ভালোবাসার উত্তাপ
মোহাম্মদ জাহিদ হোসেন
গদ্য কবিতা | ১১ নভেম্বর ২০২৫
আমার ভালোবাসাকে তুমি
ভুল ভাবতে পারো, অথবা
আমার কিছু ভুলকে মিথ্যে
ভালোবাসাও ভাবতে পারো।
আমি প্রতিটা সময় আমার স্বপ্নের
ভেতর যে সব ফুল ফুটিয়েছি,
আমি চেয়েছি তুমি তার পাশে বসবে
তোমার সমস্ত ভালোবাসা দিয়ে।
দিন শেষে সমস্ত পাখি যেমন ফিরে
আসে আপন নীড়ে।
আমার অন্তরের ভিতর তোমার
জন্য ভালোবাসার যে তীব্র উত্তাপ—
তার থেকে বাঁচিয়ে রাখতে পারবে নিজেকে?
যদি বাঁচিয়ে রাখতে না পারো,
তবে আমার ভালোবাসার তীব্র
আগুনের পরশ তোমাকে টেনে নেবে—
আর সমাজের সবার ক্রমাগত তর্কের
ভেতরে ঢুকে যাবে তুমি আর তোমার সত্তা।
উত্তপ্ত আগুন যেমন বাতাসে রাখতে নেই।
ঠিক তেমনি সমাজের শত্রুর আগেই
আমার ভালোবাসার আগুন তোমাকে
হাসতে হাসতে শেষ করে ফেলবে।
#ভালোবাসার_উত্তাপ #প্রেমের_আগুন #হৃদয়ের_কথা #বাংলা_গদ্যকবিতা #মানুষের_ভালোবাসা
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।