নূতন পথের আভা
মোহাম্মদ জাহিদ হোসেন
গদ্যকবিতা। ফেব্রুয়ারি ১২, ২০২৬
ঘুরে আসি চলো, নীরব নন্দনের পথে,
টিনের তলোয়ারের নিচ দিয়ে হেঁটে যাই একা।
কিন্তু কেন একা যাবো?
শরীর বলছে, ঘোরাফেরা শুধু কাহাতক আর স্মৃতি।
নিতান্ত ঘাটপাড়ে দু’জন,
তট ছুঁইয়ে উঠে নতুন কিছু।
চোখে না পড়লেও,
মন ছুঁইয়ে চলে কাছে।
হাজারো প্রেমিক, হাজারো দৃশ্য—
হৃদয় অবধি বহুদূর ছুঁয়ে আসে প্রতিবার নূতন।
চলনা হাতে হাত, মেঠো পথ ধরে,
উড়ুক আঁচল, এলোথেলো চুল।
জেলেনীর গায়ে ঘুড়ে আসা,
দোপাটি গুঁজে দাও আলগা খোঁপায়।
বহুর মাঝেও কেউ থাকে,
নিপাট প্রেমিক, ছড়াতে চায় নিজেকে,
মেলে ধরে প্রেমিকার হৃদয়।
দুকুলি জীবন, শ্লোক জীবনানন্দ চাই,
তোমার গলায় শুনতে চাই দীর্ঘ নিঃশ্বাস।
হঠাৎ কি ভেবে মৌন হলি?
প্রেম দাও, জীবনের হাসি গান অফুরান।
দাওনা চমকে তুমি,
অহেতুক ডেকে উঠে হেসে।
এক শব্দ ভেঙে দাও নীরব শহরে,
ছুঁয়ে দাও কাঠিটাই সোনা বা রুপোর—
জেগে উঠে সকলেই।
আমরাও হেঁটে যাব, ছুটে যাব ভেতরে আরও,
দেখে নেব, কত তার নাগরিক আক্ষরিক দৃশ্য
জীবনের ভেতরে জমে আছে,
হৃদয়ের ভেতরে, ছায়ার ভেতরে—
একটা পুরনো সাইকেলের চাকায় লেগে থাকা কাদার দাগের মতো,
নূতন পথের আভায় মিলিয়ে।
#নূতনপথ #নীরবশহর #প্রেমেরছায়া #বাংলাকবিতা #হৃদয়স্পর্শী
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।