Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

জান কি তুমি?

0 পছন্দ 0 অপছন্দ
546 বার প্রদর্শিত
করেছেন (25,474 পয়েন্ট)   28 সেপ্টেম্বর 2025 "কবিতা" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

আসলে মনটা ভালো না আজ।

আর শরীর—সে তো একেবারেই শেষ;

বেঁচে আছি মুমূর্ষু হয়ে।

মাঝে মাঝে চিন্তা করি, খুব ভালো লাগত যদি পাখির মতো উড়তে পারতাম।

গোধূলির আলো-ছায়ায় উড়ে বেড়াতাম ঐ সাদা শুভ্র মেঘে ভরা আকাশটায়।

তুমি হয়তো জানো না—আমার বাড়ির বারান্দায় এক জোড়া চড়ুই পাখি বাসা বেঁধেছে।

আমি রোজ রাতে ওদের সাথে গল্প করি।

ওদের খুনসুটি আমাকে বিমোহিত করে।

কখনো ওদের ভালোবাসা আমার জীবনবোধকে নাড়িয়ে দেয়।

হঠাৎ একদিন পুরুষ চড়ুইটা একা ফিরে এলো; ওকে একা দেখে আমি বললাম,

“তোমার সাথি কোথায়?”

ও বলল, “পড়োজার ছোট্ট ঘরটা ওর পছন্দ হয়নি; তাই নতুন জীবনের খোঁজে চলে গেছে অন্য কোথাও।”

বেশ উদাসীনভাবে চলতে লাগল পুরুষ চড়ুইটির দিন।

এভাবে পার হলো কিছু দিন, কিছু মাস…।

আবার একদিন নতুন এক সাথি নিয়ে ফিরে এলো পুরুষ চড়ুইটি।

এবার ওকে বেশ লাগছিল—মনে হলো হারানো দিন আবার ফিরে পেয়েছে।

বাইরে সেই রাতে প্রচণ্ড বৃষ্টি।

বৃষ্টির ঝাপটা বারবার আমাকে এক অজানা আবেশে নিয়ে যেত।

ছন্দপতন ঘটলো ঐ পাখিটির তীব্র আর্তনাদে; দেখলাম আজ ও একা, ঝড়ে বিধ্বস্ত।

আমি বললাম, “কি হলো আজ?”

ও বলল, “দুপুরে এক শিকারীর তীরের আঘাতে আমার সাথির বুক ছেঁড়ে গেছে।

ওর বুক থেকে ফোঁটা ফোঁটা রক্ত আজও আমার পালকে লেগে আছে।”

প্রচণ্ড কান্নার মাঝে, আবেগজড়িত কণ্ঠে আমাকে প্রশ্ন করলো,

“জীবন তো একটা, তবু এক জীবনে এতো কষ্ট কেন?”

আমি জীবনের এ প্রান্তে এসেও পাখিটির সেই প্রশ্নের কোনো জবাব দিতে পারিনি।

এ প্রশ্নের উত্তর আমি খুঁজছি বহু বছর—খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছি।

এখন আর জীবনের কোনো কিছুই আমি খুঁজতে যাই না; শুধু চেয়ে দেখি আর ভাবি—আমি তো বড় একা, শুধু একা।

তুমি কি এ প্রশ্নের জবাব জান?

“জীবন তো একটা, তবু এক জীবনে এতো কষ্ট কেন?”

জান কি তুমি?

image
আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 10 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1261 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 25474। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
"নিজস্ব আইডিয়া"
Enolej ID(eID): 1112
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
সহস্র মাঝে একটা তুমি সহস্র মানুষের ভিড়ের মাঝে হঠাৎ তোমাকেই দেখি, হাজার মুখের ব্যস&[...] বিস্তারিত পড়ুন...
8 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

#তুমি_চিনবে_কেমন_করে  #মো_নাছির _উদ্দিন  কোন দিন যদি আবার দেখা হয় তোমার সাথে, শত বছর হলে–বেঁচে যদি থাকি।  তুমি চিনবে কেমন করে ?  হৃদয় পটে যতই ছবি আঁকি। ঝাঁকড়া চুলের শোভা যে আর নেই, ভাঙা চোয়াল –চু[...] বিস্তারিত পড়ুন...
118 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
যদি তুমি না থাকো পাশে,তবে সে রাত মূল্যহীন। যদি তুমি না থাকো পাশে,তবে সে রাত মূল্যহীন&#[...] বিস্তারিত পড়ুন...
328 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

তুমি জলে ভাসা পদ্ম      রফিক আতা  তুমি জলে-ভাসা পদ্ম! হ্যাঁ, এটা ঠিক—আমিও পদ্মের মতোই[...] বিস্তারিত পড়ুন...
372 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

তুমি প্রবৃত্তির রাজ, ধূর্তামি তোমার সাজ .         🖊️ —রফিক আতা— আমার স্পষ্ট স্মরণ আছú[...] বিস্তারিত পড়ুন...
391 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1640 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    81 টি আইডিয়া ব্লগ

  2. Monsoon Harmony

    904 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    45 টি আইডিয়া ব্লগ

  3. Mayabi Ilmaz Megh

    743 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    37 টি আইডিয়া ব্লগ

  4. রফিক আতা

    367 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    18 টি আইডিয়া ব্লগ

...