[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

রিজিক

৫৪৭ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

রিজিক
মোহাম্মদ জাহিদ হোসেন
লেখার ধরণঃ গদ্যকবিতা
পোস্টের তারিখঃ১৩-০৮-২০২৫


image দুনিয়ার সবচেয়ে পিওর জিনিস
যদি কিছু থাকে,
তা হলো রিজিক।
এটা লোনের চুক্তিতে বাঁধা নয়,
না জমির দাগে আটকে আছে।
এটা কোনো সিন্দুকে রাখা যায় না,
না পাহারাদারের চোখে রক্ষা হয়।
রিজিক আসে সেই আকাশ থেকে,
যেখানে হিসাব রাখে অদৃশ্য এক হাত।
তুমি চেয়ার-টেবিলে ক্যালকুলেটর
সাজিয়ে বসে থাকো,
সে তার সময়ে উড়ে এসে তোমার
কপালে বসবে,যদি সেটা তোমার হয়।
আর যদি না হয়,
তুমি জুতার ফিতা শক্ত করে,
দৌড়ে মরুভূমি পার হলেও
এক ফোঁটা ধুলোও হাতে পাবা না।
আমরা ভুলে যাই,
রিজিক হলো বাতাসের মতো,
দেখা যায় না, ছোঁয়া যায় না,
কিন্তু সময়ে তার স্পর্শে জীবন
ভরে ওঠে।
তাই অহংকারে নয়,
হতাশায়ও নয়,
রিজিককে স্বাগত জানাতে হয়
বিশ্বাস আর ধৈর্যের দরজা খুলে।
কারণ রিজিকের ডাকপিয়ন
কখনো দেরি করে না,
কেবল ঠিক সময়ে এসে
তোমার দরজায় কড়া নাড়ে।

#রিজিক #পিওর_থিং #জীবনের_হিসাব #বিশ্বাস #ধৈর্য #রিজিকের_ডাকপিয়ন #অদৃশ্য_নিয়ম #গদ্যকবিতা #মোহাম্মদজাহিদহোসেন #জীবনের_পাঠ


আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1574 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 32045। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: "নিজস্ব আইডিয়া"
eID: 1231
প্রকাশিত09 অক্টোবর 2025 (32,045 পয়েন্ট)
বিভাগকবিতা

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 112 নীরব রিজিক

নীরব রিজিক মোহাম্মদ জাহিদ হোসেন লেখার ধরন: গদ্যকবিতা তারিখ: ৪ নভেম্বর ২০২৫ রাত দুটো। A file without content cannot be uploaded. ফ ঘর অন্ধকার, শুধু ফ্রিজের আলোটা জ্বলছে— যেন কেউ ভুলে গেছে বন্ধ করতে। ছোট ছেলে রাকিব ঘুমের…

০ ০ ৫৫৩ ২ মিনিটের পড়া

পর্ব 15 রিজিক ও প্রশান্তি

রিজিক ও প্রশান্তি রিজিকে যার অগাধ বিশ্বাস, মনে নেই কোনো ভয়, অন্যের সুখ দেখে তার কভু হিংসা তো নাহি হয়। পায়নি যা কিছু নিজের জীবনে, নেই তাতে আফসোস, অন্যের পাওয়া দেখে সে মনেতে জাগায় না কোনো রোষ। মনে জাগে শুধু তীব্র বাসনা…

০ ০ ১৮৩ ১ মিনিটের পড়া

📚 বইয়ের খসড়া মেঘে মেঘে রোদ্দুর

মেঘে মেঘে রোদ্দুর খুঁজি, ধূসর আকাশ জুড়ে, হারিয়ে যাওয়া স্বপ্নগুলো ফিরবে কি আর ঘুরে? কালো মেঘের বুক চিরে যে রোদ নামে একদিন, তেমনি করে দুঃখ পেরিয়ে হাসবে আমার ঋণ। কত রাতের নীরব কান্না লুকিয়ে রেখেছি মনে, কত ব্যথা ফুল…

০ ০ ২০ ১ মিনিটের পড়া

পর্ব 119 ডিসেম্বরের উনত্রিশ

‎ভুলিনি ডিসেম্বরের উনত্রিশে তোমার প্রস্থান, ‎ভুলিনি ভাঙা রাস্তার মোড়ে অপেক্ষার দাস্তান। ‎অবেলায়, ভ্যাপসা রোদ্দুরে—জাপসা মনে পড়ে, ‎ছটফট ত্রস্ত হলরুম, পরীক্ষার পাতার পরে। ‎ ‎হিজাবের তরে, মুগ্ধতার অভ্যন্তরে, ‎দেখিনি কভু তব…

০ ০ ৭২ ১ মিনিটের পড়া

তোমার কাঁধে

গোধূলির আলোয় মিশে যাক সব কোলাহল, তোমার কাঁধে মাথা রেখেই কাটুক প্রতিটি প্রহর। জীবনের পথ যত দীর্ঘই হোক না কেন— এমনি করেই শক্ত করে আঁকড়ে রাখব তোমার হাত, সূর্যাস্তের এই সোনালী মায়ায় লিখে রাখব আমাদের ভালোবাসার উপাখ্যান।…

০ ০ ৬৬ ১ মিনিটের পড়া
...