টে।

অন্যদিকে বড়লোকের সুসজ্জিত

ডাইনিং রুমে ছড়িয়ে আছে সুখাদ্যের ঘ্রাণ।

সেই রেস্টুরেন্ট বা বাড়ির বাইরে ছোট্ট বস্তি।

বস্তিতে দু’মাসের একটা কালো শিশু,

সবার চেয়ে কানফাটানো চিৎকার

আর কান্না।

পেটের খিদে ওই শিশুটার সমস্ত শরীরকে

করে তুলছে অসাড়।

সন্ধ্যাবেলায়, রাস্তার লোকের ভিড়ে

কারোর চোখে পড়ে না ওই বস্তিটা,

ওই বস্তির একটা শিশুর

ফুঁপিয়ে ওঠা কান্না।

ওটা শুধু চিৎকার বা ফুঁপিয়ে ওঠা কান্না নয়,

ওটা বাংলাদেশের ভবিষ্যৎ প্রদীপের

নিভে যাওয়া অন্ধকারের

পরিষ্কার আভাস।

image
আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1574 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 32045। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: "নিজস্ব আইডিয়া"
eID: 1095
প্রকাশিত28 সেপ্টেম্বর 2025 (32,045 পয়েন্ট)
বিভাগকবিতা

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 4 অভিক ও নিশির বুফে শিক্ষা

শহরের নামকরা একটি হোটেলে সেদিন অভিক ও নিশির বন্ধু সায়মনের বিয়ের আয়োজন চলছে। সাজসজ্জা চোখ ধাঁধানো, বাতাসে মিষ্টি ফুলের সুবাস ভাসছে। আলো ঝলমল করছে, আর চারপাশে হাসি ও আনন্দের শব্দে পরিবেশ যেন এক উৎসবমুখর সুরে ভরে উঠেছে।…

০ ০ ৪৭৩ ৪ মিনিটের পড়া

পর্ব 12 জন্ম হবে নতুন এক নীলার

অভিক বাসায় আজ একা। সারাটা দিন ঘুমের মধ্যে কেটেছে। সন্ধ্যায় যখন কিছু ভালো লাগছিল না, তখন অভিক বুঝতে পারলো তার বেশ ক্ষুধা লেগেছে। কী করবে কিছুই বুঝতে পারছিল না। একবার ভাবলো, নিজে কিছু একটা রান্না করবে; কিন্তু শরীরটা…

০ ০ ৪৪৭ ৩ মিনিটের পড়া

📚 বইয়ের খসড়া মেঘে মেঘে রোদ্দুর

মেঘে মেঘে রোদ্দুর খুঁজি, ধূসর আকাশ জুড়ে, হারিয়ে যাওয়া স্বপ্নগুলো ফিরবে কি আর ঘুরে? কালো মেঘের বুক চিরে যে রোদ নামে একদিন, তেমনি করে দুঃখ পেরিয়ে হাসবে আমার ঋণ। কত রাতের নীরব কান্না লুকিয়ে রেখেছি মনে, কত ব্যথা ফুল…

০ ০ ২০ ১ মিনিটের পড়া

পর্ব 119 ডিসেম্বরের উনত্রিশ

‎ভুলিনি ডিসেম্বরের উনত্রিশে তোমার প্রস্থান, ‎ভুলিনি ভাঙা রাস্তার মোড়ে অপেক্ষার দাস্তান। ‎অবেলায়, ভ্যাপসা রোদ্দুরে—জাপসা মনে পড়ে, ‎ছটফট ত্রস্ত হলরুম, পরীক্ষার পাতার পরে। ‎ ‎হিজাবের তরে, মুগ্ধতার অভ্যন্তরে, ‎দেখিনি কভু তব…

০ ০ ৭২ ১ মিনিটের পড়া

তোমার কাঁধে

গোধূলির আলোয় মিশে যাক সব কোলাহল, তোমার কাঁধে মাথা রেখেই কাটুক প্রতিটি প্রহর। জীবনের পথ যত দীর্ঘই হোক না কেন— এমনি করেই শক্ত করে আঁকড়ে রাখব তোমার হাত, সূর্যাস্তের এই সোনালী মায়ায় লিখে রাখব আমাদের ভালোবাসার উপাখ্যান।…

০ ০ ৬৬ ১ মিনিটের পড়া
...