[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

সুখের সব স্বপ্ন (কথোপকথন)

৫৬২ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

সুখের সব স্বপ্ন (কথোপকথন)

মোহাম্মদ জাহিদ হোসেন

ধরণ: কথোপকথনimage

পোস্টের তারিখ: ১৮ অক্টোবর ২০২৫


অভিক: আমি যে তোমার কাছ থেকে কিছু শিখতে পারছি… পারছি শিখতে কীভাবে ভালোবাসতে হয়, এজন্য তোমাকে সত্যিই অনেক ধন্যবাদ।


নিশি: আরে! তুমি কি বলছ! আমি ভালোবাসার কতোটুকুই বা জানি যে, তোমাকে শিখাবো। আমি শুধু স্বপ্ন বুনতে পারি।


অভিক: স্বপ্ন… সবাই কি জানে স্বপ্ন বোনা মানে কী?


নিশি: না… শুধু তুমি জানো। তুমি যে হাতাশা আর ধ্বংসের মাঝে দাঁড়িয়ে জীবনের স্বপ্ন দেখতে পারো, অলীক সব স্বপ্ন।


অভিক: ঠিক তাই। মনের ক্যানভাসে আমি এঁকে ফেলি সাত রঙের আলপনা। রংধনুর রঙ মাঝে মাঝে আমাকে নিয়ে যায় সেই খানে, যেখানে কেবল মনের মাধুরী মিশিয়ে বুনন করি সব রঙের স্বপ্ন।


নিশি: তাহলে তোমাকে কিছু শেখানো তো অপ্রয়োজনীয়। কারণ তুমি নিজেই সেই রঙ, যার স্বপ্ন আমি বুনে ফেলি আমার স্বপ্নের সীমারেখায়।


অভিক: একটুও মিথ্যা নেই… তোমার কাছ থেকেই শিখেছি রংধনুর রঙ দেখা, শিখেছি স্বপ্ন তৈরি করা। বাস্তবে ছুঁয়া না গেলেও, কল্পনায় ছুঁয়েছি তাকে; মেখেছি তার রঙ সমস্ত শরীরে। আর তাতেই পেয়েছি পরম সুখ।


নিশি: জানো তুমি? এগুলো আমি কেঁড়ে নিয়েছি তোমার কাছ থেকে।


অভিক: সব দুঃখ, সব কষ্ট হার মেনেছে আমার স্বপ্নের কাছে—যা আমি শিখেছি তোমার কাছ থেকে।


নিশি: আমার কাছে এটাই তোমার কাছ থেকে পাওয়া অমূল্য উপহার। তবে এসো, চোখে চোখ রেখে বুনে যাই সুখের সব স্বপ্ন।



#অভিকআরনিশি #সুখেরস্বপ্ন #কথোপকথন #ভালোবাসারশিক্ষা #রংধনুররঙ #স্বপ্নবুনন #মনেরক্যানভাস #সাহিত্যিকভাষা #পরমসুখ

#enolej_idea #

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1574 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 32045। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: "নিজস্ব আইডিয়া"
eID: 1276
প্রকাশিত18 অক্টোবর 2025 (32,045 পয়েন্ট)
বিভাগকবিতা

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 18 শরতের কথোপকথন

আজো শরতের আলোয় জমে আছে অতীতের স্মৃতি। ধুলোস্নান শেষে পাখিরা যেমন হারিয়ে যায় দূর আকাশে, তেমনি আমাদের প্রথম আনন্দগুলোও কোনো একদিন জঞ্জালে ঢাকা পড়ে যায়। উৎসব আসে, শহর ডুবে যায় উল্লাসে, কিন্তু অন্তরের অবহেলা থাকে অটল…

০ ০ ৫৬৮ ১ মিনিটের পড়া

পর্ব 28 সুখের অযোগ্য ক্ষণ

সুখের অযোগ্য ক্ষণ মোহাম্মাদ জাহিদ হোসেন গদ্যকবিতা। ডিসেম্বর ২৯, ২০২৫ আজ প্রেমের নাম লিখতে গিয়ে কলম থেমে যায়, যেন অক্ষরগুলোর আগে দাঁড়িয়ে পড়ে এক নীরব বিবেক। বিকেলের আকাশে অস্বাভাবিক রক্তিমা, সে রংকে সৌন্দর্য বলার…

১ ০ ৫১৫ ১ মিনিটের পড়া

পর্ব 20 স্বপ্ন থেকে বেরিয়ে

স্বপ্ন থেকে বেরিয়ে মোহাম্মদ জাহিদ হোসেন গদ্যকবিতা। ডিসেম্বর ২১,২০২৫ স্বপ্নের জীবন থেকে বেরিয়ে আসা— কষ্ট হলো খুব। এই জীবনের সব গানকে উড়ে যেতে বলেছি। হিমালয় পাহাড়ের কোলে আর জাগিয়ে রাখতে চাই না তোমাকে লেখা স্মৃতিমুখর…

০ ০ ৪৬৯ ২ মিনিটের পড়া

পর্ব 15 সব প্রতিউত্তরের মিলন

আমি দাঁড়িয়েছি একটি বিস্তীর্ণ মাঠে, হাওয়া বইছে শান্ত, সূর্য ঢোকে দোলে আলো। অতীত আমার পাশে দাঁড়ায়, স্মৃতি হাত নাড়ে, ভুলগুলো চোখে ঝলসে ওঠে, আর নীরবতা আমাকে আলিঙ্গন করে। ধ্বংস আর ভাঙনের ধুলো আজ আকাশে মিশে গেছে…

০ ০ ১৫৪ ২ মিনিটের পড়া
...