Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

আমি তোমার রোদ্দুর

0 পছন্দ 0 অপছন্দ
602 বার প্রদর্শিত
করেছেন (27,848 পয়েন্ট)   07 অক্টোবর 2025 "কবিতা" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

image  

মোহাম্মাদ জাহিদ হোসেন

লেখার ধরণঃ গদ্যকবিতা

প্রকাশের তারিখঃ ০৭-১০-২০২৫


এই তো আজ তুমি নদীর একটি অংশ ছেড়ে চলে যাচ্ছ,

তোমার আঁচলে নদীর আত্মজীবনী লেখা রইলো।

মৃত্যুর মাত্র কয়েক মিনিট আগেও তুমি কাজল পরেছো,

তোমার চোখের কাজল ও কাঁন্নার মাঝখানে,

তোমার মুখে আমি ঢেলে দিয়েছি এক চামচ পানি।

হ্যাঁ, আমি এক চামচ পানি হয়ে,

এক চামচ অন্তর্জলি হয়ে,

তোমার ভেতরে একটি পূর্ণিমায় ভেসে যাওয়া আকাশে আমি বসতে চেয়েছিলাম।

আমি বলেছিলাম—এটা আকাশ নয়,

তবে লোকে বিরহী বলে ডাকে।

মনে আছে, যখন আমি তোমাকে প্রথম চুম্বন করেছিলাম,

তখন তুমি ছিলে লাজুক লতার মতো।

তুমি নদীর একটি অংশ ছেড়ে চলে যাচ্ছ।

ডাক্তার তোমার হাতের শিরা খুঁজে পায়নি,

দোষ তোমার নয়,

ডাক্তারের এতবার তোমার শরীর ফুটো করেছিল ওরা।

হয়ত সিরিয়ার মৃত্তিকাও এতবার ফুটো করেনি ইসরাইল।

তুমি পদ্মার একটি ঢেউ ছেড়ে চলে যাচ্ছ,

আমার মাছরাঙা সেই ঢেউয়ের ভেতর আটকে আছে।

সেই মাছরাঙার ঠোঁটে তোমার সংসার,

যেখানে নিউক্লিয়ার ফিজিক্স না পড়ে,

পড়ছে সাতটি তারার তিমির।

তবু আমি নদীর পলিমাটি মেখে,

একটু ভালো থাকার আশায় একদিন শহরে ঢুকে পড়েছিলাম।

কার্জন হলের সামনের পার্কে শুয়ে কালপুরুষের সঙ্গে তর্ক করেছি।

কালপুরুষ বলল—“নাও, দুই মহান খচ্চর এসে গেছে—

যৌনতা এবং মৃত্যু।

ওরা দুই সহোদর, যেটাকে তুমি বেছে নেবে, সেটাই তোমার।”

রাত দুটোর অ্যাম্বুলেন্সের ভিতর বসে আমি তোমার হাত ধরে বলেছিলাম—

“বলো, কোথায় কষ্ট?”

তুমি বলেছিলে—“কৃষ্ণচূড়ায়, পারমাণবিক পলিমাটিতে

আমার অসংখ্য জুঁইফুলে জ্বালা করছে।”

হাত থেকে একটানে চ্যানেল খুলে বললে—

“আমাকে বাঁচাও, ভালোবাসা দাও, আমি বাঁচতে চাই।

পৃথিবীতে আমি একটু শিউলির গন্ধ পেতে চাই।

আমার নাক থেকে রাইস টিউব সরিয়ে দাও।”

আমি বলেছিলাম—“এটা ইনটেনসিভ কেয়ার ইউনিট,

এখানে কোনও শিউলি গাছ নেই।”

তুমি বারবার বলতে চাইতে—“সিগারেট খেয়ো না।”

আমি উড়িয়ে বলতাম—“আমরা সবাই চিমনি সুইপার,

আমার কার্বনের সঙ্গে প্রণয় আর প্রণয়ের সঙ্গে মেটাস্টেসিস বহন করে চলেছি।”

একটা বিকেল বাঁচিয়ে রেখেছি ভালোবাসার জন্য,

গাছ থেকে ছিড়ে আনা আপেলে কামড় দিব বলে।

তুমি আমার হৃদয়ের একটি অংশ ছেড়ে চলে যাচ্ছ,

তবু তোমার আঁচল ধরে টানছে সংসারের মায়।

একটি পানকৌড়ি ডুব দিচ্ছে পুকুরে।

কেমোথেরাপির পর তোমাকে বেড়াতে নিয়ে গিয়েছিলাম,

তুমি বলেছিলে—“পানকৌড়ি দেখাও।”

একটি পাহাড়ি গ্রামে গিয়ে কী দেখেছিলে আমাকে আজও বলনি।

তুমি আমাদের একটি অংশ ছেড়ে চলে যাচ্ছ,

যেখানে বড় বড় টিপ পরতে তারা গাইছে—“আমায় মুক্তি, আলোয় আলোয়।”

তুমি সুবর্ণরেখার একটি অংশ থেকে চলে যাচ্ছ,

তোমার লিপস্টিক বলছে—“আমাদের নিয়ে চলো আয়নায়।”

তুমি আমার জীবনের একটি অংশ ছেড়ে চলে যাচ্ছ,

সত্যি চলে যাচ্ছ—

আমি তোমার আঁচল ধরে আছি,

আমি তোমার রোদ্দুর।


#গদ্যকবিতা #ভালোবাসা #বিরহ #মৃত্যু #অন্তর্জলি #মানবঅভিজ্ঞতা #সাহিত্য #বাংলা_কবিতা #মনোজ্ঞ_গদ্য

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1378 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 27848। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
"নিজস্ব আইডিয়া"
Enolej ID(eID): 1208
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
আমি তোমার রোদ্দুর   মোহাম্মদ জাহিদ হোসেন   ছোটগল্প | জানুয়ারি ২৪, ২০২৬   আজ তুমি &[...] বিস্তারিত পড়ুন...
453 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
আমি কবিতায় কবিতায় লিখেছি তোমার কথা,। গানেরই সুরেতে বলেছি তোমার কথা, জীবনের শুরু থ[...] বিস্তারিত পড়ুন...
177 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
গোধূলির আলোয় মিশে যাক সব কোলাহল, তোমার কাঁধে মাথা রেখেই কাটুক প্রতিটি প্রহর। জীবনে&[...] বিস্তারিত পড়ুন...
50 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

চুপচাপ চোখে চোখ রাখি, কথা রাখি ভেতরে। হাত বাড়াই, ছুঁতে চাই, কিন্তু তুমি কাছে নেই। হ&[...] বিস্তারিত পড়ুন...
204 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

তুমি প্রবৃত্তির রাজ, ধূর্তামি তোমার সাজ .         🖊️ —রফিক আতা— আমার স্পষ্ট স্মরণ আছú[...] বিস্তারিত পড়ুন...
422 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    244 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    3 মন্তব্য

    12 টি আইডিয়া ব্লগ

  2. প্রিন্স ফ্রেরাসে

    122 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  3. ফাহিম আহমাদ

    61 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    3 টি আইডিয়া ব্লগ

  4. শামীমা আকতার

    41 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

...