Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

প্রসন্ন সকালের পরে

0 পছন্দ 0 অপছন্দ
451 বার প্রদর্শিত
করেছেন (27,929 পয়েন্ট)   02 ফেব্রুয়ারি "কবিতা" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

প্রসন্ন সকালের পরে

মোহাম্মদ জাহিদ হোসেন 

গদ্যকবিতা | ফেব্রুয়ারি ০২,২০২৬


তুমি কি সত্যিই পথ হারিয়েছ এই প্রসন্ন সকালে,

না কি ভিড়ের স্রোতে ভেসে যাওয়াটাকেই

নতুন দিশা বলে ধরে নিয়েছ?

যে একদিন অফবিট স্বপ্নের টুকরো কুড়িয়ে

রাস্তায় নেমেছিলে নির্ভীক,

ভাইরাল হওয়ার আগে যার চোখে ছিল

নিজস্ব আলো—

আজও কি সে আলো খুঁজে ফেরো

অন্য কারো পাতার ছায়ায়?

বলেছিলে,“অনর্গল লিখলে কবিতাও একদিন স্প্যাম হয়।”

বলেছিলে, আমার আবেগ নাকি অতিভারী,

তাতে নুয়ে পড়ে তোমার মন।

হেসে প্রশ্ন ছুড়েছিলে—“ম্যানকিপিং কাকে বলে জানিস?”

আমি জানতাম না উত্তর,

কারণ আমি শিখেছিলাম মানুষ হওয়া,

ম্যানেজড থাকা নয়।

আমি জানতাম না কীভাবে অনুভূতি মাপতে হয়,

কোথায় কমা দিলে আবেগ বিক্রিযোগ্য হয়,

আর কোথায় দাঁড়ি দিলে পোস্টে এনগেজমেন্ট বাড়ে।

তবে?

তবে কি সবই বিনোদন?

আলিঙ্গন শুধু ছবি তোলার অজুহাত?

আশ্লেষ মানে স্টোরির ব্যাকগ্রাউন্ড?

ইন্সটা-সর্বস্ব জীবনে

সুখী গৃহকোণও কি এখন বিজ্ঞাপন?

তবে তাই হোক।

আমার মনের ক্ষতবিক্ষত পটহোলে

জমে থাকা তরল—গরল না অমৃত,

সে বিচার তোমার প্রয়োজন নেই।

তুমি জানো না কোন রাতগুলো আমাকে জাগিয়ে রাখে,

কোন প্রশ্নগুলো ঘুম ভেঙে ভোরের কফিতে বিষ মেশায়।

তুমি জানো না কেন আমি নীরবতাকে এতটা ভয় পাই,

কেন শব্দ ফুরোলেই আমি নিজেকে হারাতে বসি।

তুমি জানো না,

এই প্রসন্ন সকালগুলোই আমাকে সবচেয়ে বেশি ভীত করে—

কারণ এখানেই মানুষ সবচেয়ে সহজে

অদৃশ্য হয়ে যায়।

একদিন হয়তো সত্যিই মিলিয়ে যাবো,

চিৎকার ছাড়া, অভিযোগ ছাড়া,

একটা বুদ্বুদের মতো— হালকা, ক্ষণস্থায়ী।

তখন কেউ লিখবে না,

“কোথায় গেল?”

কেউ সার্চও করবে না নাম।

শুধু এই কবিতাটুকু হয়তো কোথাও পড়ে থাকবে,

ভাইরাল নয়,

অফবিটও নয়—

শুধু প্রমাণ হিসেবে যে আমি একদিন অনুভব করেছিলাম,

এবং সেটাই ছিল আমার সবচেয়ে বড় অপরাধ।


#কবিতা #বাংলা_কবিতা #অফবিট_স্বপ্ন

#নীরবতা #আবেগ #আধুনিক_জীবন

#HumanPoetry #BanglaLiteratureimage

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1382 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 27929। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
Enolej ID(eID): 3329
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
গল্পের পরে মোহাম্মদ জাহিদ হোসেন  গদ্য কবিতা। ২৬ আগষ্ট, ২০২৬ কিছু গল্প শেষ হয়ে যায়, &#[...] বিস্তারিত পড়ুন...
46 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
স্থিরতার পরে মোহাম্মদ জাহিদ হোসেন  গদ্য কবিতা। ৫ আগষ্ট, ২০২৬ স্থিরতার পরে অনেকটù[...] বিস্তারিত পড়ুন...
46 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
শব্দের পরে মোহাম্মদ জাহিদ হোসেন গদ্য কবিতা ২৭ জুলাই, ২০২৬ একসময় মনে হতো,  সব অনু[...] বিস্তারিত পড়ুন...
57 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

এক অনির্বচনীয় যাতনা, ‎এক অবর্ণনীয় বেদনা, ‎আমার মস্তিষ্ককে খামচে ধরল, ‎প্রাণ, মন, র&[...] বিস্তারিত পড়ুন...
76 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
বিস্মৃতির পরে শামীমা আকতার যেদিন জগৎ-সংসার তুচ্ছ হবে—  পরিবার-পরিজনের সফলতা-ব্÷[...] বিস্তারিত পড়ুন...
137 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    325 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    4 মন্তব্য

    16 টি আইডিয়া ব্লগ

  2. প্রিন্স ফ্রেরাসে

    123 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  3. ফাহিম আহমাদ

    61 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    3 টি আইডিয়া ব্লগ

  4. শামীমা আকতার

    41 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

...