[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

আমি আসবো

৫৫৬ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

আমি আসবো
মোহাম্মদ জাহিদ হোসেন
লেখার ধরণঃ গদ্যকবিতা
তারিখঃ ০৭-১০-২০২৫

image

সেদিনও তোমার এলোমেলো চুল ছুঁয়ে ছিল
সেই মিষ্টি গন্ধ।
বিদায়বেলায় একটি বকুলফুলের মালা নিয়ে এসেছিলে তুমি।
আমার পাথরচোখের বোবা ভাষায় বলেছিলাম,
“আমায় এবার বিদায় দাও।”
সে বোধহয় তিন বছর আগে,
আজও তুমি পিয়ানো থামিয়ে আকাশের দিকে চেয়ে থাকো,
কতদিন ধরে তুমি চেয়ে আছো,
আমার স্মৃতি নিয়ে,
সেই শুকনো বকুলমালা,
যা ঘ্রাণহীন, তবু অনন্ত ভালোবাসার প্রতীক।
তোড়াদানির সাজানো আবেশে
এখনও তেমনি সেজে আছে তোমার হৃদয়ে,
বন্ধুর অথচ ঊষর পথের শব্দহীন স্পন্দনে।
কোনো একদিন আবার আমি আসবো,
শিশিরের বুকের শিক্ত বিন্দুতে,
আমি আসবো বৃষ্টির পললে,
মেঘের গর্জন শেষে,
শরৎ শিশিরে কিংবা শিউলির আঘ্রাণে।
আমি আসবো সবুজ বসন্তে,
হলুদ পাখির ঠোঁটে,
আমি আসবো ঊষার পলকে,
গোধূলির চরণে।
আমি আসবো ঝর্ণার পরশে কলকল তানে,
নদীর উর্বরা ছুঁয়ে কল্লোলিত স্রোতে স্রোতে,
ভ্রূণের উন্মেষে,
সদ্য ফুটে ওঠা ফুলের কুঁড়ির তাজা রেণু মেখে,
ফুলের ফুটে ওঠার শব্দে,
আমি আবার আসবো।

#আমি_আসবো #গদ্যকবিতা #বাংলাকবিতা #মোহাম্মদ_জাহিদ_হোসেন #বকুলফুল #ভালোবাসা #বিরহ #স্মৃতি #বাংলাসাহিত্য #সাহিত্যকবিতা #বাংলাঅনুভূতি #BanglaPoem #ModernBanglaPoetry


আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 1574 টি লেখা ও 0 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 32045। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: "নিজস্ব আইডিয়া"
eID: 1196
প্রকাশিত07 অক্টোবর 2025 (32,045 পয়েন্ট)
বিভাগকবিতা

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 53 আমি থাকবো, তবু আমি থাকবো

আমি থাকবো, তবু আমি থাকবো মোহাম্মাদ জাহিদ হোসেন গদ্যকবিতা ⋄২৯ নভেম্বর, ২০২৫ তোমার ভালোবাসার নামে আমার রাত কেড়ে নিলে আমি হেসে দিলাম, কারণ তখনো জানতাম না হাসিটা আমারই শেষ সম্পদ। তোমার দুঃখের ভারে আমার কাঁধ নুয়ে পড়লে আমি…

১ ০ ৫৩৬ ১ মিনিটের পড়া

পর্ব 5 গদ্যের শহরে আমি এক ব্যর্থ কবি

গদ্যের শহরে আমি একাই কবি হওয়ার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাই। রাস্তায় রাস্তায় শুধু বাক্যের ভিড়, চিহ্নিত দোকানের সাইনবোর্ড, ট্রাফিক সিগন্যালের লাল-সবুজ নির্দেশ, আর মানুষের মুখে খণ্ড খণ্ড বাক্যাংশ— কোথাও একটি ছন্দও নেই। তবু…

০ ০ ৪৭০ ১ মিনিটের পড়া

পর্ব 54 আমি তোমার রোদ্দুর

মোহাম্মাদ জাহিদ হোসেন লেখার ধরণঃ গদ্যকবিতা প্রকাশের তারিখঃ ০৭-১০-২০২৫ এই তো আজ তুমি নদীর একটি অংশ ছেড়ে চলে যাচ্ছ, তোমার আঁচলে নদীর আত্মজীবনী লেখা রইলো। মৃত্যুর মাত্র কয়েক মিনিট আগেও তুমি কাজল পরেছো, তোমার চোখের কাজল ও…

০ ০ ৬১৮ ৩ মিনিটের পড়া

পর্ব 3 ই-নলেজ আইডিয়া নিয়ে বা লেখালেখির এই যাত্রায় আমি নানা প্রশ্নের মুখোমুখি হয়েছি। এই লেখার মাধ্যমে সেই প্রশ্নগুলোর বাস্তব, যুক্তিসংগত ও পরিষ্কার উত্তর দেওয়ার চেষ্টা করছি–

ই-নলেজ আইডিয়া নিয়ে বা লেখালেখির এই যাত্রায় আমি নানা প্রশ্নের মুখোমুখি হয়েছি। এই লেখার মাধ্যমে সেই প্রশ্নগুলোর বাস্তব, যুক্তিসংগত ও পরিষ্কার উত্তর দেওয়ার চেষ্টা করছি— প্রশ্ন ১: ই-নলেজ আইডিয়া কী? উত্তর: ই-নলেজ…

০ ০ ২৩৯ ৮ মিনিটের পড়া

পর্ব 1 “আমি কবিতায় লিখেছি তোমার কথা”

আমি কবিতায় কবিতায় লিখেছি তোমার কথা,। গানেরই সুরেতে বলেছি তোমার কথা, জীবনের শুরু থেকে শেষ অবধি– তোমাতেই করবো প্রকাশ আমার আকুলতা। (২) ______________________ পড়েনা চোখের পাতা, চোখেই যেন সব কথা, ছিলামনা এমনটা– আগে কখনও।…

০ ০ ১৯০ ১ মিনিটের পড়া
...