[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

“আমি কবিতায় লিখেছি তোমার কথা”

১৮৮ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

আমি কবিতায় কবিতায় লিখেছি তোমার কথা,। গানেরই সুরেতে বলেছি তোমার কথা,

জীবনের শুরু থেকে শেষ অবধি–

তোমাতেই করবো প্রকাশ আমার আকুলতা। (২)

______________________


পড়েনা চোখের পাতা,

চোখেই যেন সব কথা,

ছিলামনা এমনটা–

আগে কখনও। 

ওই চোখে কিযে নেশা,

দেখেই জাগলো আশা,

আমার এ ভালোবাসা–

শুধু তোমার জন্য। (১)


বোঝেও কেন হায় বোঝো না,আমার হৃদয়ের প্রেমের ব্যাকুলতা। (১)


আমি কবিতায় ... আমার আকুলতা। 


______________________


তুমি আমারই মাঝে,

আছো রূপেরই সাজে,

দু চোখের মণির লাজে–

আছো লুকিয়ে;

ঠাণ্ডা হাওয়াতে,

তোমার নেশাতে,

প্রেমের দোলাতে–

রাখো জড়িয়ে।(১)


কেন যে বোঝাতে পারি না–এ চোখের দৃষ্টির কথার তীব্রতা। (১)


আমি কবিতায় কবিতায় লিখেছি তোমার কথা,

গানেরই সুরেতে বলেছি তোমার কথা,

জীবনের শুরু থেকে শেষ যেখানে –তোমাতেই করবো প্রকাশ আমার আকুলতা। (২)





২০২৩ সালে গানটি লিখেছিলাম,সুর ও করেছি। এটা আমার রচিত গান। কিন্তু গান এর অনেক গুলো অংশ থাকে সেইভাবেই ভাগ করে লেখা হলেও এখানে উল্লেখ করেনি কিছু/কোনটা কি;image বোঝা যেন যায় আর লেখা গুলো সংরক্ষণ করার জন্য লিখে রাখছি। 

আমি Mayabi Ilmaz Megh, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 2 মাস ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 68 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6407। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া
eID: 2607
প্রকাশিত31 ডিসেম্বর 2025 ♛ (6,407 পয়েন্ট)
বিভাগগান

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 4 মুখচ্ছবিটা

যদি খেয়াল করি নিজেকে আমি দেখি আছো আমাতে, যদি মাঝ রাতে কভু ঘুম ভেংগে যায়, মিশে আছো এই স্মৃতিতে। আমি গল্প কিংবা ইতিহাস পড়ি উল্টে পাল্টে পাতা, প্রতি পাতায় পাতায় ভাসে তোমার ঝাপসা মুখচ্ছবি টা। (২)…

০ ০ ১৬৯ ১ মিনিটের পড়া

পর্ব 3 পায়ে পায়ে বেলা শেষে

পায়ে পায়ে বেলা শেষে, সন্ধ্যার স্নিগ্ধ বাতাসে, মিশে যাবো তোমার উদ্দেশ্যে –তোমার মণিকোঠায়। আগে যখন খুব গোপনে, মিলে যেতাম এই দুজনে, গল্পে গল্পে মাতোয়ারা হতাম–রাতের হাওয়ায়। ঝর্না ঝরা চোখ আর অভিমানী মন, জানি তুমি…

০ ০ ১৪৭ ২ মিনিটের পড়া

পর্ব 3 ই-নলেজ আইডিয়া নিয়ে বা লেখালেখির এই যাত্রায় আমি নানা প্রশ্নের মুখোমুখি হয়েছি। এই লেখার মাধ্যমে সেই প্রশ্নগুলোর বাস্তব, যুক্তিসংগত ও পরিষ্কার উত্তর দেওয়ার চেষ্টা করছি–

ই-নলেজ আইডিয়া নিয়ে বা লেখালেখির এই যাত্রায় আমি নানা প্রশ্নের মুখোমুখি হয়েছি। এই লেখার মাধ্যমে সেই প্রশ্নগুলোর বাস্তব, যুক্তিসংগত ও পরিষ্কার উত্তর দেওয়ার চেষ্টা করছি— প্রশ্ন ১: ই-নলেজ আইডিয়া কী? উত্তর: ই-নলেজ…

০ ০ ২৩৭ ৮ মিনিটের পড়া

আমিই স্বর্ণা

আমি স্বর্ণা আমি স্বর্ণা— ভুলে ভরা, স্বপ্নে ভরা, হাসির আড়ালেও জমে থাকে কত না বলা ব্যথার ধারা। আমি স্বর্ণা— এলোমেলো আমার দিন, তবু বুকের ভেতর লুকিয়ে রাখি হাজার রঙের রঙিন ঋণ। আমি কখনো নদীর মতো শান্ত, কখনো ঝড়ের মতো…

০ ০ ৬২ ২ মিনিটের পড়া

পর্ব 2 "লিখেছি কবিতা ঠোঁট জুড়ে" অধ্যায় ২: ' ফিরে আসার শব্দ '

সেদিন শহরে বৃষ্টি ছিল না,তবু বাতাসে এক অচেনা ভেজা গন্ধ। আমি হাঁটছিলাম, পুরোনো সেই পথে,যেখানে একদিন তুমি চলে গিয়েছিলে। রাস্তার ল্যাম্পপোস্টের নিচে আলো পড়ছে,আর তার ভেতর হঠাৎ তুমি _ একদম সামনে ! চোখে সেই পুরোনো…

০ ০ ১৯১ ১ মিনিটের পড়া
...