অভিকের জীবন ছিল দীর্ঘ শূন্যতার পথ।
তার চারপাশে ছিল মানুষ,
কিন্তু কেউ ছিল না তার হৃদয়ের ভেতরে।
হঠাৎ একদিন,ভাগ্যের দরজা খুলল।
সে পেল আলো, পেল ভালোবাসা,
পেল এক সঙ্গী,
যে তাকে নতুন করে বাঁচতে শিখাল।
প্রথমদিনগুলো,কেমন যেন কবিতার
মতো ছিল।
ভোরের শিশিরে তার হাসি,
রাতের নীরবতায় দীর্ঘ আলাপ,
ছোট ছোট যত্নে ভরা দিন।
অভিক ভাবল,
এ আলো চিরকাল তারই থাকবে।
কিন্তু সে ভুল করল।
সে বুঝল না,ভালোবাসা কোমল, ফুলের মতো।
অবহেলায় তা ঝরে যায়,অযত্নে তা ভেঙে পড়ে।
অভিক যত্ন নিল না,বোঝার চেষ্টা করল না,
অন্যের কষ্টকে ছোট ভাবল।
আর একদিন, সে দেখল আলো নিভে গেছে।
তার প্রাপ্তি ফসকে গেছে আঙুলের ফাঁক দিয়ে।
তখন অভিকের বুক ফেটে উঠল দীর্ঘশ্বাসে,
"কেন আমি সময়মতো বুঝতে পারলাম না?
কেন আমি প্রাপ্তিকে রক্ষা করতে শিখলাম না?"
এটাই মূর্খতার মূল্য।
এক আগুন, যা ভেতরে ভেতরে পোড়ায়,
কিন্তু বাইরে থেকে কেউ দেখে না।
অভিকের গল্প আসলে এক চিরন্তন সত্য।
প্রাপ্তি শুধু পাওয়া নয়,
প্রাপ্তিকে ধরে রাখাই আসল শিল্প।
অভিকও দেরি করেছিল,তাই সে হারিয়েছে।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।