Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

বৃষ্টিভেজা এক বিকেল

0 পছন্দ 0 অপছন্দ
106 বার প্রদর্শিত
করেছেন (27,603 পয়েন্ট)   20 জুন "কবিতা" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

বৃষ্টিভেজা এক বিকেলimage

মোহাম্মদ জাহিদ হোসেন

গদ্য কবিতা । ২০ জুন,২০২৬


কী একটা কারণে সেদিন কলেজ ছুটি হয়ে গিয়েছিল।

আমি আকাশ, আর আমার বন্ধু সৃজন, বৃষ্টি, পলাশ আর মেঘ ঠিক করলাম সিনেমা দেখতে যাব। 

সিনেমা হলে একটা দারুণ সিনেমা এসেছে, 

সবাই মিলে দেখব। 

খরচের বেশিরভাগটাই দেবে সৃজন। 

এ ব্যাপারে ও বরাবরই দিলদার। 

এমনটা ও পারে, আমরা বাকিরা ঠিক ততটা নই।

এই নিয়ে পলাশের আপত্তির শেষ নেই।

কেন ও সব টাকা দেবে? 

নিজেদের খরচ নিজেদেরই করা উচিত। 

ওর ঘাড়ে সব চাপাব কেন?

আমি হেসে বললাম,

থাক না। 

তুই না হয় অন্য কোনোদিন খরচ করিস।

বাস ছুটে চলেছিল। 

রমনার বিস্তীর্ণ মাঠ পিছনে সরে যাচ্ছিল ছবির মতো। জানলার বাইরে সবুজের ওপর হালকা রোদ পড়েছিল, অথচ বৃষ্টির মুখ দেখে মনে হচ্ছিল অন্য কিছু।

আমি বললাম,

কিরে বৃষ্টি, তোর কি মন খারাপ?

বৃষ্টি জানলার বাইরে তাকিয়েই বলল,

ঠিক ধরেছিস। 

বাবার শরীর খুব খারাপ। 

বেরোনোর আগে দেখে এলাম। 

কী জানি, বাড়ি ফিরে কী খবর শুনব।

মেঘ সঙ্গে সঙ্গে বলে উঠল,

কিরে, তুই সুযোগ পেলেই আকাশের সঙ্গে এত গুজগুজ ফুসফুস করিস কেন? 

আমি কি তোর বন্ধু না?

বৃষ্টি এবার হেসে ফেলল।

ও আমার বাবার খবর নিচ্ছিল। 

তোর কি হিংসে হচ্ছে?

মেঘ কিছু বলার আগেই সৃজন গম্ভীর গলায় বলে উঠল,

তোরা এবার থামবি? ফার্মগেট  এসে গেছে।

আমরা বাস থেকে নামতেই আকাশ ফেটে বৃষ্টি নামল।

মুহূর্তের মধ্যে ঝমঝমিয়ে জল নেমে এল চারদিকে। কারও কাছে ছাতা ছিল না। 

প্রথমে একটু দৌড়ঝাঁপ করলেও পরে বুঝলাম, 

লাভ নেই।

অগত্যা আমরা বৃষ্টির কাছেই আত্মসমর্পণ করলাম।

সবচেয়ে চুপচাপ থাকা পলাশই হঠাৎ চিৎকার করে উঠল,

আয় বন্ধুরা! আজ সিনেমা-টিনেমা বাদ। 

চল, অসভ্যের মতো ভিজি। 

সিনেমা অন্যদিন দেখা যাবে।

আমরা হেসে উঠলাম।

তারপর কে কখন কার হাত ধরেছিল মনে নেই। 

শুধু মনে আছে, আমরা বৃষ্টির মধ্যে হাঁটছিলাম, 

গলা মিলিয়ে গাইছিলাম—

"আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে..."

সিনেমাটা আর দেখা হয়নি।

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর ধরে, এবং এ পর্যন্ত 1366 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 27603। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
Enolej ID(eID): 4100
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
নুনের স্বাদে লেখা এক বিকেল মোহাম্মদ জাহিদ হোসেন ছোট গল্প  । ২৮ মে, ২০২৬ যে সময় জীবনú[...] বিস্তারিত পড়ুন...
221 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

"আমি তোরই ছায়া" আল-আমিন (আলো) চুপচাপ সন্ধ্যা নামে জানালার কাচে, কেউ নেই ডাকে,কেউ নেই কাছে।  হাওয়ারও শব্দ আজ থেমে আছে বুকে, যেন কারো স্পর্শ ছিল হারিয়ে গেছে সুখে। ঘরভর্তি নিঃশ্বাস, তবু শূন্যতা ব�[...] বিস্তারিত পড়ুন...
45 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
তুমি ছিলে আল-আমিন (আলো) চলে গেলে— বললে না কেন ফিরবে না আর? তোমার নিঃশ্বাস এখন শুধু স্ম&#[...] বিস্তারিত পড়ুন...
43 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
অন্য এক সকাল   মোহাম্মদ জাহিদ হোসেন   গদ্য কবিতা। ২৫ জুন, ২০২৬ আমারও কিছু সকাল আছে[...] বিস্তারিত পড়ুন...
92 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
ইশকের জগতে তো কেবল ইশকই মানান, ‎প্রাপ্তির হিসাব সেখানে নিছকই বেমানান। ‎ ‎ইশক মা÷[...] বিস্তারিত পড়ুন...
495 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1504 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    74 টি আইডিয়া ব্লগ

  2. রফিক আতা

    350 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    17 টি আইডিয়া ব্লগ

  3. প্রিন্স ফ্রেরাসে

    125 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  4. অমিত দত্ত দিলু

    124 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

...