নীলাভ ভেলা
মোহাম্মদ জাহিদ হোসেন
গদ্যকবিতা | জানুয়ারি ৩০, ২০২৬
তোমার নীল চোখে আমি হারাই নিজেকে,
যেখানে লুকানো থাকে হাজার বছরের অজানা গল্প,
যেন সমুদ্রের তলদেশে ছড়ানো নীরব কাহিনী।
চোখ হাসে—ঝকঝকে সকালে ওঠা আকাশের মতো,
আলোর ঝলকানি মেখে প্রতি ক্ষণ যেন সোনালি স্বপ্ন ছড়ায়।
হঠাৎ কালো মেঘ এসে ঢেকে দেয়,
বিষাদের ঢল নামে ভেতরে,
তবু সেই অন্ধকারের নীচে লুকানো থাকে
অপ্রকাশিত আনন্দের ছোট ছোট ফোয়ারা।
নীলাভ চোখে দিগন্তের রেখা মিশে যায়,
সমুদ্রের গভীরে মিলিয়ে যায় আমার হারানো আশা,
আমার স্বপ্নের নৌকা।
তোমার চোখে ভাসে নিরব তরঙ্গের সঙ্গীত,
বাতাসের কোমল সুরে বাজে নীলাভ নূপুরের প্রতিধ্বনি, যা হৃদয়ের গহীনে অমলিন।
প্রকৃতির অপার বিস্ময়,
ঝলমলে আকাশ, উজ্জ্বল নদী,
সবকিছু যেন তোমার চোখে কেন্দ্রিত।
আমি সমুদ্র দেখি,
আমার গল্প খুঁজে পাই ঢেউতে,
কবিতা খুঁজে পাই প্রতিটি ফোয়ারে,
গানের সুর খুঁজে পাই বাতাসের নীলায়।
নীল চোখের ভেলায় ভেসে যায় আমার আনন্দ, বেদনা, আশা,
সব মিলিয়ে এক অদৃশ্য সঙ্গীত।
নীলাভ চোখ, তুমি শুধু চোখ নও—তুমি আকাশ, তুমি সমুদ্র, তুমি সেই সব কাহিনী
যা জন্ম দেয় নতুন স্বপ্ন, যা জন্ম দেয় নতুন ভোর।
এমনকি নীরবতায়ও তোমার নীল চোখ বলে—
“চল, হারাবি না, ভেসে যাবি,
ভোরের আলো আমাদের জন্য অপেক্ষা করছে।”
#কবিতা #নীলাভ_চোখ #সমুদ্র #স্বপ্ন
#মায়া #ভোরের_আলো #বাংলা_কবিতা
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।