Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

এক গুচ্ছ রজনীগন্ধা

0 পছন্দ 0 অপছন্দ
75 বার প্রদর্শিত
করেছেন (27,929 পয়েন্ট)   03 জানুয়ারি "কবিতা" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

এক গুচ্ছ রজনীগন্ধাimage

মোহাম্মদ জাহিদ হোসেন  

গদ্যকবিতা। জানুয়ারি,০৩, ২০২৬  


জানালা দিয়ে সামনের দিকে তাকিয়ে আছি।

সামনে, ছোট্ট এক খরগোশছানা

দুপুরের রোদে গা ছড়িয়ে নিচ্ছে সামান্য উত্তাপ।

আজ আকাশটা অদ্ভুত রকম মেঘশূন্য।

গত রাতে এক ফোঁটাও ঘুম আসেনি।

ঘুমহীন চোখের নিচে তোমাকে নিয়ে

কি আর সত্যিই ঘুমানো যায়?

আজ চোখে তেমন আলো নেই,

মনে হচ্ছে—চশমা পরা দরকার।

আজ চশমা পরব।

আজ গায়ে দেব সাদা, শুভ্র পাঞ্জাবি।

শুভ্র পাঞ্জাবি তোমার ভীষণ পছন্দের।

একবার এই পাঞ্জাবিতেই

তুমি হাতের কাজে লিখেছিলে আমার নাম।

জানো, সেটা কোথায় যেন হারিয়ে গেছে।

মোড়ে একটা ফুলের দোকান আছে—

ফুলওয়ালাকে আগেই বলে রেখেছি

এক গুচ্ছ রজনীগন্ধার কথা।

জানি, রজনীগন্ধা দেখলে তুমি হাসবে।

চোখভরা ভালোবাসা নিয়ে বলবে,

“তাহলে তোমার মনে আছে?”

আমি কিছুই বলব না,

শুধু তোমার হাসিটা চেয়ে চেয়ে দেখব।

জানি, আজ তুমি একটু রাগ করবে।

মুখ ঘুরিয়ে বসে সময় জানতে চাইবে।

আমি বলতে পারব না—

তোমার দেওয়া ঘড়িটা যে আর চলে না।

আবার জানতে চাইবে, আর কী এনেছি।

এখনও বেতন হয়নি।

শত অভাবের মধ্যেও

তোমার পায়েলখানি সঙ্গে করে এনেছি।

তোমার পায়ে পরিয়ে দেব।

অভিমানী কণ্ঠে বলবে,

“এত দেরি করলে কেন?”

তোমার মুখে এই কথাটা শোনার জন্যই

যে আমি দেরি করি—

তা হয়তো কোনোদিন বুঝবে না।

রোদে রোদে উত্তাপ বয়ে যায়।

জানি, সন্ধ্যা নেমে আসবে।

কথা আদায় না করে তুমি ছাড়বে না।

তাই এক গুচ্ছ রজনীগন্ধা

তোমার বুকের ওপর রেখে,

শেষবারের মতো তোমার দিকে তাকিয়ে

ধীরে ধীরে ফিরে যাব নিজের পথে—

তোমার চলে যাওয়ার বার্ষিকীতে।


#একগুচ্ছরজনীগন্ধা #গদ্যকবিতা #ভালোবাসারস্মৃতি #বিরহ #প্রতীক্ষা

#বাংলাসাহিত্য #মানুষেরকথা #নীরবভালোবাসা

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1382 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 27929। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
"নিজস্ব আইডিয়া"
Enolej ID(eID): 2724
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


এক গুচ্ছ শাপলা তুলে-ঝুলিয়ে দিব কানের দুলেআর কিছুটা খোঁপার চুলেআমি তুমি নদীর কূলে।দ&[...] বিস্তারিত পড়ুন...
277 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
তখন আমার কিশোরী বয়স— স্বপ্নরা প্রজাপতির ডানায় হাওয়ায় ভাসে। থালা হাতে দরজায় দাঁড়[...] বিস্তারিত পড়ুন...
19 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
এক মুঠো চালের বর শামীমা আকতার তখন আমার কিশোরী বয়স— স্বপ্নরা প্রজাপতির ডানায় হাও&#[...] বিস্তারিত পড়ুন...
17 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

"আমি তোরই ছায়া" আল-আমিন (আলো) চুপচাপ সন্ধ্যা নামে জানালার কাচে, কেউ নেই ডাকে,কেউ নেই কাছে।  হাওয়ারও শব্দ আজ থেমে আছে বুকে, যেন কারো স্পর্শ ছিল হারিয়ে গেছে সুখে। ঘরভর্তি নিঃশ্বাস, তবু শূন্যতা ব�[...] বিস্তারিত পড়ুন...
47 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
তুমি ছিলে আল-আমিন (আলো) চলে গেলে— বললে না কেন ফিরবে না আর? তোমার নিঃশ্বাস এখন শুধু স্ম&#[...] বিস্তারিত পড়ুন...
45 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    325 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    4 মন্তব্য

    16 টি আইডিয়া ব্লগ

  2. প্রিন্স ফ্রেরাসে

    123 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  3. ফাহিম আহমাদ

    61 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    3 টি আইডিয়া ব্লগ

  4. শামীমা আকতার

    41 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

...