Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

মলাট শেষে নীরবতা ও একটি মহাকাব্য

0 পছন্দ 0 অপছন্দ
410 বার প্রদর্শিত
করেছেন (5,852 পয়েন্ট)   10 মার্চ "কবিতা" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

আমি একটি কাব্যগ্রন্থ লিখবো।

‎গ্রন্থটি মলাটবদ্ধ করবো একশো পৃষ্ঠায়।

‎পুরো গ্রন্থটিকে তিনভাবে বিভক্ত করবো।


‎প্রথম তেত্রিশ পৃষ্ঠা ভরিয়ে দেবো

‎শুধু তোমার হাসির সৌন্দর্য ও মাধুর্যের বর্ণনায়—

‎লাজুক হাসি, অভিমান ভাঙার হাসি,

‎মাঝে মাঝে অকারণ ফুটে ওঠা হাসি।

‎আসলে তোমার হাসি নিয়েই তো

‎লিখে ফেলা যায় শত শত কবিতা;

‎তবু থামবো তেত্রিশ পৃষ্ঠাতেই—

‎বইটি অত দীর্ঘ হয়ে যাক, তা আমি চাই না।


‎দ্বিতীয় তেত্রিশ পৃষ্ঠা পূর্ণ করবো

‎তোমার চোখের বিবশ নেশার তীব্র কাব্যে।

‎তোমার চোখের যে কত ভাষা—

‎নীরবতা, অপেক্ষা, অশ্রু, অনুচ্চারিত কথা;

‎তোমার প্রতিটি পলকই যেন

‎এক একটি ছোট মহাকাব্য।


‎তৃতীয় তেত্রিশ পৃষ্ঠা জুড়ে লিখবো

‎তোমার মুখের উপর এলোমেলো উড়তে থাকা ভেজা চুলের কথা, আর তোমার কণ্ঠের মায়া।

‎এসব না লিখলে যে আমার প্রিয় কবিতারা

‎কখনোই পূর্ণতা পাবে না।


‎বাকি রইলো মাত্র একটি পৃষ্ঠা।


‎সে পৃষ্ঠায় আমি কিছুই লিখবো না।

‎বই ছাপা হয়ে হাতে এলে

‎আমি সেটি তোমার কদমের ধুলোয় উৎসর্গ করবো।


‎তুমি জিজ্ঞেস করবে—

‎এই পৃষ্ঠাটি খালি রাখলে কেন?


‎আমি বলবো—

‎পুরো গ্রন্থ তো তোমাকে নিয়েই লিখেছি,

‎এই একটিমাত্র পাতা

‎তুমি আমায় নিয়ে লিখো।


‎তুমি হয়তো কিছুক্ষণ নীরব থাকবে,

‎তারপর খুব ছোট করে লিখবে—

‎“কিন্তু আমি তো তোমাকে কখনো ভালোবাসিনি।”


‎এরপর বইটি বাজারে যাবে।

‎মানুষ তুমুল সমালোচনায় মেতে উঠবে—

‎বলবে, এ কেমন সমাপ্তি!

‎এমন সমাপ্তি আমরা মানি না,

‎এভাবে কোনো প্রেমকাব্যের শেষ হতে পারে না।


‎তখন আমি শান্ত গলায় বলবো—

‎হ্যাঁ, এটাই সমাপ্তি।

‎এটাই পূর্ণতা।

‎কারণ—

‎যে বইয়ে প্রিয়ার স্পর্শ আছে, 

‎আছে আমায় নিয়ে লেখা এক মহাকাব্য,

‎হোকনা সেটা অপ্রাপ্তির!

‎কিন্তু এটাই পূর্ণতা, এটাই যে সমাপ্তি।



‎—রফিক আতা

‎৮·৩·২৬ |রবিবার

‎রাত, ০৩ টা.১৫. মিনিট

আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 9 মাস 1 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 286 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 5852। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
Enolej ID(eID): 3564
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


‎কে বলেছে প্রেম প্রগতিশীল! ‎কে বলেছে প্রেমের সমীর স্তুতিশীল! ‎ ‎প্রেম তো আদিকাল থ[...] বিস্তারিত পড়ুন...
23 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

রিকশা পুঞ্জি—৯ মধ্যদুপুর। কাঠফাটা রোদ্দুরে নিস্তেজ খণ্ড খণ্ড ছায়াহীন শহর। আর &[...] বিস্তারিত পড়ুন...
72 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
প্রভাতের মৃদু আলোয় ব্যালকনিতে বসে আমি টেবিলের উপর খাতা খুলে কিছু পুরোনো স্মৃতি লিখ[...] বিস্তারিত পড়ুন...
167 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
আমি কি শুধু ছায়া, যা সূর্যের পেছনে লুকিয়ে থাকে, অদৃশ্য হয়ে যায় আলো ছুঁতেই? নাকি আমি [...] বিস্তারিত পড়ুন...
143 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
শুক্রবার ও এক আকাশ মুক্তি  রফিক আতা বৃহঃস্পতিরা অতলান্ত ঘুমের ঘোরে হারিয়ে গেলেই, &[...] বিস্তারিত পড়ুন...
143 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    2244 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    111 টি আইডিয়া ব্লগ

  2. Monsoon Harmony

    904 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    45 টি আইডিয়া ব্লগ

  3. Mayabi Ilmaz Megh

    828 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    41 টি আইডিয়া ব্লগ

  4. রফিক আতা

    367 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    18 টি আইডিয়া ব্লগ

...