Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

গদ্যকবিতা

0 পছন্দ 0 অপছন্দ
133 বার প্রদর্শিত
করেছেন (27,929 পয়েন্ট)   28 ডিসেম্বর 2025 "কবিতা" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

গণতন্ত্রের মুখোশ

মোহাম্মদ জাহিদ হোসেন  

গদ্যকবিতাimage | ২৮ ডিসেম্বর, ২০২৫


নেতা বলেন—  

“তোমরা আমাদের ভোটে জিতাও, 

দেশে গণতন্ত্র আমরা এনে দেব।”

কথা শেষ হতে না হতেই  

তোমাদের জন্মসূত্রে পাওয়া বাকস্বাধীনতা  

যখন-তখন কেড়ে নেব আমরা।  

বাধা দিলে?  

সমূলে উৎপাটন।  

রক্তনদীতে লাল জোয়ার বইয়ে দেব,  

মরা গাঙে যেন আবার প্রাণ ফিরে আসে—  

কেবল লাল রঙে।  

তোমরা আমাদের গালি দিলে  

আমরা সহাস্যে তালি দেব।  

হাসিমুখে গুনব—to be continued।  

সুযোগ দাও মাত্র কয়েক মাস,  

ছয়-সাত হাজার প্রাণ ঝেড়ে ফেলব অনায়াসে।  

কে গুনবে? কে মনে রাখবে?  

খাস জমি দাও, খালি জায়গা দাও,  

চাষের জমি, সরকারি জমি—  

সব আমাদের ছেলেপিলের নামে করে নেব।  

তোমরা থাকবে ফুটপাতে,  

আমরা থাকব পাহাড়ি প্রাসাদে।  

কাজ করতে দাও শান্তিতে।  

চাল, ডাল, তেল, গম, ছোলা, ময়দা, আটা—  

দাম আকাশছোঁয়া করে দেব।  

পেঁয়াজ? হ্যাঁ, হ্যাঁ, সেই নামটি!  

তোমাদের থালা থেকে গুটিগুটি সরিয়ে দেব।  

জবাব চাইলে দেবই—  

“উৎপাদন বাড়ানো আমাদের কাজ,  

মূল্য নিয়ন্ত্রণে আমাদের ভীষণ লজ্জা!”  

কর দাও আরও কর দাও।  

করের ওপর শাকের আঁটি আলগোছে চাপিয়ে দেব।  

ব্যাংকে টাকা ঢালো তোমরা,  

আমাদের শেয়ার ফুলে ফেঁপে উঠুক,  

সুইস ব্যাংকের খাতা কালো টাকায় ভরে উঠুক।  

খবর ছড়িয়ে পড়ছে আনাচে-কানাচে—  

সুইসে আমাদের দেশের এত টাকা জমা আছে যে,  

কয়েক বছর ধরে নাকি দেশবাসী  

ডাল-ভাত, দুধ-রুটি, খির-নাড়ু, মণ্ডা-মিঠাই খেয়েই বেঁচে আছে!  

তোমরা ঘুমিয়ে পড়লে দেশ জুড়ে,  

শেষে আমরাই তো থাকব জেগে।  

বিদেশি ঋণের দায়ে একদিন দেশ বিকিয়ে দেব।  

তাতে কার কী করার আছে?  

কার কী বলার আছে?  

কিছুই না।  

শুধু চুপ করে থাকা।  

যেমন থেকেছ সবসময়।  


#গণতন্ত্রেরমুখোশ #গণতন্ত্রকোথায়  

#নেতারপ্রতিশ্রুতি #জনগণেরকষ্ট  

#বাংলাদেশেররাজনীতি #সত্যকথা  

#ভাইরালকবিতা #গদ্যকবিতা  

#মোহাম্মদজাহিদহোসেন

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1382 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 27929। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
"নিজস্ব আইডিয়া"
Enolej ID(eID): 2283
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
তখন আমার কিশোরী বয়স— স্বপ্নরা প্রজাপতির ডানায় হাওয়ায় ভাসে। থালা হাতে দরজায় দাঁড়[...] বিস্তারিত পড়ুন...
19 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
এক মুঠো চালের বর শামীমা আকতার তখন আমার কিশোরী বয়স— স্বপ্নরা প্রজাপতির ডানায় হাও&#[...] বিস্তারিত পড়ুন...
17 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

নিজের ভেতর নির্বাসন কখনো কখনো মানুষ কোথাও যায় না— তবু তার ভেতর থেকে একটা মানুষ হারিয়ে যায়। চেনা ঘর থাকে, চেনা মুখ থাকে, জানালায় একই রোদ এসে প্রতিদিন দরজায় কড়া নাড়ে— শুধু ভেতরের মান[...] বিস্তারিত পড়ুন...
14 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
সেই প্রথম লগ্নে তাকে দেখেছিলাম, তারাখচিত অম্বর হতে চন্দ্রগলিত অলিন্দে। বিচলিত হ[...] বিস্তারিত পড়ুন...
35 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

সেই প্রথম লগ্নে তাকে দেখেছিলাম, তারাখচিত অম্বর হতে চন্দ্রগলিত অলিন্দে।সেই প্রথম লগ্নে তাকে দেখেছিলাম, তারাখচিত অম্বর হতে চন্দ্রগলিত অলিন্দে। বিচলিত হৃদয়ের স্পন্দন থেমেছিল বটে, তবে অ�[...] বিস্তারিত পড়ুন...
29 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    325 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    4 মন্তব্য

    16 টি আইডিয়া ব্লগ

  2. প্রিন্স ফ্রেরাসে

    123 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  3. ফাহিম আহমাদ

    61 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    3 টি আইডিয়া ব্লগ

  4. শামীমা আকতার

    41 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

...