[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

অভিনয়ের মুখোশ

১১৭ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

অভিনয়ের মুখোশ

মোহাম্মদ জাহিদ হোসেন

গদ্য কবিতা | ১২-১১-২০২৫image


তুমি বলতে—

“আমি তোমার কাছে কিছু শিখতে চাই।”

আমি জানি, মন থেকেই চাইতে।

কিন্তু আমার মনে হয়—

আমি কি পেরেছিলাম তোমাকে কিছু শেখাতে?

আমি চেয়েছিলাম তোমার বন্ধুত্ব।

ভেবেছিলাম—

দুজনে মিলেমিশে শিখব।

আমি চেয়েছিলাম ভাগ করে নিতে—

আমার সমস্ত অভিজ্ঞতা,

জীবনের গল্প।

তুমি অবাক হয়ে শুনতে।

উত্তরে বলতে না কোনো কথা।

আমি নিজের মন থেকে চেয়েছিলাম—

মানুষের ভালো-খারাপ দিকের সঙ্গে

তোমাকে পরিচয় করিয়ে দিতে।

যাতে তুমি বেশি অবাক না হও—

বর্তমানের নিত্য অভিনয় দেখে।

কীভাবে মানুষ স্বার্থের জন্য

নিখুঁত অভিনয় করে চলে—

একে অন্যের সঙ্গে।

আসলে আমি পারিনি তোমাকে

প্রকৃতভাবে শেখাতে।

কারণ—

সেই অভিনয়টা আমি জানি না।

আর তুমি?

তুমি কি শিখেছ—

নাকি শুধু অভিনয় করতে?


#অভিনয়ের_মুখোশ #মানুষের_স্বার্থ #বন্ধুত্বের_ভান #হৃদয়ের_কথা #বাংলা_গদ্যকবিতা #মানুষের_অনুভূতি #HumanTruth

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1574 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 32045। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: "নিজস্ব আইডিয়া"
eID: 1405
প্রকাশিত12 নভেম্বর 2025 (32,045 পয়েন্ট)
বিভাগকবিতা

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 247 ডানায় ধুলো, শহরে মুখোশ — আমরা আসলে কতটা জীবিত?

ডানায় ধুলো, শহরে মুখোশ — আমরা আসলে কতটা জীবিত? মোহাম্মাদ জাহিদ হোসেন বিশ্লেষণধর্মী।২৩ নভেম্বর ২০২৫ কল্পনা করো—ক্লান্ত, ধুলো লাগা ডানায় একটা প্রজাপতি ভুল করে শহরের মাঝখানে এসে বসেছে। আলো, কোলাহল, ধোঁয়া, কংক্রিট—চারদিকেই…

০ ০ ৪৯১ ৪ মিনিটের পড়া

পর্ব 266 মনুষ্যত্বের মুখোশ (বিশ্লেষণধর্মী)

মনুষ্যত্বের মুখোশ লেখকঃ মোহাম্মদ জাহিদ হোসেন লেখার ধরনঃ বিশ্লেষণধর্মী তারিখঃ ২৪ অক্টোবর ২০২৫ একটা বাস্তব কথা আছে—লুঙ্গিতে আগুন লাগলে যেমন খুললেও বিপদ, না খুললেও বিপদ, তেমনি সমাজে কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও…

০ ০ ৩২৮ ৩ মিনিটের পড়া

সভ্যতার মুখোশ

শহরের বুকে আজকাল মানুষের চেয়ে মুখোশের দাম বেশি, এখানে সত্য কথা বললে মানুষ একা হয়, মিথ্যে বললে চারপাশে ভিড় জমে বেশি। যে লোকটা ক্ষুধার কাছে মাথা নত করে, তার সততার বিচার বসে রাজপথে; অথচ কোটি টাকার হিসাব গিলে ফেলা মানুষ…

০ ০ ১৪ ২ মিনিটের পড়া

মুখোশ ও মহাকাল

রাজপথে এখনো টাটকা রক্তের ঘ্রাণ, অথচ তোমরা ক্ষমতার আতর ছিটিয়ে বলছো— সবই বসন্তের হাওয়া! তোমাদের জিহ্বায় এখন সাপের বিষ আর ঠোঁটে প্লাস্টিকের মেকি হাসি; নিজেদের পাপগুলো প্যাকেটে ভরে তোমরা খুব চতুরতায় বিলি করছো অন্যের দুয়ারে।…

০ ০ ১০৮ ৩ মিনিটের পড়া

মুখোশ ও মানুষ

শহরজুড়ে আজ অজস্র আয়না, কিন্তু কারো ছায়া ঠিক চেনা যায় না। সবাই এক একটা রঙিন মুখোশ পরে ঘোরে— কেউ হাসির আড়ালে বিষাদ ঢাকে, কেউবা দামী পোশাকে আড়াল করে— নিজের জীর্ণ সত্তাকে। তোমরা যাকে আকাশছোঁয়া সাফল্য বলো, আমি তার ভেতরে…

০ ০ ৯৭ ২ মিনিটের পড়া
...