মানবতা, শব্দে আছে উষ্ণতা,
কিন্তু বাস্তবে তা বন্দী শীতাতপ কক্ষে।
দরিদ্ররা রোদে পুড়ে,
ক্ষুধায় কাতর হয়ে ডাকে,
“মানুষ, একটু ছায়া দাও।”
কিন্তু সেই ছায়া পড়ে না,
কারণ মানবতা তখন চা-কফির কাপে
ফেনায়িত হয়ে আলোচনা টেবিলে বন্দী।
রোদে ফেটে যাওয়া ঠোঁটে মানবতার ছোঁয়া নেই,
অর্ধাহারে কাঁপতে থাকা শিশুর মুখে
মানবতার আলো নেই।
বরং মানবতা আজ পরিসংখ্যানের গ্রাফে,
দাতব্য সংস্থার রিপোর্টে,
বিলাসবহুল হোটেলের সেমিনারে।
রুশোর কথার মতোই, মানুষ স্বাধীন হয়ে জন্মায়,
কিন্তু শৃঙ্খল আজ ক্ষুধা আর বৈষম্যের।
রবীন্দ্রনাথ বলেছিলেন,সভ্যতার পরীক্ষা দুর্বলের প্রতি আচরণে।
আর আমরা, পরীক্ষায় ব্যর্থ,লজ্জায় নত।
মানবতা মানে দয়া নয়,মানবতা মানে দায়িত্ব।
ক্ষুধার্তের মুখে অন্ন,
শ্রমিকের ঘামে ন্যায্য মজুরি,
অসুস্থের হাতে ওষুধ।
এই হল মানবতার আসল নাম।
Upload failed: [object Object]
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।