Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

এক মাতাল রাতের অসমাপ্ত প্রেম

৮ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

এক মাতাল রাতের অসমাপ্ত প্রেম

মোহাম্মদ জাহিদ হোসেন

গদ্য কবিতা

(পুরোনো ডায়েরির পাতা থেকে...)

১০ নভেম্বর ২০২৬


অতিরিক্ত মাত্রায় তিক্তজল পান করে আমার বন্ধু বাবলু অসংলগ্ন সব বিলাপ বকছে। মাতাল চোখে বাবলু যেন প্রেয়সীর অবয়বের মাঝে দেখতে পাচ্ছে রূপকথার ডাইনিকে।

তবে আমি তিক্তজল পান করলে বাবলুর মতো তাল হারিয়ে অসংলগ্ন বিলাপ বকি না।

বরং আমি প্রেমিক হয়ে উঠি, এক বিমুগ্ধ প্রেমিক।

সে সময় তোমাতে আমি ধরণী দেখি।

তোমাতে আমার সুখ দেখি।

ইচ্ছে করে সমস্ত শব্দের পশরা সাজিয়ে তোমার গুণকীর্তন করি।

অনুনয়-বিনয় করি।

সুন্দর তুমি।

সুন্দর তুমি।

সুন্দর তুমি...

কথা কও প্রেয়সী।

কথা কও। হাসো! একটু হাসো।

কতদিন তোমার হাসিমাখা মুখ দেখি না।

এই তোমার হাসিমাখা মুখ অন্য কোনো কাননে ফুটবে না!

ও প্রেয়সী, কথা কও। হাসো। একটু হাসো।

একটু... একটু... প্লিইইজ! একটু...

আজ অনেক দিন পর পুরোনো ডায়েরির এই মাতাল বাক্যগুলোতে চোখ পড়ল।

ডায়েরির পাতায় লেখা বাক্যগুলো বিদগ্ধ এক মাতাল রাতের সাক্ষী হয়ে লেপ্টে আছে ডায়েরির শরীরে।

তখন নববর্ষের অবকাশ।

গ্রামবাংলার পথে পথে নতুন আমেজ।

পুরোনোকে ছেড়ে নতুনকে বরণ করার এক উৎসবমুখর আয়োজন।

অনেক খুঁজেও তোমার দেখা না পেয়ে,

উপায়ান্তর না দেখে নববর্ষের দিন তোমাদের বাড়িতে উপস্থিত হলাম।

তুমি বিব্রত হলে, ক্ষেপেও গেলে।

এমন হুট করে কোনো প্রেমিক তার প্রেমিকার দুয়ারে গিয়ে হাজির হয়! বাড়ির লোক কী ভাববে?!

অথচ কথা ছিল, এ দিন নন্দনপুরে তুমি মেলায় আসবে।

আমিও আসব বাবলুর সঙ্গে, নন্দনপুরের মেলায়।

তারপর একসঙ্গে আমরা মেলা দেখব, ঘুরব, আড্ডা দেব।

কিন্তু তুমি আসনি!

তোমার না আসার সূত্র ধরেই এই মদ্যপ রাত কিংবা মাতাল বাক্যসমূহের রচনা।

হা হা হা...

প্রিয়তমা, আমি জানি, সম্পর্কের পিঠ ভেঙে সেই ভাঙা পিঠে নতুন করে গড়ে ওঠা সম্পর্ক লতাগুল্মের মতো জড়িয়ে ধরেছে তোমাকে।

তুমি এখন এক মাতৃপাখি!

তোমার আঁচলতলে নিরাপদে বাস করে একটি বাগান, এক ঝাঁক নিষ্পাপ শিউলি, জবাপ্রাণ...

জানো প্রিয়তমা,

মাত্রাতিরিক্ত তিক্তজল পান করলে আমি এখনো ধ্যানে বসি।

আমার ধ্যানে তুমি থাকো।

আমার ধ্যানে মেঘ থাকে।

আমার ধ্যানে হৈমন্তী থাকে।

ধ্যানশেষে শব্দের মায়ায় মায়ায় তোমাকে লিখতে ইচ্ছে করে।

মেঘকে লিখতে ইচ্ছে করে।

হৈমন্তীকে লিখতে ইচ্ছে করে।

অথচ কলম থেমে যায়।

আমি লিখি,

আবার লিখি না!

তুমি, মেঘ আর হৈমন্তী যেন আমার মাতালকাব্যের চাপা কান্না।#image

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 মাস 2 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1551 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 31564। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 5287
প্রকাশিত3 দিন (31,564 পয়েন্ট)
বিভাগকবিতা

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

নর্দমার কুকুর

তোরা মানুষ নয় তো পাষণ্ড মানুষের খেঁকুর দল, খিদে পেলে ছাড়িস না তোরা, ছোট্ট শিশু—শরীরে নেই যার বল। তোরা যে এক নর্দমাতে বেড়ে ওঠা সেই কুকুর, বাচ্চা শিশুর রক্ত খেয়ে উঠলো কি তোদের তৃপ্তির ঢেকুর? তোদের বিচার কারা করবে?…

নিঃশব্দ ঝগড়ার আসর

তোমাকে নিয়ে রোজ বাতাসের সাথে ঝগড়ার আসর বসাই, বাতাস বলে, সে নাকি তার মৃদু ছোঁয়ায় তোমায় দেখার জন্য ব্যাকুল আমার অস্থির মনটাকে শান্ত করতে পারবে। বলো তো দেখি, তোমায় দেখার এই চোখের ক্ষুধা কি বাতাস মেটাতে পারবে? চাঁদের সাথে…

ধানের গন্ধে সন্ধ্যা নামে

দিন ফুরিয়ে এলে এই বাংলার মাঠে কে যেন ছড়িয়ে দেয় হলুদ পাতার ঘ্রাণ, দূরের নদীতে তখন ডুবে যায় রোদ, ঘরে ফেরে পাখি—নীরব অভিমানে। বাঁশবনের পাশে যে পথটি হারিয়ে গেছে, সেখানে আজও ঘাসের বুকে শিশির জমে; কোনো এক অচেনা পায়ের…

প্রেয়সীর চোখে যে সন্ধ্যা নামে

তোমাকে দেখেছি আমি একদিন— ধানসিঁড়ি নদীর ধারে, যখন আকাশে সন্ধ্যা নামে পাখিরা ফেরে নীড়ের অন্ধকারে। তোমার চোখে কী এক বনলতা ছিল— ক্লান্ত পৃথিবীর মতো শান্ত, যেন বহু শতাব্দীর পথ হেঁটে এসে সেখানে থেমেছে আমার সমস্ত ক্লান্তি।…

একই সন্ধ্যা, তবু ভিন্ন কেন?

একই সন্ধ্যা, তবু ভিন্ন কেন একই সন্ধ্যা নামে প্রতিদিন, একই আকাশ, একই আলো, একই পথে মানুষ ফেরে, তবু আজ কেন লাগে কালো? একই জানালা, একই ঘর, একই চেয়ারে বসি আমি, একই বাতাস ছুঁয়ে যায়— তবু কোথায় হারাল স্বামী? না, এ কোনো প্রেমের…

...