Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

খেলার মাঠ, ভোটের দেশ

0 পছন্দ 0 অপছন্দ
4 বার প্রদর্শিত
করেছেন (19,423 পয়েন্ট)   7 ঘন্টা পূর্বে "কবিতা" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

খেলার মাঠ, ভোটের দেশimage

মোহাম্মদ জাহিদ হোসেন

গদ্য কবিতা । ০১ জুন , ২০২৬


শিশুরা যেভাবে খেলে—হাত ধরাধরি করে,

দৌড়ে গিয়ে আবার ফিরে আসে,

ধুলো মেখে পড়ে যায়,

আবার উঠে দাঁড়ায়,

তেমনি করেই মানুষ একদিন গণতন্ত্র শিখেছিল।

বিকেলের পড়ন্ত আলোয় যখন ছায়া আসল 

শরীরের চেয়ে বড় হয়ে ওঠে,

গলির মুখে কিংবা বাড়ির সামনের ফাঁকা জায়গায়

তারা বানিয়ে নেয় নিজেদের পৃথিবী।

সেখানে হার মানে শেষ নয়,

আবার খেলা শুরু হয় নতুন দমে, নতুন শ্বাসে।

যে হেরে যায়, সে-ও জানে—

পরের রাউন্ড বলে কিছু আছে।

বন্ধুর হাত ছেড়ে দিলে খেলা জমে না।

কিন্তু আমরা বড় হতে হতে খেলার সহজ 

নিয়মগুলো ভুলে গেছি।

জিততেই হবে—এই ভয়ংকর তাড়নায়

আমরা হাত চেপে ধরেছি এত শক্ত করে

যে সাথিরাই বিরক্ত হয়ে সরে গেছে।

আমরা বুঝেছি— চিৎকার যত বেড়েছে,

লক্ষ্য তত ঝাপসা হয়েছে।

রাগের গতি দৌড়ের গতিকে ছাড়িয়ে গেলে

দল ভেঙে যায়।

ক্যাপ্টেন হওয়া মানে সবার আগে দৌড়ানো নয়,

বরং ক্লান্ত মানুষটার শ্বাস শুনতে পারা।

আমাদের ত্রুটিগুলো যদি অভ্যাস হয়ে যায়,

তাহলে সেগুলো একদিন

শিকলের মতো শক্ত হয়ে দাঁড়ায়।

তখন আর সামনে এগোনো যায় না।

তাই আত্মবিশ্বাস দরকার—

যে আত্মবিশ্বাস গলার স্বর শুকিয়ে যেতে দেয় না,

ভুরু কাঁপতে দেয় না,

অকারণে ঘৃণা শেখায় না।

এই রাউন্ডেও আমরা হেরেছি।

রুমাল খসে পড়েছে বুক থেকে।

প্রতিপক্ষ আরাম পেয়েছে।

আমাদের পা কাঁপছে মাঠের ধুলোয়।

সন্ধ্যার আলোয় মুখগুলোও

চেনা যাচ্ছে না ঠিকঠাক।

তবু আমরা বসে পড়েছি পাশাপাশি।

হাঁপাচ্ছি।

কারও জামায় ঘামের দাগ,

কারও চোখে অপমানের জল।

তারপরও কেউ কাউকে ছেড়ে যায়নি।

কারণ আমরা জানি—

ভালো মানুষ হেরে যেতে পারে,

পরাস্ত হতে পারে,

এমনকি মরে যেতেও পারে।

তবু অসৎ হয়ে জেতার চেয়ে

সৎ থেকে হেরে যাওয়া অনেক বেশি শান্তির।

ম্যাজিকের বাক্সে লুকানো প্রতারণা

একদিন না একদিন ধরা পড়েই যায়।

কবুতর বের করার হাতসাফাই

চিরকাল মানুষকে বোকা বানাতে পারে না।

তাই যা নেই, তাকে আছে বলো না।

যা সত্য, তাকে আড়াল করো না।

ছলচাতুরি শেখিও না কাউকে।

রাতে ঘুমোতে যাওয়ার আগে

নিজেকে শুধু এইটুকু জিজ্ঞেস করো—

আজ আমি মানুষের পাশে ছিলাম তো?

যদি উত্তর “হ্যাঁ” হয়,

তাহলে আগামীকাল

আজকের চেয়ে একটু বড় মানুষ হয়ে ওঠা

এখনো সম্ভব।


#বাংলাকবিতা #কবিতা #আধুনিককবিতা #মানুষ #ভোট #খেলারমাঠ #সততা #সমাজ #বাংলাসাহিত্য #জীবনেরকবিতা

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 8 মাস ধরে, এবং এ পর্যন্ত 962 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 19423। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
Enolej ID(eID): 3970
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


গণতন্ত্রের পাচনতন্ত্রে আজ তীব্র পচন; চারদিকে উৎসবের সাজ, বাতাসে প্রতিশ্রুতির উৎকট &[...] বিস্তারিত পড়ুন...
45 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
কালো বরফের দেশ মোহাম্মদ জাহিদ হোসেন   গদ্যকবিতা | জানুয়ারি ২২, ২০২৬ সিরিজ-নিঃশ্বাস[...] বিস্তারিত পড়ুন...
46 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
ক্ষুধার কোনো দেশ নেই মোহাম্মদ জাহিদ হোসেন ছোট গল্প। এপ্রিল ২৩, ২০২৬ শহরের ভোরটা আজ[...] বিস্তারিত পড়ুন...
237 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

আমি লাল-সবুজের দালাল  ভালোবাসি প্রিয়ো দেশ টা  সীমান্তে দাঁড়িয়ে জীবন দিবো তবু দিবো না প্রিয় দেশ টা। আমি লাল-সবুজের দালাল ভালোবাসি প্রিয়ো দেশটা.. শুয়োররা ভুলে গেছে শহীদের ত্যাগ ভুলে গেছে আব�[...] বিস্তারিত পড়ুন...
76 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
আপনাকে যদি প্রশ্ন করা হয়,"বিশ্ববিদ্যালয় কী ও বিশ্ববিদ্যালয়ের কাজ কী?" আপনি তখন কী উত্[...] বিস্তারিত পড়ুন...
117 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    121 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  2. আল-মামুন রেজা

    41 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

  3. মো:তোফায়েল আহমেদ

    31 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    1 আইডিয়া ব্লগ

  4. শামীমা আকতার

    20 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    0 টি আইডিয়া ব্লগ

...