Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

মদিনার পথে শেষ প্রার্থনা

0 পছন্দ 0 অপছন্দ
504 বার প্রদর্শিত
করেছেন (25,432 পয়েন্ট)   13 নভেম্বর 2025 "কবিতা" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

মদিনার পথে শেষ প্রার্থনা

মোহাম্মদ জাহিদ হোসেন

গদ্যকবিতা। ১৩ নভেম্বর ২০২৫image


আজ আমার বুকের ভিতরটা যেন পুরানো ঘড়ি।

একটা একটা করে টিক টিক কমে আসছে।

রাতে ঘুম ভাঙে, শুনি নিজের শ্বাসের আওয়াজ

যেন কোনো কাছের কোন মসজিদ থেকে ভেসে 

আসা শেষ আজান।

চোখ বুজলেই দেখি

সেই পুরানো রাস্তা, ধুলো উড়ছে দুপাশে

দূরে সবুজ গম্বুজটা যেন আমার নাম ধরে ডাকছে।

মনে হয়, আর একটু হাঁটলেই পৌঁছে যাব।

যেখানে আমার বাবা-মা আমাকে ছোটবেলায় বলতেন,

“একদিন যাবি, বাবা, নবীজির কাছে।”

সারাজীবন দৌড়েছি, টাকার পেছনে, 

মানুষের পেছনে, নিজের পেছনে।

আজ বুঝি, সবই ছিল ভুল পথ।

এখন শুধু চাই,

একবার ওই রওজার সামনে দাঁড়াই

হাত দুটো কাঁপতে কাঁপতে উঠাই

আর বলি,

“ইয়া রাসুলাল্লাহ, আমি এসেছি।

আমার হিসেবে অনেক কম,

তবু আপনার দরজায় এসে দাঁড়িয়েছি।

একটু জায়গা দিন।”

যদি আর হাঁটতে না পারি

তবে হে আল্লাহ,

আমার কবরের মাটিতে এক চিমটি মদিনার মাটি মিশিয়ে দিও।

যেন মরার পরও আমার নাকের কাছে আসে

সেই পুরানো চেনা গন্ধ।

যে গন্ধ শুনে ছোটবেলায় মনে হতো

এই বুঝি জান্নাত।

আমার শেষ নিশ্বাসটা যেন পড়ে সেজদায়

আর কানের কাছে বাজে

“আসসালামু আলাইকা ইয়া রাসুলাল্লাহ…”

যেন মনে হয়, তিনি হেসে বলছেন,

“এসো বাবা, দেরি হয়ে গেছে, কিন্তু এসেছ তো!”

এইটুকুই চাই, আর কিছু না।


#মদিনার_পথে_শেষ_প্রার্থনা #নবীপ্রেম #ইয়া_রাসুলাল্লাহ #মদিনার_মাটি #রওজার_টান #শেষ_ইচ্ছে #মদিনা #মক্কা #আত্মার_ডাক #হৃদয়ের_কথা #বাংলা_কবিতা #ইসলামিক_কবিতা #দোয়া #ক্ষমা #জান্নাতের_পথ #বিশ্বাস #ভালোবাসা #নিজের_কথায়

আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 10 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1259 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 25432। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সংযুক্ত তথ্য
"নিজস্ব আইডিয়া"
Enolej ID(eID): 1432
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য সিরিজ


বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
মাটির নিচের প্রার্থনা  লেখকঃ মোহাম্মদ জাহিদ হোসেন ধরনঃ গদ্যকবিতা (সাহিত্যিক) তার&[...] বিস্তারিত পড়ুন...
538 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
অপেক্ষার শেষ প্রার্থনা মোহাম্মদ জাহিদ হোসেন   গদ্যকবিতা। জানুয়ারি,০৩, ২০২৬   স[...] বিস্তারিত পড়ুন...
460 বার প্রদর্শিত 1 প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
হার্টবিটের শেষ প্রেসক্রিপশন  লেখকঃ মোহাম্মদ জাহিদ হোসেন  লেখার ধরনঃ আধুনিক কবিত[...] বিস্তারিত পড়ুন...
464 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
ইসলামিক ধারাবাহিক গল্প🌼হেদায়েতের_পথে🌼    🌺পর্ব:০১🌺এত দিন শুধু বকাঝকা শুনেছি আজ স[...] বিস্তারিত পড়ুন...
140 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
সমাজ নামের যে জাহাজে আমরা সবাই একসাথে ভেসে চলেছি, সেখানে নারীরা দীর্ঘদিন ছিলেন নাবি[...] বিস্তারিত পড়ুন...
152 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1598 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    79 টি আইডিয়া ব্লগ

  2. Monsoon Harmony

    904 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    45 টি আইডিয়া ব্লগ

  3. Mayabi Ilmaz Megh

    743 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    37 টি আইডিয়া ব্লগ

  4. রফিক আতা

    367 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    18 টি আইডিয়া ব্লগ

...